সংকট শেষ হবে কবে?
১২ ই ডিসেম্বর, ২০০৬ বিকাল ৪:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
প্রিয় বাংলাদেশ রাজনৈতিক সংকট থেকে কি মুক্তি পাবে? চার উপদেস্টা পদত্যাগ করলেন। রাস্ট্রপতি তাদের বদলে নতুনদের নিয়োগ দিতে বিলম্ব করলেন না। একতরফাভাবে তত্ত্বাবধায়ক সরকারের সিদ্ধান্ত দেশের সংকটকে আরও গভীরে ঠেলে দিচ্ছে। কিন্তু সব সংকট ও হতাশার আড়ালে প্রত্যাশার নতুন সূর্য লুকিয়ে থাকে। এবারের সংকটের সময়কালটা বেশ গুরুত্বপূর্ণ। বিজয় দিবসের প্রাক্কালে এই সংকট, রাজনৈতিক নৈরাজ্য ও রাস্ট্রপতির খলনায়কের ভূমিকা আমাদের সবার বিবেককে প্রশ্নবিদ্ধ করছে। একাওরের চেতনা ও স্মৃতি খুব প্রগাঢ়ভাবে আমাদের অনুভূতিকে ধাক্কা দিচ্ছে। এদেশ এ প্রিয় জন্মভূমি কি হানাদার বাহিনীর দোসর রাজাকারদের হাতে স্বাধীনতার বিজয়ের পতাকাকে আবারও তুলে দিবে? লাখো শহীদের রক্তকে আবারও আমরা জাতিগতভাবে অপমানিত করব?
যে সত্য বিলম্বে হলেও অনুভূত হচ্ছে আর আমাদের চেতনায় অনুরণিত হচ্ছে তা হচ্ছে প্রিয় বাংলাদেশ চিরকালই অদম্য ও অপরাজেয়। একাওরের চেতনার বিজয় হবেই হবে। এ এক অবধারিত ও বিমূর্ত সত্য। হয়তো জগদ্দল পাথরের মতো ক'য়েক বছরের জন্য দাবিয়ে রাখা যাবে, তারপরে বিলম্বে হলেও জনগণ জাগবে । ঢল নামবে জনতার। বিচার করবে সকল নরঘাতকদের যারা এদেশের বিরুদ্ধে যুদ্ধ করেছে আর যারা তাদেরকে ক্ষমতায় বসিয়ে এদেশের পবিএ পতাকাকে অপমানিত করেছে। বাঙালী জাগে। বিলম্বে হলেও জাগে। যারা ইতিহাস পড়েছে তারা জানে। যারা ইতিহাস প্রত্যক্ষ করেছে, তারাও দেখেছে। ইতিহাস বড্ডো নির্মম আর ক্ষমাহীন হয়। সময়ের কাঁটা ধরে ঠিকই এসে টুটি চেপে ধরে অপরাধীর। জলপাই বাহিনীর সাথে থাকুক আর বায়ুভবনে বাস করুক, তাদের অন্যায়ের কড়ায় গন্ডায় হিসেব ঠিকই দিতে হবে।
বিজয় দিবস আসছে। খুলে যাবে[link|http://nybangla.com/March_26/Song/Sob%20Kota%20Janala.mp3| me K
সর্বশেষ এডিট : ১২ ই ডিসেম্বর, ২০০৬ রাত ৯:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঘন কুয়াশার চাদর আর আঁকাবাঁকা সড়কের আড়ালে ‘
পদ্মাডাঙা’ গ্রামটা দেখতে আর দশটা নীরব, নিরুপদ্রব পল্লীর মতোই। কিন্তু সাইবার অপরাধের মানচিত্রে এই জায়গার পরিচয় ভিন্ন। ফিশিং, ব্যাংক...
...বাকিটুকু পড়ুনকাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।
তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন

বন্ধু মারফত খবর পেলাম দেশের বাজার নাকি ভারতীয় ইলিশে সয়লাব। পদ্মার ইলিশের দাম কম, তাই নিম্নচাপ উপেক্ষা করে চলে গেলাম ইলিশের বাড়ি চাঁদপুরে। ঘাটে এসে দেখলাম পুরা বাজার...
...বাকিটুকু পড়ুন
ভূমিকাসকল নবি ও রাসুল প্রতি সালাম ও দুরুদ পর
দাউদের সুরে, মূসার পথে, ঈসার প্রেমের বাণী
মুহাম্মদের মরু পেরিয়ে শুনেছি যুগের ধ্বনি
কৃষ্ণের বাঁশি, বুদ্ধের ধ্যান, সুফির অন্তর সন্ধান
যোগীর তপে, মরমীর গানে খুঁজেছি...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের...
...বাকিটুকু পড়ুন