somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এমন রাজনীতি কে কবে দেখেছে?

০৬ ই ডিসেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


জেনজিরা আওয়ামী লীগের ১৬ বছরের শাসনামল দেখেছে। মোটামুটি বীতশ্রদ্ধ তারা। হওয়াটাও স্বাভাবিক। এক দল আর কত? টানা ১৬ বছর এক জিনিস দেখতে কার ভালো লাগে? ভালো জিনিসও একসময় বিরক্ত লাগে, আর কেউ বাড়াবাড়ি করলে তো আরও বিরক্ত হওয়ার কথাই। তার ওপর আবার পড়ালেখার বারোটা বেজে গেছে। পাশের হার বাড়াতে গিয়ে গরু-ছাগলও ডিগ্রিধারী।

নতুন কিছু দরকার, নতুন কাউকে দরকার। বিএনপি-জামায়াত আওয়ামী লীগকে মোটামুটি গর্তে ফেলতে পেরেছে। নিজেদের ভালো প্রমাণের চেষ্টা করেছে। জেনজিরা তো বিএনপি-জামায়াত জোট সরকারের শাসনামল (২০০১-২০০৬) দেখেনি। তখন যে কী স্বর্ণযুগ ছিল, মোটামুটি ৩০-৩৫ বছর যাদের বয়স তারা কিছুটা জানে। জেনজিরা জানার কথাও না। ওই আওয়ামী লীগ পড়ালেখার যে দশা করেছে, ব্রেন ব্যবহারের তো দরকার নেই।

১৯৭৮-এ জিয়া যখন বিএনপি গঠন করেন, তখন আওয়ামীপন্থিদের বেশিরভাগ তার সাথে যোগ দেয়নি। কিছু উচ্চাভিলাষী এবং ভিন্ন মতাদর্শী লোকজন অবশ্য যোগ দেয়। জাতীয় চার নেতা যদি ’৭৫-এর ১৫ আগস্ট পরবর্তীতে খোন্দকার মোশতাকের মন্ত্রিসভায় যোগ দিতেন, তাহলে হয়তো অকালে মরতে হতো না। পরে জিয়ার দলে যোগ দিলে তো আরো সুবিধা পেতেন।

তো জিয়া যখন আওয়ামী লীগের সমর্থন তেমন পেলেন না, আওয়ামীবিরোধী, স্বাধীনতাবিরোধী এবং ভিন্ন মতাদর্শের লোকদের নিয়ে দল করলেন। তবে যে পথে এসেছিলেন একসময় সে পথেই চলে যেতে হলো। জিয়ার মৃত্যুর পর আওয়ামী লীগ এবং বিএনপির কিছু লোক ভাগিয়ে এরশাদ দল করলেন। তার পতনের পর ১৯৯১ সালে বিএনপি ক্ষমতায় এলো। তাদের সাথে স্বাধীনতাবিরোধীরাও যোগ হলো। ২০০১-২০০৬ সালেও তাই। প্রতিপক্ষ কেবল আওয়ামী লীগ।

২০২৪ সালের ৫ আগস্ট পরবর্তীতে ‘দুজনার দুটি পথ দুটি দিকে গেছে বেঁকে’। এতদিন ওরা খন্ডিত ছিল, এখন স্বাধীন সত্তা। এতদিন জাতি আওয়ামী লীগের কুকীর্তি সম্পর্কে ওয়াকিবহাল ছিল। এখন বিএনপি ও জামায়াতের লোকজন একজন আরেকজনের পেছনে লেগেছে। আওয়ামী লীগ দর্শক গ্যালারিতে। এমন স্বাধীন রাজনীতি তো তারা আগে পায়নি। যদিও দেড় বছরে জেনজিদের মোহভঙ্গ হয়েছে।

জিয়া সম্ভবত একমাত্র মুক্তিযোদ্ধা, যাকে স্বাধীনতা বিরোধীরাও পছন্দ করে। কেন করে সে কথা বলার দরকার নেই। পছন্দের তালিকায় এমএ জলিলও আছেন অবশ্য। তাহেরের নাম বলা যেত। কিন্তু জিয়া যেহেতেু তাকে ওপারে যাওয়ার রাস্তা করে দিয়েছেন, তাই তার নাম নিয়ে বিএনপি বিপদে পড়তে চায় না।

আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দুই দলের (বিএনপি-জামায়াত) ভেতরের অনেক খবর অজানা থেকে যেত। আওয়ামী লীগ বললেও বিশ্বাস করত না। এখন বোঝা যাচ্ছে কে কেমন? স্বার্থের দ্বন্দ্বে গোপন বিষয়ও ফাঁস হয়ে যাচ্ছে। যে জামায়াত বাংলাদেশ চায়নি, তারাই এখন বড় দেশপ্রেমিক। কিন্তু কী আর করা যাবে? আওয়ামী লীগ ব্যর্থ তাই দায়িত্ব তো কাউকে নিতেই হবে। কিন্তু গোলাম আজমকে প্রতিষ্ঠা করা যাচ্ছে না। বঙ্গবন্ধু শেখ মুজিবকে অপদস্থ করে রাগ মেটানো হচ্ছে।

এখন খুব ইতিহাস চর্চা হচ্ছে। আগে শুনতাম আওয়ামী লীগ স্বাধীনতা কুক্ষিগত করে ফেলেছে। এখন তো সবাই বুঝতে পারছেন মুক্তিযুদ্ধ আসলে কারা বহন করে। গত ডিসেম্বর আর এই ডিসেম্বর দেখে বোঝা যায় এই মাসে বিজয় লাভ করেছিল বাংলাদেশ?

এই দিনও একদিন পরিবর্তিত হবে, তখন আবার ইতিহাস বদলাবে। কিন্তু মূল যেটা সেটা থাকবেই। 

ছবি: ইন্টারনেট
সর্বশেষ এডিট : ০৬ ই ডিসেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:২১
১২টি মন্তব্য ১১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আহলে হাদিস একটি সুনিশ্চিত পথভ্রষ্ট ও জাহান্নামী দল

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২৪ শে মার্চ, ২০২৬ রাত ৮:৫৮




সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতাম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে তাঁর পথ... ...বাকিটুকু পড়ুন

কেন বিচার পাওয়ার আগেই মৃত্যু হলো সাইকো সম্রাটের ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৪ শে মার্চ, ২০২৬ রাত ১১:৩৪


সাভার থানা থেকে মাত্র একশো গজ দূরে, পাশে সরকারি কলেজ, দূরে সেনা ক্যাম্প, চারদিকে মানুষের ব্যস্ততা: এই পরিচিত পরিবেশের মাঝে একটা পরিত্যক্ত ভবন ছিল, যেখানে আলো পৌঁছাত না।... ...বাকিটুকু পড়ুন

মানব সভ্যতার নতুন অধ্যায়

লিখেছেন হুমায়রা হারুন, ২৫ শে মার্চ, ২০২৬ রাত ৩:০৭


আজ মানব জাতির নতুন অধ্যায়ের সূচনা হলো।
তারিখঃ ২৪ শে মার্চ, ২০২৬
সময়ঃ বিকাল ৪টা, (নর্থ আমেরিকা)
আমেরিকার কংগ্রেস স্বীকার করে নিল ভীন গ্রহের প্রাণীর অস্তিত্ব। স্বীকার করে নিল পৃথিবীর... ...বাকিটুকু পড়ুন

আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস।

লিখেছেন রাবব১৯৭১, ২৫ শে মার্চ, ২০২৬ ভোর ৫:৫৫

আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস।
আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস। ১৯৭১ সালের এই কালরাতে Operation Searchlight নামের বর্বর অভিযানের মাধ্যমে পাক আর্মি নিরস্ত্র বাঙালির উপর ইতিহাসের জঘন্যতম... ...বাকিটুকু পড়ুন

ওয়ান-ইলেভেন: স্মৃতিহীন জাতির হঠাৎ জাগরণ!

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৫ শে মার্চ, ২০২৬ সকাল ৮:৩০

কাভার- সরাসরি আপলোড না হওয়াতে!!


ওয়ান-ইলেভেন: স্মৃতিহীন জাতির হঠাৎ জাগরণ!

জেনারেল মাসুদের গ্রেপ্তার হতেই হঠাৎ দেখি-
সবাই একসাথে ওয়ান-ইলেভেন-কে ধুয়ে দিচ্ছে!

মনে হচ্ছে, এই জাতির কোনো অতীতই নেই।
বাঙালির স্মৃতিশক্তি আসলেই কচুপাতার পানির মতো-এক ঝাপটায়... ...বাকিটুকু পড়ুন

×