সিনেমায় বানানো কাল্পনিক কাহিনী দেখে আমরা চোখের জল ধরে রাখতে পারি না। হিরো হিরোইনের বিচ্ছেদ দেখে কষ্টে আমরা মাটিতে গড়াগড়ি খাই। কিন্তু বাস্তব জীবনে হাজারও মানুষের কান্না আমাদের কান পর্যন্ত আশে না। আমরা দেখি না কিভাবে হাজারটা অসহায় প্রান মিলিয়ে যাচ্ছে কারও প্রতিহিংসায়। তাদের আর্তনাদ আকাশ বাতাশ প্রকম্পিত করে তোলে কিন্তু আফসোস আমাদের বিবেককে জাগাতে পারে না। আজকে আমরা অসাপ্রদায়িকতার কথা বলি কিন্তু মানুষের অধিকার সম্পর্কেই সচেতন নই। আবেগে ভরপুর জাতী আমরা। অন্যকোনো ধর্মের লোক জনের গা থেকে সামান্য লোম খোসে পরলেই মিডিয়া আবেগে আপ্লুত হয়ে টিভিতে ব্রেকিং নিউস আর পত্রিকায় বিশাল করে ছবি দিতে ভুল করে না। কিন্তু আমাদের পাশের দেশে হাজারও মুসলিমের কান্না শোনার জন্য কোন বিকেকবান মিডিয়াওয়ালা আছে কি?? তাদের উপর অমানবিক অত্যাচারের কথা তুলে ধরার মত কোন বিবেকবান টিভি চ্যানেল আছে কি??? আছে কি তাদের রক্ষা করার মত কোন বিবেকবান মানুষ???? হয়তো ওইসকল মানুষের পক্ষে কথা বলার জন্য আমার মত আবেগি মানুষের অভাব হবে না কিন্তু তাদের পাশে দারিয়ে চোখের পানি মুছে দেয়ার মত বিবেক আমাদের আছে কিনা তাই ভাবনার বিষয়।।। আবেক দিয়ে কাল্পনিকতা কে আমরা বাস্তবে অনুধাবন করি অথচ আমাদের সামনে কেউ হোচট খেয়ে পরে গেলে তার হাত ধরে টেনে তুলবার মত বিবেক আমাদের নেই।। সত্যি কি আজব জাতি আমরা।।।।।
সর্বশেষ এডিট : ২৪ শে নভেম্বর, ২০১৬ রাত ১২:১০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




