ইদানিং দেশের 'মাথা' শ্রেনীর লোকজনের কথা-বার্তা শুনলে মাঝে মাঝে জাইল্যা (জেলে) হইতে মুঞ্চায়!!!! এত কিছু থাকতে হঠাৎ জাইল্যা কোন দু:খে???
.......ছোটবেলাটা যেখানে কাটছে সেইটা মোটামুটি সাগরের কাছাকাছি একটা জায়গা। হাটতে হাটতেই সাগর পাড়ে যাওয়া যাইত। সপ্তাহে ৩/৪ দিন সমুদ্র পাড়ে না গেলে পেটের ভাত হজম হৈত না। সাগরের কাছাকাছি একটা বসতি ছিল। মোস্টলি জেলেদের বসবাস বলে জাইল্যা পাড়া নামে পরিচিত। সেখানকার মোটমুটি সবাই সাগরে মাছ ধরে লোকাল বাজারে বিক্রি করত। সব মাছ বাজারে বিক্রি করতে না পারলে সন্ধ্যার পর লোকালয়ে ফেরি করে বিক্রি করার চেষ্টা করতো। সন্ধ্যার পর সাধারনত বেশ সস্তায় এদের কাছ থেকে মাছ কেনা যেত। মনে আছে মাত্র ৬/৭ টাকা কেজি দরে সামুদ্রিক ইলিশ কিনতাম এদের কাছ থেকে।
সন্ধ্যার পর লোকালয়ে ফেরি করেও যদি সব মাছ বিক্রি করতে না পারত তাহলে দেখতাম বাকি মাছ গুলোর মাথা কেটে ফেলে দিয়ে পচনের হাত হতে রক্ষা করার চেষ্টা করতে। কারন মাছের পচন নাকি শুরু হয় মাথা থেকে।
.......আমাদের সমাজেও সার্বিকভাবে যে পচন শুরু হয়েছে তাতে এ সমাজ কে রক্ষা করতে হলে.......।।।
সর্বশেষ এডিট : ২৩ শে মে, ২০১৪ বিকাল ৫:৩৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



