somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাসর রাতের গল্প:

০৫ ই ফেব্রুয়ারি, ২০০৭ রাত ১০:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ভ্যালেন্টাইন উদযাপন এবার একটু আগে আগেই হয়ে গেল। বিশ্ব ভালবাসা দিবস উদযাপন হয়ে গেল বাসর রাতেই। সেই বাসর রাতের ফ্রেশ গল্প বলতেই একটু আড্ডায় এসে বসলাম। ছবির চেয়েও রঙিন। নাটকের অভিনয়ের চেয়েও অনেক রোমান্টিক। অনেক স্বপ্নের রাত। কখনও কল্পনাও করেনি আমাদের সুপ্রিয় নায়করা এধরণের স্বপি্নল বাসর রাতের কথা। সারারাতে নাকি কোন রোমান্টিকতা ছিল না, শুধু গাল গল্পে নিদ্রাহীন রাত কেটেছে। কথাটা অবিশ্বাস্য!!! আহা, কল্পনা আর বাস্তবের ফারাকটা এতো বিশাল কেন? সকাল হতেই ছুটে এসেছিল সবাই জানতে। আপনজনরাই শুধু কাছে আসার সুযোগ পেয়েছিল। জানতে পেরেছিল সেই রোমান্টিক রাতের কথা। তারই ছিটেফোটা বর্ননা চলে আসল আড্ডার পাতায়।

কেমন কেটেছে রাতটা জিগ্যেস করতেই লজ্জায় নুইয়ে গেল কুমড়ো গাছের ডাঁটার মতো। বলল, ঘুমোতে পারেনি। অনভ্যাসের কারণে। এই শীতের রাতেও নাকি ঘেমে গোসল হয়ে গিয়েছিল। কাপড়ের সু্যটকেস গাড়ী করে তখনও আসেনি বলে পোশাক বদলাতে পারেনি। বেয়াড়া ড্রাইভারটাও রসিক হয়ে উঠল। গতকালও যে স্যার স্যার বলতে বলতে পেছনে পেছনে ঘুরতো সেও আজকে মহা বেত্তমিজ। সুপ্রিয় নায়কদের লজ্জায় ফেলতে সবাই যেন ষড়যন্ত্রে মেতেছে। একসাথে এতোগুলো রোমান্টিক নায়কের বাসর রাতের গল্প জমজমাট হতে পারতো। কিন্তু বেরসিক বাড়ীওয়ালী সব ভেস্তে দিল। জোর করে সবাইকে এক রুমে। এর মধ্যে অনেকের আছে নাক ডাকার অভ্যাস। তাই, ভয়ে তারা ঘুমোতে চাননি। একজন নাকি সারারাত পায়চারি করেছেন। প্রেয়সীকে বলার মতো কোন কথা খুঁজে পাননি।

তবে বাসর রাতের কিছু দম্পতির অভিযোগ যে ভালবাসা দিবসকে এভাবে অ্যাবিউজ করা ঠিক হয়নি। যারে দেখতে নারি তার সাথে জোর করে রাত কাটানোর বলপূর্বক চেস্টা করা অভিভাবকদের ভারী অন্যায় হয়েছে। সমমনারা একসাথে রাত কাটায়নি। কাটিয়েছে যাদেরকে সারাজীবন ভেংচি কেটেছে আর ঘেন্না করেছে। আজকালকার অভিভাবকরা কেন যে এতো বেরসিক!!! হিন্দী ছবি দেখেও যদি তাদের একটু বুদ্ধি বাড়তো। অনেকে নাকি অভিভাবকদের নিকুচি করেছে। এধরণের ভালবাসা তারা চান না। জোর করে বাসর রাতে ঢুকলেই যে ভালবাসা পয়দা হবে এই কথা ঠিক না।

তবে নায়করা একবাক্যে স্বীকার করেছেন কেউ দৈহিক নির্যাতনের শিকার হননি। এটা অনেকটা আপ্ত বাক্যের মতো। শালারা জোর করে ধরে নিয়ে গেলেও দৈহিক নির্যাতন না হওয়াতে তারা সারাদিন বেশ উৎফুল্ল্ল ছিলেন। বাড়ীওয়ালা বেশ খোশমেজাজে। কারণ, নায়করা তেমন একটা গোলযোগ করেননি। নীরবে গল্প করেছে। তারপরেও গরাদের ওপারে টানা বারান্দা থেকে সতর্ক চোখ রেখেছিলেন। বাসর রাত কাটিয়ে এখন তারা শ্বশুরবাড়ীতে বিদায় নিয়েছেন বলে [link|http://www.shamokal.com/details.php?nid=50855|evoxIqvjv wb
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
১৮টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দক্ষিণের বিল

লিখেছেন কালো যাদুকর, ২২ শে জুন, ২০২৬ ভোর ৫:১৮

আরেকটি উত্তপ্ত বিকেল এলো,
লাউয়ের মাচা থেকে সাদা ফুল গুলো ঝুলে ছিল
দক্ষিণের বিল থেকে গরম বাতাস চোখ রাঙ্গাল ।

তখন তুমি সদ্য স্নান সেরে অশান্ত চুল মেলে,
সারাদিনের কাজ সেরে,
একটু বসেছ... ...বাকিটুকু পড়ুন

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

লিখেছেন জুল ভার্ন, ২২ শে জুন, ২০২৬ সকাল ৮:৫০

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

প্রিয় সহব্লগার,
একসময় সামু ছিল আমাদের ছোট্ট এক মহাবিশ্ব।
দৈনিক গড়ে তিন-চারশ' ব্লগার অনলাইনে থাকতেন। প্রতি মিনিটেই নতুন নতুন পোস্ট আসত। কেউ গল্প লিখছেন, কেউ কবিতা, কেউ... ...বাকিটুকু পড়ুন

অন্য ধর্মের অনুসারীদের সাথে সদয় আচরণ করলে আল্লাহর ভালোবাসা পাবেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২২ শে জুন, ২০২৬ সকাল ১০:২৭

১) "দ্বীনের ব্যাপারে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি এবং তোমাদেরকে নিজ দেশ থেকে বের করে দেয়নি, তাদের প্রতি সদয় আচরণ ও ন্যায়বিচার করতে আল্লাহ তোমাদের নিষেধ করেননি। নিশ্চয়ই আল্লাহ ন্যায়পরায়ণদের... ...বাকিটুকু পড়ুন

দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল

লিখেছেন রোকসানা লেইস, ২২ শে জুন, ২০২৬ দুপুর ১২:০৭



বাংলাদেশে শেষ কবে সিনেমা হলে গিয়ে মুভি দেখেছিলাম মনে নাই। গতকাল সন্ধ্যায় আমন্ত্রিত হয়ে গিয়েছিলাম, স্টার সিনেপ্লেক্স মুভি থিয়েটারে। এখন আর আগের মতন সিনেমা হল নেই। অনেক কিছু বদলে... ...বাকিটুকু পড়ুন

ব্লগে প্রথম ১০০০০০ মন্তব্যপ্রাপ্ত রাজীব নুর'কে অভিনন্দন ও শুভেচ্ছা!!

লিখেছেন বিজন রয়, ২২ শে জুন, ২০২৬ বিকাল ৪:৪০



প্রাপ্ত মন্তব্য ১,০০,০০০!!
ঐতিহাসিক!

এই ব্লগের ইতিহাসে রাজীব নুর আপনি সর্বপ্রথম ১০০০০০ মন্তব্য পেয়ে দৃষ্টান্ত সৃষ্টি করলেন!

আপনাকে অভিনন্দন আর শুভেচ্ছা প্রাণঢালা।

আপনি আবার এই ব্লগে সর্বপ্রথম ১০০০০০ মন্তব্যকারীও বটে!
সেটা নিয়ে আমি এই... ...বাকিটুকু পড়ুন

×