আজ কবিতা লিখতে বসিনি,
লিখতে বসেছি এক ইতিহাস
১৪ কোটি বাংলাদেশীর বুকে
৪০ বছর তার বসবাস ।
আজ ইতিহাস শোনাতে আসিনি
শোনাতে এসেছি এক রাজ্যের কাহিনী,
৭১-এ যাকে বিধ্বস্ত করেছিল
পাকিস্তানের বর্বর বাহিমী ।
আজ কাহিনী শোনাতে চাই না
পড়ে শোনাব এক উপন্যাস,
যে উপন্যাসের পাতায় পাতায় জড়ানো
কোটি বাঙালির দীর্ঘশ্বাস ।
উপন্যাস পড়তে আসিনি
এক ছোটগল্প হাতে নিয়ে এসেছি,
এ গল্পে যুদ্ধ শেষ হয়েছে
যুদ্ধের হাহাকার শেষ হয়নি ।
চারণ কবিতা তো নয়
শোনাব এক সুরহারা গান,
যে গানের সুরে হারিয়ে ফেলেছি
তিরিশ লক্ষ্য প্রাণ ।
তবে আর ছড়া নয়
একটা কমিকস দেব দেখতে,
রক্তকে হতে হয়েছিল রঙ
এর ছবিগুলো আঁকতে ।
তবে আর ধাঁধা নয়
একটা রূপকথা টেনে আনি,
তাতে দুঃখ হল রাজা
আর অশ্রূ হল রানী ।
রূপকথাতেও কাজ নেই
লিখি একটা সনেট,
রক্ত যার কালি হবে
আর কলম বয়নেট ।
সে সনেটের চৌদ্দ শব্দ যে চৌদ্দটা লাশ,
কিভাবে আমি লিখি সে সনেট কাটিয়ে লাশের পাশ ।
অনেক বাজে কথা বলেছি
তবু দয়া করে উঠবেন না,
এবার বলব সত্যি কথা
প্লিজ না শুনে যাবেন না ।
"৭১-এর মুক্তিযুদ্ধ"
এতটাই সে মহান
সাহিত্যে আর কি মহত্ত্ব
নেবে এর পাশে স্থান ।
------- মিথ দ্য আরনেস্তা । । ।
[ঈষৎ না বিষৎ সংক্ষেপিত]
সর্বশেষ এডিট : ২৬ শে সেপ্টেম্বর, ২০১২ ভোর ৫:২৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




