somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জামাতীদের ইসলামী মুখোশ:

০৬ ই ফেব্রুয়ারি, ২০০৬ রাত ১০:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ডেনমার্কে প্রকাশিত কার্টুনে প্রিয় নবী মুহাম্মদ (স:) কে অবমাননা করার প্রতিবাদে সারা পৃথিবীতে মুসলমানরা সোচ্চার ও প্রতিবাদমূখর। অনেক জায়গায় মুসলমানরা শান্তিপূর্ণ প্রতিবাদের পরিবর্তে রক্তক্ষয়ী বিক্ষোভ শুরু করেছে। হঠাৎ করে প্রাচ্য ও পাশ্চাত্যের খবরের মাধ্যমগুলো ফলাও করে প্রতিবাদ ও বিক্ষোভের খবর পরিবেশন করছে। আমি আজকের দৈনিক সংগ্রামের পাতা উল্টিয়ে দেখতে চাইলাম জামাতী রাজাকাররা কিভাবে প্রতিবাদ করছে। দু:খজনকভাবে দেখলাম, না তাদের পএিকায় এব্যাপারে তেমন কোন আওয়াজ নেই। বিশ্বের দেশে দেশে বিক্ষোভ হচ্ছে একথা জামাতী মুখপাএ দৈনিক সংগ্রামে বললেও বাংলাদেশে তারা কিভাবে প্রতিবাদ করছেন তার কোন খবর নেই। কি বিচিএ!!! অথচ আজ আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে বাইতুল মোকাররমের উওর পার্শ্বের গেটে কি বিশাল প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল হতো, সরকারকে আল্টিমেটাম দেওয়া হতো, কথার তুবড়িতে ইসলামী বিপ্লব হয়ে যেত। মন্ত্রী নিজামী ছাএশিবিরের প্রতিষ্ঠাবার্ষিকী উপল েক্ষ ছাএশিবিরের জাতি গঠনমূলক কাজে সবাইকে সহযোগিতা করার আবেদন জানালেন। কিন্তু ডেনমার্কে প্রকাশিত এই কার্টুন সম্পর্কে টুঁ শব্দ করলেন না। এটাকেই বলে সুবিধাবাদী ইসলামী আন্দোলন। এটাই হচ্ছে হঠকারী রাজাকার জামাতীদের স্বরূপ। এরা চিরকাল ইসলামকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করে গেল আর এদেশের সাধারণ মুসলমানদেরকে প্রতারিত করে গেল।

স্মরণ করে দেখুন, তায়েফে ইসলাম প্রচারের সময় নির্যাতিত ও রক্তাত্ম নবী (স:) ধৈর্যের সাথে শত্রুর মোকাবেলা করেন। মক্কা বিজয়ের পর তিনি তায়েফ বা মক্কাবাসীদের উপর প্রতিশোধমূলক নিযর্াতনের আশ্রয় নেননি। এটা হচ্ছে আমাদের নবীর সুন্নাত। আর আমরা মুসলমানরা 1400 বছর পর তার প্রদর্শিত পথ থেকে অনেক দূরে সরে গেছি। তাই রক্তক্ষয়ী প্রতিবাদ বা বিক্ষোভ নয়, বরং মুসলমানদের প্রয়োজন কৌশলগত পদক্ষেপ নেয়া। পৃথিবীর প্রতি 6 জন মানুষের 1জন হচ্ছে মুসলমান। আমরা ঐক্যবদ্ধভাবে পদক্ষেপ নিতে পারি। লোক দেখানো দু:খ প্রকাশ নয়। বরং ডেনীশ মিডিয়া কিভাবে সংবেদনশীলতা ও সহনশীলতার সাথে মুসলমানদের ধমর্ীয় অনুভূতিকে মযর্াদা দিবে তার জন্যে তাদের গণমাধ্যমে একটি গ্রহণযোগ্য নীতিমালা প্রণয়নে তাদের সরকারকে বাধ্য করতে হবে। এধরণের ঘটনার পুনরাবৃওি রোধে সরকারী নীতিমালা প্রণয়ন না হওয়া পর্যন্ত ডেনীশ দুধ, ক্রীম আর অন্যান্য উপাদেয় খাবার, ও খেলার লেগো মুসলমানরা সারা বিশ্বব্যাপী বর্জন অব্যাহত রাখবে। এধরণের সিদ্ধান্ত নিয়ে কোন প্রতিবাদলিপি আমাদের তথাকথিত ইসলামী দলগুলো কোন দূতাবাসে দিতে যাননি। তার কোন উদাহরণ থাকলে জাতির সামনে তা তুলে ধরা প্রয়োজন। যেখানে রাজনৈতিক ইসলামের উত্থান, সেখানে মুসলিম স্বার্থরক্ষায় এধরনের গঠনমূলক সামাজিক ও রাজনৈতিক কর্মসূচী অনুপস্থিত। সংগত কারণেই এখন সযত্নে চলছে পদলেহন পর্ব। কারণ, কেউ নারাজ হয়ে গেলে সমূহ বিপদ। এই হঠকারী ইসলামী রাজনীতির অবসান হওয়া দরকার। ইসলাম শেখায় মহত্ব, ক্ষমা, সহনশীলতা, ও ধৈর্য। ইসলাম শেখায় কাঁটা আর আবর্জনা নিক্ষেপকারী অমুসলিম বৃদ্ধার কুশল নেয়ার মতো মহত্বের শিক্ষা। সেধরণের ইসলামী সহনশীলতা ও সহিষ্ণুতা কেন হারিয়ে যাচ্ছে?
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নজির

লিখেছেন সাইফুলসাইফসাই, ২৫ শে আগস্ট, ২০২৬ রাত ১১:০২

নজির
সাইফুল ইসলাম সাঈফ

সুখ নাই, আনন্দ নাই, নাই শান্তি
একলা চলতে চলতে উদাসী
আত্মভোলা, মনভোলা, বেখেয়ালি
প্রতিমুহূর্ত লাগে যেন গোধূলি!
আমার ব্যক্তিত্বে, চিন্তা, চেতনায়
কেউ আটকায় না, হয় না আকৃষ্ট!

নিঃসঙ্গ বিষাদযুক্ত ঘুরতে ঘুরতে
হয়ে গেছে... ...বাকিটুকু পড়ুন

বিশ্বাস আর সংগ্রামই একদিন সত্যকে প্রতিষ্ঠিত করবে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ১২:০২



আওয়ামী লীগের ইতিহাস কোনো সহজ পথে হাঁটেনি। রক্ত, ত্যাগ আর সংগ্রামের ভেতর দিয়ে এই দলের জন্ম, আর সেই জন্মসূত্রের গৌরব আজও অক্ষুণ্ণ- ণ্কারণ ইতিহাস সাক্ষী, এই দল কখনো... ...বাকিটুকু পড়ুন

প্রাথমিক বিদ্যালয়ে মক্তব চালু করলে শিশুরা ফিরে আসবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ২:৪২


ববি হাজ্জাজ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। মুসা বিন শমসেরের ছেলে। মন্ত্রী হওয়ার পর থেকে পুরো দেশ চষে বেড়াচ্ছেন। নতুন দায়িত্ব পেয়েছেন, নতুন নতুন আইডিয়া দিচ্ছেন। মনে হয়,... ...বাকিটুকু পড়ুন

বাঁধনের কেন ফেমিকন লাগে !!!

লিখেছেন অপলক , ২৬ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:৩৪



বাঁধন এখন বন্ধন মুক্ত। মিডিয়া পাড়ায় সরব উপস্থিতি। উপর মহলের ডাকে সারা দিতে হয়। কাজেই ফেমিকন লাগতেই পারে। মানে ফেমিকনের এ্যাড করা লাগতেই পারে। মিডিয়া আইকন হিসেবে জনসচেতনাতা বাড়াতে... ...বাকিটুকু পড়ুন

“উন্নয়নের দুর্ভিক্ষে বাংলাদেশ”

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২৬ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৫৮



বাং/লাদেশের মূর্খ জনগণ উন্নয়নের চেয়ে কথিত ফ্যাসিবাদকে বড় করে দেখেছে কিন্তু “উন্নয়নের দুর্ভিক্ষ” কি জিনিস তা দেখেনি।

দেখতে থাকুক….। আর ভাতের দুর্ভিক্ষ শুরু হলে বলে…..।

ফ্যাসিবাদ দূর করতে গিয়ে উন্নয়নই "নাই"... ...বাকিটুকু পড়ুন

×