সমাজের অসুস্থ ও বিকারগ্রস্ত পাগলরা যদি তাদের অসুস্থতার উপসর্গ ব্ল্ল্লগে এসে শুরু করে তাদের বিকার বন্ধের জন্য যেমন আছে ব্ল্লগ কর্তৃপক্ষ, সমাজ জীবনে তেমনি আছে পাগলা গারদের কঠোর ব্যবস্থা (অবশ্যই অতি আদিম ও অমানবিক ব্যবস্থা)। কিন্তু আমার লেখার মূল বিষয়বস্তু মানসিকভাবে অসুস্থদের জন্য নয়। কারণ, আমি নিজে মনোচিকিৎসক নই। ব্যক্তিগত লেখাপড়ার কারণে যদ্দুর পড়তে হয়েছে তার আলোকে শুধু বলতে চাই দয়া করে অসুস্থ মানুষদের সাথে রাগ করবেন না। এতে আপনি নিজের মানসিক স্থিতি হারাবেন। উপেক্ষা করুন। তাদেরকে বয়কট করুন। তাদের সাথে অহেতুক বাদানুবাদে যাবেন না। শুধু একজন বা দুই জন প্রতিবাদ করে মন্তব্যের দরজা বন্ধ করে দিন। তাদের অসুস্থ বকবকানিতে যখন আপনারা অংশগ্রহণ করেন তখন যে নিজের মধ্যে জন্মায় প্রচন্ড ক্রোধ ও ক্ষোভ, তার সাথে সাথে অসুস্থ মানুষটিরও দুর্ভোগ বাড়তে থাকে। দেশজ প্রজ্ঞায় বলে, পাগলকে নৌকা দোলাতে মানা করবে না...।
মানসিক রুগী ব্ল্লগে অথবা রাস্তাঘাটে হুটহাট করে অনাহুতের মতো চলে আসলে তাদেরকে সহানুভূতির চোখে দেখুন। সাহায্য করতে না পারলে উপেক্ষা করুন (দয়া করে)। বাংলাদেশে মানসিক স্বাস্থ্য রক্ষা ও চিকিৎসার নাগরিক সুযোগ সুবিধা এখনও খুবই অপ্রতুল। তাই আমি ইন্টারনেট থেকে পছন্দের কিছু রিসোর্স দিয়ে দিলাম আমার পাঠকদের জন্য:
1. [link|http://www.nimh.nih.gov/| b
সর্বশেষ এডিট : ০২ রা আগস্ট, ২০০৬ রাত ১:২৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




