ভাষা শিক্ষা(:
০১ লা আগস্ট, ২০১৩ বিকাল ৩:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আমরা বড়রা যখন কথা বলি তখন নিজেদের মধ্যে কোন ভাষার ব্যবহার হবে তা নিজেরা ঠিক করে থাকি। মজার ব্যাপার হচ্ছে এই বড়রাই যখন বাচ্চাদের সাথে কথা বলি তখন নিজের অজান্তেই বাচ্চাদের ভাষায় কথা বলি.......যে ভাষার হয়তো কোন আগা-মাথা নেই।
মেয়েটা যেহেতু জন্মসুত্রে ব্রিটিশ তাই আংরেজীটা আশপাশ থেকেই শিখে নিবে জানতাম। আর তাই আমার প্লান হচ্ছে মেয়ের সাথে সবসময় বাংলায় কথা বলবো যাতে বাংলাটা শিখতে পারে। কিন্তু কোথায় কি......কথার শুরুতে বাংলা আরম্ভ করলেও দেখা যায় আমি এক পর্যায়ে ওর সাথে আংরেজীতেই বাতচিত চালিয়ে যাচ্ছি নিজের অজান্তেই। ফলাফল 'অশ্বডিম্ব'........মেয়েটার ভাষা হয়ে যাচ্ছে 'জগাদা'র খিচুড়ির' মত। কাজ শেষে বাসায় গিয়ে আজ স্কুলে গিয়েছ কিনা জানতে চাইলে উত্তর দিবে - 'আমি আজকে স্কুলে যাইছি না' অথবা 'আমি টুডে স্কুল যাইছি'। তারপর হয়তো আমাকে জিজ্গেস করবে - 'বাবা তুমি কাজে যাইছো'? হয়তো আমার চোখের সামনে কোন একটা ভূল করেছে, আমি কিছু বলার আগেই বলবে - 'বাবা প্লীজ ডোন্ট বকা মি....আই ডিড নট মিন টু ডু ইট'!!!! কোন রকম বাংলা; তা'ও আবার আংরেজী উচ্চারনে!
সর্বশেষ এডিট : ০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই...
...বাকিটুকু পড়ুন
সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব...
...বাকিটুকু পড়ুনআনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০
বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....
বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।
প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"
বেতন পেলাম মাসের...
...বাকিটুকু পড়ুন