শিশুদের জন্য বিশ্বকাপ ফুটবল:
০৯ ই জুলাই, ২০০৬ রাত ১১:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
শেষ পর্যন্ত বিশ্বকাপের জ্বর শেষ হলো। সমস্ত উওেজনার অবসান। ইটালী বিশ্বকাপ জয় করে উৎসব করছে। এই আনন্দের সাথে মানবতার বিজয়ের উৎসব করার মতো একটা বিষয়ও আছে। ফিফার এই বিশ্ব আয়োজন অভাগা শিশুদের ভাগ্য পরিবর্তনে জাতিসংঘ শিশু তহবিলের (ইউনিসেফ) সাথে একএিত হয়েছে শান্তিপূর্ণ বিশ্বে শিশুদের অধিকার প্রতিষ্ঠার জন্য। এটাও কিন্তু কম আনন্দের বিষয় নয়? এই সম্মিলিত উদ্যোগের সূচনা হয় 1999 সালে। ভাগ্য বিড়ম্বিত শিশুদের জন্য টীম ইউনিসেফে আছে ইংল্যান্ডের বেকহ্যামসহ আরও 14 জন বিশ্বকাপ খেলোয়ার। এছাড়া এই উদ্যোগ বিশ্বের ভাগ্য বিড়ম্বিত 11টি শিশুর জীবন সংগ্রামের গল্প ছড়িয়ে দিচ্ছে সারা বিশ্বের অবহেলিত শিশুদের জন্য গণসচেতনতার বিস্তারে (ভিডিও ক্লিপটি দেখতে পারেন নীচের সাইটে গিয়ে)।
বিভিন্ন দেশের ফুটবল এসোসিয়েশনের সাথে যুক্ত হয়ে ইউনিসেফ শিশুদের জন্য নিরাপওা, শান্তি ও যত্নের প্রতিশ্রুতি দিতে চায়। এবছর জুনের তিরিশ তারিখে ফিফা ও ইউনিসেফ বর্ণবৈষম্যের প্রতি রেডকার্ড দেখিয়ে প্রচার করেছে "বর্ণবৈষম্যকে না বলুন"। খেলার মাধ্যমে শান্তি, সৌহার্দ্য ও ভাগ্য পরিবর্তনের জন্য সম্মিলিত প্রচেস্টায় আপনিও যোগ দিতে পারেন। দেখতে পারেন ভাগ্য বিড়ম্বিত শিশুদের চিএ। দেখতে পারেন আপনিও এই চমৎকার আয়োজনের সাথে কিভাবে অংশগ্রহণ করতে পারেন। শিশুরা যদি সুন্দর আগামী দিনের জনক হয়, তাহলে আজকের আমরা তাদেরকে বাদ দিয়ে কিভাবে উন্নয়নের কথা ভাবতে পারি? যারা আগ্রহী তাদের জন্য:
http://www.unicef.org/football/
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বালি অপারেশন শেষ করে ঢাকায় পিবিআই সদর দপ্তরে যখন আরিয়ান, তানভীর ও বর্ষা ফিরে এলো, তখনো বাইরের আকাশ থমথমে। বালি থেকে উদ্ধার করা ৬০% ডেটায় একটি...
...বাকিটুকু পড়ুন
২০২৪ আমাদের নতুন করে শত্রু মিত্র চিনতে শিখিয়েছে। আমি কোনো করুনা, সান্ত্বনা কিংবা বিচারের দাবি নিয়ে আজকের এই ক্ষুদ্র পোস্ট লিখতে চাই না।শুধু সময়ের স্বাক্ষী হিসেবে একটু আচর কেটে...
...বাকিটুকু পড়ুন
আমিনুল ইসলাম বুলবুল বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের এমন এক উজ্জ্বল নক্ষত্র, যার নাম মুছে ফেলা অসম্ভব। ১৯৯৯ সালে ইংল্যান্ডের মাটিতে শক্তিশালী পাকিস্তানকে হারিয়ে বিশ্বমঞ্চে বাংলাদেশের মাথা উঁচু করেছিলেন এই...
...বাকিটুকু পড়ুনবাধ্যতামূলক ভাবে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নবায়ন করার কথা ভাবছে নির্বাচন কমিশন (ইসি)। এনআইডির মেয়াদ ১৫ বছর পূর্ণ হলে অবশ্যই নবায়ন করতে হতে পারে।
বর্তমানে আইন অনুযায়ী এনআইডি নবায়নের সুযোগ থাকলেও সেটি... ...বাকিটুকু পড়ুন
এ দলটি ১৯৩৪, ১৯৩৮, ১৯৮২ ও ২০০৬ সালে বিশ্বচ্যাম্পিয়ন হয়। ২০১৪ সালে তারা গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয়। ২০১৮ ও ২০২২ সালে তারা মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করতে পারে... ...বাকিটুকু পড়ুন