somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

The Cask of Amontillado

০৫ ই সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৩:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

The Cask of Amontillado
----- Edgar Allan Poe
আমার বন্ধুর নাম ফরচুনাতো আর আমি মন্ত্রেসর । দুজনই ইতালিয়ান আর উঁচু বংশের ছেলে । ও ফরচুনাতোকে বন্ধু বলে ফেলেছি ? ভুল হয়ে গেছে । ওকে বরং শত্রু বলাই ভাল । অন্যকে সম্মান করতে জানে না, অহংকারী আর সবসময় নিজেকে জাহির করার চেষ্টা । উফ !
কষ্ট দিতে দিতে ও আমাকে চরম রকম বিরক্ত করে তুলেছে । এতো বিরক্ত বোধহয় পৃথিবীতে কম মানুষই হয়েছে কারো ওপর । শেষ পর্যন্ত প্রতিশোধ নেয়া ছাড়া নিজেকে শান্ত করার কোন উপায় না পেয়ে প্রতিশোধ নেয়াই ঠিক করলাম । যতবার ও আমাকে অপমান করে ততবারই আমি প্রতিজ্ঞা করি প্রতিশোধ নেওয়ার ।
তাই বলে মনে করবেন না যে ওকে আমি একবারও হুমকি টাইপ কোন কথা বলেছি । না বলিনি, রাগটা আমি নিজের মধ্যেই রেখেছি । ইচ্ছে করলে সুযোগ বুঝে যে ওকে দু’হাত দেখিয়ে দিতে পারতাম না তেমন কিন্তু নয় । করিনি কারন চাইনি এজন্য আমাকে কোন ভাবে কোন রকম সমস্যায় পড়তে হোক । আর তাছাড়া শাস্তি পাওয়ার কারনটা ফরচুনোকে বোঝনোর দরকারও ছিল । তাছাড়া ও আমার প্রতিশোধ নেয়ার স্টাইলটা যেন বুঝতে পারে এ জন্য সবকিছু করছি ধীরে সুস্থে ঠাণ্ডা মাথায় ।
কোন কথা বা কাজে ওকে মনের রাগটা বুঝতে দেইনি । আমি সব সময়ই আমার জায়গায় স্থির এবং ওর ব্যাপারে আন্তরিকতা যতটা পারি দেখাই । মিষ্টি হাসি না নিয়ে কোন কথা বলি না আর সে হাসি যে ওর ওপর প্রতিশোধের কথা ভাবে সেটাও ফরচুনাতোকে এক বারের জন্য অনুমানও করতে দেইনি ।
ফরচুনাতো অবশ্য সম্মান পাবার মতই মানুষ । সবাই ওকে ভালো রকম সমিহ করে চলে । কিন্তু সব মানুষের মত ওরও একটা দুর্বল দিক ছিল । নিজের জ্ঞান নিয়ে ওর অসম্ভব রকম গর্ব আর ভাল মদের প্রতি ওর অনুরাগ ছিল চোখে পড়ার মতো ।
এ ব্যাপারে আমিও অনেকটা ওর মতই ছিলাম ।আমার দেশে যত ভাল মদ পাওয়া যায় অন্য কোথাও তা পাওয়া না এটা আমি ভালো করে জানতাম । আমরা দুজনই সুযোগ পেলেই সবচেয়ে ভালো মদটা কিনে ফেলতাম প্রায়ই । ভাল পরিবারের ছেলে ছিলাম বলে এই বিলাসীতাটায় মোটেও সমস্যা হত না আমার । আর মদ্গুলো রাখা হত আমাদের বিরাট বাড়ির সেলারের ভেতর ভোল্টে ।
এক উৎসবের সন্ধ্যায় বন্ধুর কাছে গেলাম । দেড় মাস ব্যাপী রোজা শুরুর আগে ঈস্টারের শেষে উৎসবে সবাই ভুড়ি ভোজে ব্যাস্ত আর তার সাথে দেদারছে মদ চলছে । আমাদের শহরে উৎসবের সময় সবাই সামর্থ্য আর অবস্থা ভুলে গিয়ে একটু বেশিই উন্মাদ হয়ে ওঠে । মাথার স্ক্রু একটু ঢিলা হয়ে যায় আর কি । উৎসবে একেক জন একেক পোশাকে । ফরচুনাতোকে চিনতে পারলাম । ও ছিল ভাঁড়ের পোশাকে আর মাথার দু’রঙ্গের টুপির দু’পাশে দু’টো ছোট ঘন্টা ।
আমাকে উষ্ণ অভ্যর্থনা জানালো । ওকে খুজে পেয়ে এত খুশি লাগল যে নিজের অজান্তেই কিছুক্ষণ ওর হাত ধরে ঝাকাতেই থাকলাম ।
ওকে বললাম, “ ফরচুনাতো ! তোমায় দেখতে অনেক ভালো লাগছে কিন্তু আমার কাছে যে খবরটা আছে তা আরেকটু ভালো । একটু আগে খুব ভালো একটা মদ কিনেছি । যদিও দোকানদার বলেছিলো ওটা আমন্তিল্লাদো কিন্তু এখন আমার কেমন সন্দেহ লাগছে ।” আমরা দুজনই জানতাম আমন্তিল্লাদো একটা শেরি । ফার্স্ট ক্লাস ধরনের মদ । তৈ্রী হয় দক্ষিণ স্পেনের মন্টিলায় ।
‘উৎসবের সময় আমন্তিল্লাদো ? অসম্ভব!’ ও বলল
আমারও তাই মনে হয় । আর আমিও বোকা, তোমার সাথে কথা না বলে পুরো আমন্তিল্লাদোর দামটা দিয়ে দিলাম । যদিও জানি এ ব্যাপারে তুমি এক্সপার্ট কিন্তু তোমাকেও খুজে পাচ্ছিলাম না । আবার দামাদামি করতে যেয়ে হাতছাড়া হবার ভয়েও ছিলাম ।
‘আমন্তিল্লাদো !’ ওর গলায় খানিকটা খুশি খানিকটা অবিশ্বাস।
‘বললাম তো আমারও সন্দেহ আছে কিন্তু নিশ্চিত হওয়া দরকার’ শুধু মুখেই বললাম কথাগুলো । আমি জানি কিভাবে ওকে ফাঁদে ফেলতে হবে । ‘কিন্তু তুমি তো ব্যাস্ত, ঠিক আছে, দেখি লুকেসিকে পাই কিনা । এখন ওই একমাত্র পারবে মদটা ...’’
‘ লুকেসি? ও সাধারন শেরি আর আমন্তিল্লাদোর পার্থক্য বুঝবে না।’ ফরচুনাতো আমার জালে জড়াচ্ছে ।
‘ তাহলেও আরও কয়েকজন আছে যারা তোমার মতোই , ওদের কারও কাছেই যেতে হবে ।’
‘আরে নাহ । আমিই যাব ।’ ও বলল ।
‘কোথায় ?’ যদিও জানি কাজ হয়ে গেছে তবুও একটু পাকাপোক্তো ভাবেই কাজটা করতে চাচ্ছিলাম ।
‘তোমার ভল্টে ।’
‘না না । আমি তোমার উপর এভাবে কিছু চাপাতে চাই না, তুমি যখন ব্যাস্ত আছো তখন লুকেসি......’
‘আমি মোটেই ব্যাস্ত নই । চলো ।’
‘না বন্ধু । তাছাড়াও ভল্টে খুবই ঠান্ডা আর তোমার যে বেশ ভালো ঠান্ডা লেগেছে সেটা আমি জানি ।’
‘সমস্যা নাই । এ ঠান্ডা তেমন সমস্যা না । আমন্তিল্লাদো ! তোমাকে বোকা বানিয়েছে । আর লুকেসি ও জিনিস চেনে নাকি?’
কথা বলতে বলতেই ফরচুনাতো আমার হাত ধরে টানতে লাগলো তাড়াতাড়ি যাবার জন্য ।
বাড়িতে পৌছলাম । চাকর-বাকর কেউ ছিল না । সবাই গেছে উৎসবে । যাওয়ার সময় বলে গেছিলাম সকালের আগে ফিরবনা । কিন্তু ভালো করে বলে গেছিলাম আমি না আসা পর্যন্ত কেউ যেন বাড়ি থেকে না বেরোয় । অবশ্য আমি ভালো করেই জানতাম আমি যাবার পর পরই সবগুলা বের হয়ে যাবে । দু’টো মশাল নিয়ে একটা ফরচুনোকে দিলাম । বিভিন্ন রুমের ভেতর দিয়ে ওকে পথ দেখিয়ে মদের ভল্টের দিকে নিয়ে যাচ্ছিলাম । সিঁড়ি দিয়ে নামার সময় ওকে নামতে সাহায্য করলাম । মদ খেয়ে খনিকটা এলোমেলো পা ফেলছিল ও ।
ও অস্থির হয়ে হাঁটছিল আর ওর টুপির ঘন্টাগুলো টুং টাং করছিল ।
লম্বা অন্ধকার করিডোর চুপচাপ পেরিয়ে যাচ্ছি, ও জিজ্ঞাসা করল, ‘আমন্তাল্লিদো ?’
বললাম , ‘এই তো সামনেই ।’
শেষ পর্যন্ত করিডোর পার হয়ে অন্ধকার সেলারে পৌঁছলাম । এই মেঝে আমার পূর্বপুরুষদের কবরগুলো ঢেকে আছে ।
‘দেখ কি ঠান্ডা এখানে’ , আবার বললাম ।
‘খুক! খুক! খুক !’ কাশতে শুরু করল আমার বন্ধু ।
‘কতদিন ধরে তোমার এই কাশি ?’ জিজ্ঞাসা করলাম ।
কাশতে কাশতে ও কিছুক্ষণ কথা বলতে পারল না ।
‘আরে এটা কিছুনা ।’ ও বলল ।
‘চলো ফিরে যাই ।’আমি বেশ জোড় দিয়ে বললাম । ‘শরীরের দিকে তো দেখতে হবে, তুমি ধনী, গণ্য-মান্য লোক । তোমার কিছু হয়ে গেলে তার দায়-দায়িত্ব আমি নিতে পারব না । আর তাছাড়া লুকেসি আছে, ওকে দিয়েই আমার কাজ হয়ে যাবে ।’
‘আরে না । এই সর্দি কাশি কিচ্ছু না । এর জন্যে মরে যাব না নিশ্চয়ই । ’
‘তা ঠিক । তোমাকে শুধু একটু সাবধান করতে চাইছিলাম । এই নাও এর কয়েক চুমুক আমাদের এই ঠাণ্ডা থেকে বাঁচাবে ।’ এই বলে আমি লম্বা বোতলের সারি থেকে একটা তুলে ওর হাতে দিলাম ।
‘আমি পান করছি তোমার মৃত আত্মীয়-স্বজনের শান্তির উদ্দেশ্যে ।’ ও বলল ।
‘আর আমি তোমার দীর্ঘ জীবন কামনা করে ।’ আমি বললাম ।
‘এই ভল্টগুলো অনেক বড় বড়’ ও বলল ।
‘মন্ত্রেসররা অনেক বড় আর অভিজাত পরিবার ।’, আমি বললাম ।
‘তোমার পরিবারের প্রতীকটা কি?’
‘নীল ব্যাকগ্রাউন্ডে একটা বড় মানুষের পা । একটা সাপ তার বিষদাঁত দিয়ে পায়ের গোড়লি কামড়ে ধরে আছে আর পাটা সেই সাপকে পায়ের নিচে পিষে ফেলছে ।’
‘তাহলে তোমার ওই প্রতীকের মোটোটা কি দাড়ালো ?’
‘Nemo me impune lacessit !’ – সাবধান হয়ে যাও যে বাঁধা দিতে চাও ।’
মদের জন্য ওর চোখ ঘোলা হয়ে ছিল আর হাটার সময় ওর ঘন্টা টুং টুং শব্দ করছিল । হাঁটতে হাঁটতে আমরা ভেতরের দিকে চলে গেলাম । মাটির নিচের সমাধিস্থলের এই জায়গাটায় মানুষের হাড় দেয়ালের সাথে ঢিবি করে রাখা । আরও দামী কিছু মদ ওগুলোর পেছনে রাখি কারণ ভল্টের এত ভিতরে আর মাটির এতো নিচে তাপমাত্রা অনেক কম । মদগুলোকে ঠিক ঠাক রাখার জন্য এক্কেবারে আদর্শ ।
আমি আবার থেমে ফরচুনাতোর হাত ধরলাম । বললাম ‘দেখ, এখানে আর্দ্রতা খুব বেশি । আমরা নদীর তলদেশের থেকেও নিচে চলে এসেছি । এত ঠান্ডায় তোমার থাকাটা ঠিক হবে না । চল ফিরে যাই ।’
‘আরে না । সামনে চল । তার আগে এই মদের আরেক ঢোঁক ।’
এক চুমুকে সে পুরো বোতল খালি করে ফেললো ।
‘এখন আমন্তিল্লাদো ।’ সে চিৎকার করে বলল ।
‘তবে তাই হোক ।‘’ এই বলে আমি আমার হাতটা তার দিকে বাড়িয়ে দিলাম, ও আমার কাঁধে ভর দিয়ে এগিয়ে চলল । নিচু একটা খিলান পার হয়ে আমরা সমাধিস্থলের একেবারে ভেতরে একটা গোপন ঘরে পৌঁছলাম । এখানে বাতাস একদম ভ্যাপসা । ভ্যাপসা বাতাস আমাদের মশালগুলোর আলো কমিয়ে দিল ।
এই ঘরের শেষে ঠিক একই রকম আরেকটা গুপ্তকক্ষ । পরের ঘরের তিন পাশের দেয়ালে মানুষের দেহাবশেষ সিলিং পর্যন্ত গাদা করে রাখা । কিন্তু চতুর্থ দেয়ালে যে দেহাবশেষ গুলো ঢিবি করে রাখা ছিল সেগুলো নিচে ছড়ানো । এই দেয়ালে একটা চোরাকুঠুরি । ছ’সাত ফুট লম্বা, তিন ফুট চওড়া আর চার ফুট গভীর । কোন বিশেষ কারনে তৈরি বলে মনে হল না । দু’ পাশে দু’টো বড় পিলার ছাদ পর্যন্ত চলে যাওয়ায় তৈরি হয়েছে । মাটির নিচের অন্যানা ঘর গুলোর মত এটার পেছনের দেয়ালটাও কঠিন গ্রানাইটের । দেয়ালের উপরের দিকে দু’টো ইউ আকৃতির হুক লাগানো । একটা থেকে আরেকটা দু’ফুট মত দূরে । সেগুলো থেকে দু’টো শেকল নেমে এসেছে, মাথায় হাতকড়া লাগানো ।
ফরচুনাতো চোরাকুঠুরির গভীরতা দেখার জন্য ওর মশালটা একটু নামিয়ে ধরল । কিন্তু মশালের আলো এতো কমে গিয়েছিল যে ও ঠিক মত দেখতেই পারলোবলে মনে হল না ।
‘শেষ পর্যন্ত পৌঁছলাম আমন্তিল্লাদোর কাছে ।’ আমি এ কথা বলতেই তাড়াহুড়ো করে চোরাকুঠুরিতে ঢুকতে গিয়ে সামনের দেয়ালে ধাক্কা খেল ফরচুনাতো ।
দেয়াল থেকে ঝুলে থাকা হাতকড়া ওর হাতে পড়াতে আমার মাত্র কয়েক সেকেন্ড লাগল । ও তো মাতাল ছিলই সাথে এত বেশি বিস্মিত হল যে বাঁধা দেয়ার সুযোগই পেল না । মুহূর্তের মধ্যে আমি ওকে শেকল দিয়ে বেঁধে ফেললাম । হাত কড়ার চাবিটা একবার ঘুরিয়ে বের করে নিয়েই পিছিয়ে আসলাম ।
‘হাত গুলো দেয়ালে ছোঁয়ালেই তুমি বুঝবে কতটা ঠান্ডা এখানে ।’, আমি বললাম । ‘তুমি আমার কাছে অনুনয় করতে ......করবে না? তাহলে আমারও উচিত ভদ্রলোকের মত চলে যাওয়া । কিন্তু তার আগে......’
‘আমন্তিল্লাদো ?’ ফরচুনাতোর বিস্ময়ের ঘোর এখন কাটেনি ।
‘হুম ! আসলেই আমন্তিল্লাদো ।’
এই তিনটা শব্দ বলেই আমি তাড়াতাড়ি মেঝেতে ছড়িয়ে থাকা হাড়গোড়ের কাছে গিয়ে তাড়াতাড়ি সেগুলোকে সরাতে লাগলাম । খুব তাড়াতাড়িই ইট আর সিমেন্ট পেয়ে গেলাম যেগুলো আগেই হাড়গোড়ের নিচে চাপা দিয়ে রেখে গেছিলাম । একটা ছেনি জ্যাকেটের মধ্যেই নিয়ে নিয়েছিলাম । তড়াতাড়ি চোরাকুঠুরিতে ঢোকার রাস্তাটা দেয়াল তুলে বন্ধ করতে শুরু করলাম ।
প্রথম সারি ইট গাঁথা শেষ হতে না হতেই আমি বুঝলাম ফরচুনাতোর মাতলামি কাটতে শুরু করেছে । খুব হালকা কান্নার শব্দ শুনতে পেলাম । সেটা কোন মাতালের কান্না হতেই পারে না । তারপর দীর্ঘ নীরবতা । চার সারি গাঁথা হয়ে গেল । তারপর খুব জোরে সোরে শেকল টানার শব্দ শুনতে পেলাম । টানিটানির শব্দ কয়েক মিনিট ধরে চলল । শব্দটা আমাকে এতো আনন্দ দিচ্ছিল যে আমি কাজ বন্ধ করে হাড় গোড়ের ওপর বসেই শুনতে লাগলাম ।
শব্দ বন্ধ হলে আবার কাজ শুরু করলাম । সাতটা সারি গাঁথা শেষ । দেয়াল উঠেছে বুক অবধি । কাজ আরেকবার থামিয়ে আমি মশালটা চোরাকুঠুরির একটু ভেতরে ধরতেই ফরচুনাতো চিৎকার করতে শুরু করল । এক সেকেন্ডের জন্য মনে হল বাইরে থেকে শোনা যাচ্ছে না তো ? নিজেকে আবার বোঝালাম মাটির এতো নিচ থেকে বাইরে কারও কানে এ শব্দ যাওয়া একেবারে অসম্ভব ।
ফরচুনাতো চিৎকার করতেই থাকল । আমিও ওর সাথে চিল্লাতে শুরু করলাম । অচেনা একটা আনন্দের অনুভূতি হচ্ছিল । আমার চিল্লাচিল্লি ওরটাকে এক রকম ঢেকেই দিচ্ছিল ।
দশ সারি গাঁথা শেষ করতে করতে মাঝরাত । কিছুক্ষণের মধ্যে কাজ প্রায় শেষ । দেয়ালে আট নম্বর সারিতে আমি একটা ইট ঢুকবে এরকম জায়গা ফাঁকা রেখেছিলাম ।
হঠাৎ খুব হালকা একটা হাসির শব্দ শুনতে পেলাম । হাসিটা ছিল গম্ভীর আর দুঃখ মেশানো । ফরচুনাতোর হাসি বলে চেনাও যাচ্ছিল না । অকারনে আমার গায়ের লোম দাঁড়িয়ে যাচ্ছিল।
‘হা! হা! হা! হা! ভালো রসিকতা । খুব ভালো ।’ স্বরটা ফিসফিস করে বলল । ‘মদ খাওয়া নিয়ে অনেক মজার একটা ব্যাপার হল । হা! হা!’
‘আমোন্তিল্লাদো !’ আমি বললাম ।
‘হা! হা! আমন্তিল্লাদো ! কিন্তু আনেক দেরি হয়ে যাচ্ছে তাই না ? সবাই নিশ্চয়ই আমাদের জন্য অপেক্ষা করছে । আমার লেডি ফরচুনাতো আর বাকি সবাই ......। এবার শেষ কর, আমাদের চলে যাওয়া উচিত ।
‘হ্যা । চলে যাওয়া উচিত । ’
‘ঈশ্বরের দোহাই মন্ট্রেসর... । ’
‘হ্যা । ঈশ্বরের দোহাই ।’ আমি বললাম ।
এর উত্তরে ও কিছু একটা বলল যেটা বুঝলাম না । খানিকটা অধৈর্য লাগছিল । আমি বেশ জোরে ডাকলাম, ‘ফরচুনাতো ?’
কোন উত্তর নাই ।
আবার ডাকলাম, ‘ফরচুনাতো?’
এবারও কোন উত্তর নাই । আমি একটা মশাল ফুটো দিয়ে চোরাকুঠুরির ভেতর ফেলে দিলাম ।
ভেতর থেকে শুধু ঘন্টার টুং টুং শব্দ আসল ।
কবরের মধ্যে এখন একটু আস্বস্তি বোধ করতে শুরু করলাম । তাড়াতাড়ি শেষ ইটটা জায়গা মত বসিয়ে প্লাস্টার করে দিলাম । নতুন দেয়ালের সামনে আবার পুরানো হাড় গোড় গাদা করে রাখলাম ।
গত অর্ধ শতাব্দী ধরে কেউ তাদের বিরক্ত করে নি । In pace requiescat ! ওদের শান্তিতে বিশ্রাম নিতে দাও !
Translated by - Mith Da Arnesta,
সর্বশেষ এডিট : ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৬
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এই কি পরিচয়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৬ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৫


তুমি নরপিশাচ হইও না,
মানুষ দেখো, স্বার্থের পূজারী হইও না,
ক্ষমতার আগুন চেও না,
সন্ত্রাসের উল্কা ভূত হচ্ছো!
দেখছি জঙ্গীবাদের ধোয়ার ছুঁয়া,
এই কি তোমার পরিচয়?
প্রশ্ন কাকে ভালোবাসতে চাও
মানুষ নাকি অন্য কিছু... ...বাকিটুকু পড়ুন

বর্ষায় সালথা গ্রামে

লিখেছেন রাজীব নুর, ১৬ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১৩



গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর... ...বাকিটুকু পড়ুন

সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

লিখেছেন জুল ভার্ন, ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:১৪



সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

হাউকাউ উপভোগ করতে টিভিতে সংসদীয় কার্যক্রমের নিয়মিত দর্শক আমি। বিশেষ ভাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ স্যারের সংসদ পরিচালনা আমি উপভোগ করি। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে শামসুল... ...বাকিটুকু পড়ুন

বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

লিখেছেন অপলক , ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৬



বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন

সংস্কৃতির নামে রাজনীতি, নাকি রাজনীতির নামে সংস্কৃতি?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯


শেখ হাসিনা দেশে ফিরছেন, এই ইস্যুকে কেন্দ্র করে রাজনীতির মাঠ গরম করার চেষ্টা করছে আওয়ামী লীগ। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি যারা কিছুটা বোঝেন, তাদের কাছে বিষয়টি নিয়ে খুব বেশি মাথাব্যথা... ...বাকিটুকু পড়ুন

×