সে অনেক অনেক দিন আগের কথা......যখন প্রথম এদেশে (বিলাত) আসি তখন খুব ভাল লাগত লন্ডনের লোকজন বাংলাদেশ নামটার সাথে পরিচিত দেখে। আসলে লন্ডনে প্রচুর বাংলাদেশীর (সিলেটি বলা আরো যুক্তিযুক্ত হবে, কারন বাংলাদেশীর ৮৫% এরও বেশী সিলেট থেকে আসা) দীর্ঘদিন বসবাসের কারনেই এই পরিচিতি। তবে দেশের পরিচয়টা খুব বেশী পজিটিভ না। আবার খুব খারাপ লাগত যখন দেখতাম অলমোস্ট ৯০% লোকই জানে না দেশটার জিওগ্রাফিক্যাল লোকেশানটা কোথায়। প্রায় সময়ই মুখ বেজার করে বলতে হতো 'ইটস এ্যা স্মল কান্ট্রি নেক্সট টু ইন্ডিয়া'। কি আর করা! আরো দু:খ লাগে যখন দেখি আমাদের বাংলাদেশী রেস্টুরেন্ট গুলা সবই পরিচিত 'ইন্ডিয়ান রেস্টুরেন্ট' হিসেবে! তারচেয়ে বেশী দু:খ লাগে যখন দেখি এখানে বেড়ে উঠা অধিকাংশ নতুন প্রজন্মের ছেলে-মেয়ে জানেই না 'বাংলাদেশ'টা কোথায়। আরো ভয়াবহ হচ্ছে একবার এক বাচ্চাকে জিজ্গেস করেছিলাম হলিডেতে কোথায় যাবে? উত্তর দেয় 'সিলেট'। তো এরপর কৈ যাবা? উত্তর দেয় 'বাংলাদেশ'!!!!
যাই হোক প্রথম প্রথম বিদেশীদের সাথে খুব আগ্রহ করে নিজ দেশ নিয়ে আলাপ করতাম। বেশীর ভাগই দেশ সম্পর্কে আমাদের আগ্রহ এবং নলেজ দেখে ইমপ্রেস হতো (যদিও সবাই না)। তো একবার এক ব্রিটিশ এর সাথে আলাপচারিতায় যখন জানলো আমি বাংলাদেশ থেকে, জানালো সে বেশ ক'বছর আগে বাংলাদেশ ভিজিট করেছে। বাংলাদেশের অনেক কিছুই ভাল না লাগলেও সবচেয়ে ভাল লেগেছে 'বাংলাদেশের মানুষ'। তারা নাকি খুবই 'ইন্টারেস্টিং', সবকিছুতেই তাদের 'প্রচন্ড আগ্রহ'।ছোটখাট কোন কিছুতেই লোকজন প্রচন্ড আগ্রহ নিয়ে 'জটলা' করে! সে কোথাও কারো সাথে কথা বলতে গেলেই তাদের ঘিরে ছোটখাট একটা আগ্রহী জটলা তৈরী হয়ে যেত। আর অবাক লেগেছে তোমাদের দেশের পুরূষদের 'লং স্কাট' পরা দেখে!!! বেশ কিছুক্ষন তব্দা মাইরা রইলাম। আমরা আবার 'লং স্কাট' কবে পরি? বরঞ্চ তাদের দেশের স্কটল্যান্ড এর পুরূষরা এক ধরনের ঐতিহ্যবাহী স্কাট পরে। যেটাকে 'কিল্ট' বলে।
পরে বুঝিলাম মামায় আমার আমাদের 'অতি প্রিয় লুঙ্গি'র কথা বলিতেছে। তখন তারে বোঝাইলাম এই জিনিস কি এবং ইহা কতটা 'আরামদায়ক'। এবার সে আমারে জিগায় - 'হাও ডু ইয়ু ম্যানেজ ইট উইথআউট এনিথিং'???? জটিল প্রশ্ন!!!!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


