somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আজ বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১১৫ তম জন্মদিন ।।

২৫ শে মে, ২০১৪ রাত ৮:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

২৫ মে, ২০১৪ (রবিবার)
আজ বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১১৫ তম জন্মবার্ষিকী আজকের এই দিনে কবি আমাদের মাঝে অনুপস্থিত । তাই কবিকে দেওয়ার মত কিছু না থাকলেও আল্লাহ যেন কবিকে জান্নাত দান করেন সেই কামনাই রইল ।।
কবির ব্যক্তিত্ব আলোচনা করলে ফুটে ওঠে তার অসাধারন প্রতিভার অসামান্য কীর্তি । তিনি শুধু কবিই নন । তিনি একাধারে একজন - সঙ্গীতজ্ঞ, সুরকার, বাদক, অভিনেতা, গল্পকার, নাট্যকার এবং ঔপন্যাসিক । এখানেই শেষ নয় । কবি তার জিবনের বিভিন্ন সময়ে প্রয়োজনের তাগিদে বিভিন্ন পরিস্থিতি মোকাবেলা করেছেন বিভিন্ন অভিজ্ঞতার মধ্য দিয়ে । আজ কবির জন্ম দিন উপলক্ষে কবির জীবনের কিছু উল্লেখযোগ্য অংশ আপনাদের মাঝে তুলে ধরছি ।।
..........পর্ব - ০১..........
কাজী নজরুল ইসলাম ১৮৯৯ খ্রীষ্টাব্দের ২৫ শে মে (১১ ই জ্যৈষ্ঠ ১৩০৬ বঙ্গাব্দ) পশ্চিমবঙ্গের অন্তর্গত বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামের সম্ভ্রান্ত কাজী পরিবারে জন্মগ্রহণ করেন। শৈশব থেকেই কবিতা রচনার প্রতি তাঁর ঝোঁক ছিল । চুরুলিয়ার জনৈক সূফী সাধকের মাজারের খাদেম ও উক্ত মাজারের নিয়ন্ত্রণাধীন মসজিদের ইমাম কাজী ফকির আহমদ তাঁর পিতা । ফকির আহমদের মৃত্যুর (১৩১৪) পর কাজী পরিবার চরম দারিদ্র্যের মধ্যে পতিত হয় । দশ বছর বয়সে গ্রামের মক্তব থেকে নিম্ন প্রাইমারী পরীক্ষায় উত্তীর্ণ (১৩১৬) হন । সংসারের চাপে ঐ মক্তবেই তিনি একবছর শিক্ষকতা করেন। বার বছর বয়সে লেটোর দলে যোগদান এবং দলের জন্য পালাগান রচনা করেন । একজন দূরন্ত স্বভাবের বালক হিসেবে তিনি গ্রামবাসীর কাছে পরিচিতি লাভ করেন । তাঁর জ্বালাতন থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য গ্রামের কয়েকজন মাতব্বর ব্যক্তি কর্তৃক তাঁকে রাণীগঞ্জের কাছে শিয়ারশোল রাজ স্কুলে ভর্তি করা হয় । স্কুলের বাঁধা ধরা জীবনের প্রতি তিনি অনাগ্রহ প্রদর্শন করেন । সপ্তম শ্রেণীতে ওঠার কিছুদিন পর ১৩/১৪ বছর বয়সে স্কুল ত্যাগ করেন ও বাড়ি থেকে পলায়ন করেন ।
অতপর আসানসোল গিয়ে তিনি সেখানকার এক রুটির দোকানে মাসিক পাঁচ টাকা বেতনে চাকরি গ্রহণ করেন । কাজী রফিজউদ্দিন নামে আসানসোল থানার একজন দারোগা একদিন তাঁর কন্ঠে গান শুনে তাঁর প্রতি মুগ্ধ হয়ে তাঁকে নিজের বাড়ি ময়মনসিংহ জেলার কাজীর সিমলা গ্রামে নিয়ে গিয়ে ত্রিশাল বাজারের নিকটবর্তী দরিরামপুর স্কুলে সপ্তম শ্রেণীতে ভর্তি করিয়ে দেন । ১৯১৪-র ডিসেম্বর মাসে বার্ষিক পরীক্ষা শেষ হবার পরেই তিনি কাউকে কিছু না বলে কাজীর সিমলা ত্যাগ করে রানীগঞ্জে প্রত্যাবর্তন করেন । নিজের ইচ্ছায় পুনরায় শিয়ারশোল রাজস্কুলে অষ্টম শ্রেণীতে ভর্তি হন । ক্লাসে ভাল ছাত্র ছিলেন বলে তাঁর স্কুলের বেতন ও বোডিং-এর আহার ছিল ফ্রি । তদুপরি রাজবাড়ি থেকে মাসিক সাত টাকা বৃত্তি লাভ করেন । প্রি-টেস্ট পরীক্ষাকালে পড়াশুনা ত্যাগ করে তিনি ৪৯ নম্বর বাঙালি পল্টনে সৈনিক হিসেবে যোগদান (১৯১৭) করেন এবং নৌশেরাতে তিন মাস ট্রেনিং গ্রহণ করেন । অতপর করাচি সেনানিবাসে পোস্টিং লাভ করেন।।
[বাকি আংশ পরবর্তী পোস্টে পড়ুন]
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ড্যাম কেয়ার সেই মেয়েটি AI দিয়ে সাজে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:২২



ড্যাম কেয়ার সেই মেয়েটি AI দিয়ে সাজে
==================================
পিঠ ছুঁয়ে নামা মেঘবরণ তার লম্বা কালো চুল,
তারই মাঝে লুকিয়ে হাসে একটি সাদা ফুল।
চোখ দুটো তার ডাগর ডাগর, অবাক করা আলো,
দুষ্টুমি... ...বাকিটুকু পড়ুন

দরজায় কড়া নাড়ছে সংকট: ডেঙ্গু কি তবে শুধুই দূরের পরিসংখ্যান?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:০০


অনেক দিন আগে সুনীল গঙ্গোপাধ্যায়ের একটি লেখায় এমন একটি ভাবনা পড়েছিলাম—যুদ্ধ যখন দূরে থাকে, তখন তাকে নিয়ে আমরা উত্তেজিত হই, আলোচনা করি, পক্ষ-বিপক্ষ নিই। কিন্তু সেই যুদ্ধ যখন নিজের উঠোনে... ...বাকিটুকু পড়ুন

প্রবাদ প্রবচন ও আলী ভাইয়া, জী এস ভাইয়া, খায়রুলভাইয়া ও সত্যপথিকভাইয়াদের পোস্ট..... এই আমি অপ্সরা

লিখেছেন অপ্‌সরা, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:২২


এই অপ্সরা শুধু একটা নিকই না। জীবনের একটা অংশের নাম। জীবনটা শুরু হয়েছিলো যবে থেকে তার পর ৫/৬ বছর থেকেই জীবনের নানা ক্ষনের নানা মানের উদ্দেশ্য বিধেয় ও... ...বাকিটুকু পড়ুন

মানুষ গত কয়েক বছর ধরে অতিমাত্রায় স্বার্থপর হয়ে গেছে! আগেই কি ভালো ছিলাম?

লিখেছেন শেহজাদ আমান, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৫৬



মানুষ গত কয়েক বছর ধরে অতিমাত্রায় আত্মকেন্দ্রিক বা স্বার্থপর হয়ে যাচ্ছে! আগে এমনটা দেখা গেলেও গত কয়েক বছর এটা অতি বেশিমাত্রায় দেখা যাচ্ছে। কেন??

দেশের অর্থনৈতিক অবস্থা বেশি খারাপ... ...বাকিটুকু পড়ুন

Somewhereinblog.net: বাঁধ ভাঙ্গার আওয়াজ থেকে ডিজিটাল পাবলিশিং এ পরিনত করে সাবলম্বি করার লক্ষ্যে একটি খসড়া প্রস্তাবনা ।

লিখেছেন ডঃ এম এ আলী, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:১৯


একজন নিয়মিত ব্লগার হিসেবে প্রতিদিনই লক্ষ্য করি, Somewhereinblog.net (সামু) বাংলা সাহিত্য, অভিজ্ঞতা ও তথ্যভিত্তিক লেখার এক বিশাল আর্কাইভে পরিণত হয়েছে। কিন্তু একই সঙ্গে একটি কঠিন বাস্তবতাও সামনে এসেছে সোশ্যাল মিডিয়ার... ...বাকিটুকু পড়ুন

×