নদীপৃথিবী
-আবু মকসুদ
এখন সম্পর্কের ভাজে শুয়ে থাকে সাপের কুন্ডলি
এই সাদা পৃথিবী কি করে ডুবে জটিল অন্ধকারে
এ তোমারই সন্তান মধুর মধুরতায় করেছ আজন্ম লালন
তুমি বুঝি ভেবেছিলে মহাশূন্য ছুঁয়ে এলেই
গতি পাবে ধোঁয়াগাড়ি
এই সেতু ঘুণে খাওয়ার আগে
চোখ খোলা রেখে পুনর্বার পড়ে নাও প্রকৃতির পাঠ
থেতলে পড়ে আছে জোড়াশব
রাজপথে ফুটেছে রক্তজবা
কিছু লোক কিভাবে নিজেকে গর্তে নামায়?
শুধু নেশার জন্য সহোদরাকে ; সহধর্মিনী ভেবে
ছোটে দুর্দান্ত নরকযানে
হাড়হাভাতের মানুষের এই অধঃপতন
শুধু নেশার জন্য
শুধু দু’ফোটা নেশায় যে সাজে আহাম্মক খেলাড়ি
সে তোমারই সন্তান, আড়ালে বেড়েছিল নেশার আস্তাকুঁড়ে
মানুষের হৃদয়ের রাস্তা গেছে অসীম অবধি
এবার তা হলে কলঙ্কমোচন হোক ,
নেমে আসুক নতুন পৃথিবীর নদী !
সর্বশেষ এডিট : ১৯ শে আগস্ট, ২০০৯ বিকাল ৫:১০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


