somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এমপি-পদটা কি এখন পুঁটি-মাছের ভাগা?

১৫ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



দেশের রাজনীতি এখন জমে উঠেছে। আর মাত্র কিছুদিন পরে একাদশ জাতীয় সংসদ নির্বাচন। এতে রাজনৈতিক দলগুলোর মধ্যে ব্যাপক সাড়া পড়েছে। এমনকি এদের মধ্যে উৎসাহ-উদ্দীপনারও কোনো কমতি নাই। অবশ্য এক্ষেত্রে, বিএনপি’র মতিগতি ষোলোআনা বোঝা বড়ই মুশকিল। অনেকের মতে, তারা নির্বাচন থেকে যেকোনো-মুহূর্তে পিঠটান দিতে পারে। তার কারণ, তারা গতকাল (১৪/১১/২০১৮ খ্রিস্টাব্দ) পূর্বপরিকল্পনা অনুযায়ী তাদের দলীয় কার্যালয়ের সামনে বিনাকারণে পুলিশের গাড়িতে আগুন দিয়েছে। এতে পুলিশের দুটি গাড়ি পুড়ে গেছে। এজন্যই বলছিলাম, বিএনপিদের মতিগতি ছাড়া সবাই এখন নির্বাচনমুখী।

পৃথিবীর সকল দেশেই আইনসভা বা পার্লামেন্ট সম্মানের ও পবিত্র স্থান। এখানে, দেশের সৎ, যোগ্য, জ্ঞানী রাজনীতিবিদদের আনাগোনা হয়। এমন একটি স্থানকে কোনো জাতিই সস্তা ও হাস্যকর হিসাবে দেখতে চায় না।

আমাদের দেশে এখন রাজনীতির নামে একটি শ্রেণী অতিউৎসাহী। এরা মনে করে থাকে: একবার যেকোনোমূল্যে এমপি-মিনিস্টার হতে পারলে আর চিন্তা নাই। একেবারে সাত-পুরুষ বসে খেতে পারবে। এই অতিলোভী-শ্রেণীটিই আমাদের রাজনীতিকে করছে দূষিত ও কলুষিত।

কয়েকদিন আগে জাতীয় সংসদ নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলো তাদের দলীয় মনোনয়ন-ফর্ম বিক্রয় শুরু করেছিল। এতে বড়-বড় দলের হাজার-হাজার প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছে। তা করতেই পারে। কিন্তু কিছু-কিছু ব্যক্তির মনোনয়নপত্র সংগ্রহ দেখে বিচলিত, বিস্মিত ও স্তম্ভিত হয়েছি। পত্রিকাসহ বিভিন্ন নিউজ-চ্যানেলে দেখলাম ও শুনলাম ঢাকাই-সিনেমার অশ্লীল নায়িকা, অভিনেতা-নামের বখাটে, পাতিনেতা-নেত্রী ইত্যাদিও দলীয় মনোনয়নপত্র কিনেছে! এখানেই, মদীয় চোখ আটকিয়ে গিয়েছে। মানুষ কতটা নিচে নামলে নিজের সম্পর্কে ওয়াকিবহাল হওয়া সত্ত্বেও সামান্য মিডিয়ার প্রচার পাওয়ার কারণে এরাও এখন এমপি হতে চাচ্ছে!

ভাবতে অবাক লাগে, এমপি-পদটা কি পুঁটি-মাছের ভাগা? যে-কারও মনে চাইলেই সে এমপি-তে দাঁড়াতে পারবে! মানুষের লোভের ও লাভের একটা সীমা থাকা উচিত। মানুষ এতো নিচে নামতে পারে? আমাদের মহান জাতীয় সংসদ কি এতোই তুচ্ছ যে, এখানে হিরো আলমের মতো একটা বখাটে আর ময়ূরীর মতো থার্ডক্লাস দেহসর্বস্ব একটা পাতিনায়িকার কাছে এমপি-পদের মনোনয়নপত্র বিক্রয় করতে হবে! শুনেছি, এদের নাকি মনোনয়ন দেওয়ারও চক্রান্ত চলছে! হায়রে মানুষ, হায়রে বিবেক! এমপি-পদটা কি এখন পুঁটি-মাছের ভাগা?
সর্বশেষ এডিট : ১৫ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:৪৯
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মতভেদ নিরসন ছাড়া মুসলিম আল্লাহর সাহায্য পাবে না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২৯ শে মার্চ, ২০২৬ রাত ৩:০৩



সূরাঃ ৩ আলে-ইমরান, ১০৫ নং আয়াতের অনুবাদ-
১০৫। তোমরা তাদের মত হবে না যারা তাদের নিকট সুস্পষ্ট প্রমাণ আসার পর বিচ্ছিন্ন হয়েছে ও নিজেদের মাঝে মতভেদ সৃষ্টি করেছে।... ...বাকিটুকু পড়ুন

‘স্বপ্নের শঙ্খচিল’ কে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা….

লিখেছেন খায়রুল আহসান, ২৯ শে মার্চ, ২০২৬ সকাল ৭:৪৬



আজ সকালে ল্যাপটপ খুলেই উপরের চিত্রটা দেখলাম। দেখে মনটা প্রথমে একটু খারাপই হয়ে গেল! প্রায় একুশ বছর ধরে লক্ষাধিক ব্লগারের নানারকমের বৈচিত্রপূর্ণ লেখায় ও ক্রিয়া-প্রতিক্রিয়ায় সমৃদ্ধ আমাদের সবার... ...বাকিটুকু পড়ুন

অনু গল্প

লিখেছেন মোগল সম্রাট, ২৯ শে মার্চ, ২০২৬ দুপুর ১:০৯



(এক)
দশম শ্রেণির ছেলে সাদমান সারাদিন ফোনে ডুবে থাকত। বাবা-মা বকাঝকা করলে প্রায়ই অভিমান করে ভাত খেতো না। একদিন রাতে ঘরের দরজা বন্ধ। ভোরে দরজা ভেঙে সবাই স্তব্ধ। খবরের কাগজে... ...বাকিটুকু পড়ুন

জীবনের গল্প - ১০০

লিখেছেন রাজীব নুর, ২৯ শে মার্চ, ২০২৬ দুপুর ২:৫৫



আমার সাথে একজন সাবেক সচিবের পরিচয় হয়েছে।
উনি অবসরে গেছেন, ১০ বছর হয়ে গেছে। এখন উনি বেকার। কোনো কাজ নাই। বাসায় বাজার করেন অনেক বাজার ঘুরে।... ...বাকিটুকু পড়ুন

ডিপস্টেট তাহলে সসস্র বিপ্লবের গোলা বারুদের সরবরাহকারী! জঙ্গি আসিফ’কে কেউ প্রশ্ন করেনি ‼️

লিখেছেন ক্লোন রাফা, ৩০ শে মার্চ, ২০২৬ রাত ১২:২৪



বাংলাদেশে একটা ইলেক্টেড গভর্নমেন্ট-এর বিরুদ্ধে যখন জুলাই-আগস্ট মাসে তথাকথিত “মুভমেন্ট” চলতেছিল, তখন এটাকে অনেকে খুব ইনোসেন্টভাবে “পিপলস আপরাইজিং” বানানোর চেষ্টা করছে। কিন্তু প্রশ্নটা খুবই সিম্পল—এইটা কি আসলেই স্পনটেনিয়াস... ...বাকিটুকু পড়ুন

×