somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নাস্তিকতা থেকে ইসলামের ছায়ায় পর্ব-৪

২৯ শে এপ্রিল, ২০১৬ রাত ১:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মূলঃমাওলানা আব্দুল মাজীদ দরিয়াবাদী রহ.
অনুবাদঃমাওলানা আতাউল্লাহ আব্দুল জলী

৭.এই পর্ব ও অধ্যায়ের সবেমাত্র সূচনা,
ইতিমধ্যে আল্লামা শিবলীর সীরাতুন্নবীর প্রথম খ- প্রেস থেকে ছেপে পাঠকদের হাতে চলে এসেছে। গ্রন্থটি ছিল শিবলীর মতো মনীষীর কলমে রচিত; সুতরাং বিষয়বস্তু যা-ই হোক, তা কি আর পরম আগ্রহে না পড়ে থাকা যায়। তাই পরম আগ্রহে গ্রন্থটি হাতে নিয়ে চোখের সামনে মেলে ধরলাম। আদ্যোপান্ত পড়ে শেষ করা পর্যন্ত দম ফেললাম না। মনের আসল চোর তো এখানেই ছিল। দুর্ভাগা প্রবৃত্তি সবচেয়ে বড় যে হোঁচট খেয়েছিল, তা তো এই পবিত্র সীরাতের ব্যাপার নিয়েই ছিল। প্রাচ্যবিদ ও ইউরোপীয় গবেষকদের আক্রমণের প্রধান লক্ষ্যবস্তু তো প্রিয়তম নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সত্তাই ছিল। বিশেষত প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যুদ্ধ-বিগ্রহসমূহের ব্যাপারে মতলববাজ লেখকরা তো বিভিন্নভাবে মন-মস্তিষ্কে এ কথা বদ্ধমূল করে দিয়েছিল যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক একজন জালেম বিজেতার চেয়ে আলাদা কিছু ছিলেন না (নাউযুবিল্লাহ)। আল্লামা শিবলী তার গ্রন্থে এই ব্যথারই অব্যর্থ প্রতিষেধক দিয়েছেন। ওই যখমের ওপরই মলমের শীতল প্রলেপ দিয়েছেন। আল্লাহ তার কবরকে জান্নাতের টুকরোয় পরিণত করে দিন।
বই যখন বন্ধ করলাম, তখন কল্পনার চোখে রাসূলে আরাবীর যে চিত্র ভেসে উঠল, তা ছিল দেশ ও জাতির এক মহান সংস্কারক এবং এক উদার ও দয়ালু শাসকের চিত্র, যাকে যুদ্ধ-বিগ্রহে জড়াতে হয়েছে তো একেবারে শেষ পর্যায়ে জড়াতে হয়েছে। একেবারে অনন্যোপায় হয়ে। এই মর্যাদা নিঃসন্দেহে আজ প্রত্যেক মুসলমানের কাছে অনেক কম ও নিচে মনে হবে এবং এ ক্ষেত্রে লেখক শিবলীর কোনো মূল্য ও অবদান নজরে পড়বে না। কিন্তু এর মূল্য একটু ওই ব্যক্তিকে জিজ্ঞেস করে দেখুন, যার অন্তর―নাউযুবিল্লাহ―প্রিয়নবীর প্রতি ঘৃণা ও বিদ্বেষে পরিপূর্ণ। শিবলীর এই গ্রন্থের অনুগ্রহ আমি কখনো ভুলতে পারব না। বিশ্বাসীদের কাছে আবু তালিবের মর্যাদা যতটাই থাকুক আর যে পরিমাণই হোক, আবু লাহাব ও আবু জাহেলের শত্রুতার সঙ্গে তার কোনো তুলনাই চলতে পারে না। বাকি অংশ পড়ুন

সর্বশেষ এডিট : ২৯ শে এপ্রিল, ২০১৬ রাত ১:২৭
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ডানপন্থীদের তোয়াজ বা মক্কা প্যাক্টে ঢোকার আগ্রহ দ্রুতই বুমেরাং হতে পারে বিএনপি সরকারের জন্য

লিখেছেন শেহজাদ আমান, ২৭ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:২৮



জামাত-এনসিপিকে 'বিরোধী দল হিসেবে' হাতে রাখতে বা আওয়ামী লীগের ফিরে আসাকে ঠেকাতে জামাত-এনসিপি বা এদের মতো ডা*নপন্থীদের দাবি-দাওয়াকে খুব বেশি প্রাধান্য দিলে সেটা বুমেরাং হয়ে দেখা দেবে বিএনপি সরকারের... ...বাকিটুকু পড়ুন

মক্কাহ চুক্তি কি ?

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৭ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৪৯



মক্কাহ চুক্তি লেখা হয়েছে আরবি ভাষায়। বাংলাদেশের পত্র পত্রিকা - পূর্ণাঙ্গ “মক্কাহ চুক্তি” বাংলা অনুবাদ করে প্রকাশ করছে না কেনো ? দেশের মানুষ কিভাবে জানবে এই চুক্তিতে কি লেখা... ...বাকিটুকু পড়ুন

Out of the frying pan into the fire- কড়াই থেকে অগ্নিকুণ্ডে!

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে আগস্ট, ২০২৬ সকাল ৭:৫২



Out of the frying pan into the fire- কড়াই থেকে অগ্নিকুণ্ডে!

ইংরেজি প্রবাদ “Out of the frying pan into the fire”- অর্থাৎ এক বিপদ থেকে বাঁচতে গিয়ে আরও বড় বিপদের... ...বাকিটুকু পড়ুন

চিঠির সঙ্গে আমার এক অন্যরকম সম্পর্ক

লিখেছেন নাহল তরকারি, ২৮ শে আগস্ট, ২০২৬ সকাল ৭:৫৩



চিঠির সঙ্গে আমার এক অন্যরকম সম্পর্ক

উনি আমাদের ভবেরচর পোস্ট অফিসের পোস্টমাস্টার। অত্যন্ত ভালো মনের একজন মানুষ। তাঁর সঙ্গে আমার পরিচয়টা শুধু পোস্ট অফিসের প্রয়োজনের কারণে নয়; বরং দীর্ঘদিনের এক আন্তরিক... ...বাকিটুকু পড়ুন

নীরব আত্মপক্ষ।

লিখেছেন রাজা সরকার, ২৮ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:৪০

নীরব আত্মপক্ষ।

স্বাধীনতার জন্য সশস্ত্র আন্দোলনের মাসুল বাঙালি হিন্দুকে গুণে গুণে দিতে হয়েছিল ব্রিটিশকে । বাকিটা মুসলিম লীগ ও নেহেরুইয়ান কংগ্রেস মিলে যা করার করে গেছে। এবং পরবর্তীকাল থেকে মুসলিম... ...বাকিটুকু পড়ুন

×