ইসলামী ওয়াজ-1
০৬ ই ফেব্রুয়ারি, ২০০৭ সকাল ৯:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আবার শুরু হয়েছে ইসলামী ওয়াজের মওসুম। বড়ো মুনাফার ব্যবসা। ঐ দুনিয়াতে কি হবে তা জানি না, কিন্তু এই দুনিয়ায় ইসলাম বেচে যে অনেকেই ক্ষমতার সোওয়াদ নেয় তা চোখের সামনেই দেখছি। কাগজওয়ালা ফেরীওয়ালার মতো ইসলাম বেচে যাদের রুজি রোজগার তারা অন্তত: ধর্মবোধের প্রসার ঘটায় না। গত 5 বছরে এদের ধর্মের ইসলাম কায়েমের জন্য কয়টা বিল যেন সংসদে এনেছিল, ভুলে গেলাম। আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস সংবিধানে যোগ দিলেই মুসলমান হয়ে যাবে, আর এর আগ পর্যন্ত সব মুসলমানি ছাড়া ছিল এধরণের আহাম্মকি কথা এদের মুখে সত্যি সুন্দর মানায়।
যখনই রাজনীতির দুয়ার বন্ধ থাকে তখনই শুরু হয় ওয়াজের মওসুম। দেশী বিদেশী সাঈদীদের এখন বড্ডো চাহিদা। এ ধরণের ভন্ডামী করেই এরা চালায় ইসলামী আন্দোলন। শুরু করে ইসলামের নামে হানাহানি। ধর্ম তো চাপিয়ে দেওয়ার বিষয় নয়। সাইনবোর্ড লাগিয়ে প্রকাশ ও প্রসারের বিষয় নয় । আপনার মনে ও চিন্তায় আপনি আল্লাহ ও আল্লাহর রাসুলকে কতোটা মানেন ও পালন করেন তার কৈফিয়ত জাতীয় সংবিধানের প্রেসক্রিপশন অনুযায়ী কি দিতে হবে? এটাই হচ্ছে রাজনৈতিক ইসলামের স্বরুপ। ইসলামী বিপ্লবের ধান্ধা। ধর্মনিরপেক্ষতা মানে ধর্মহীনতা না। কিন্তুধর্মনিরপেক্ষতা যে মৌলবাদী ব্যবসার মূলে আঘাত করে এর জন্যই এর বিরুদ্ধে মৌলবাদীদের আর্তনাদ অনেক সোচ্চার হয়। সেই আর্তনাদের কিছু নজীর চোখের সামনেই দেখতে পাচ্ছি।
সর্বশেষ এডিট : ০৬ ই ফেব্রুয়ারি, ২০০৭ সকাল ১০:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
সৈয়দ কুতুব, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:৪৩

রাড্ডা হাসপাতালে লুটপাটঢাকার মিরপুর এক নম্বরে রাড্ডা ক্লিনিকের ওপর দিয়ে যেন টর্নেডো বয়ে গেছে! গত ২৫ সেপ্টেম্বর রাতের অন্ধকারে ১৫০-২০০ জন দুর্বৃত্ত রাড্ডা ক্লিনিকের ভেতরে প্রবেশ করে রীতিমতো...
...বাকিটুকু পড়ুন
নিত্য নতুন পোস্টের ভিড়ে
সেই চেনা মুখটি আজ আর দেখি না
কোথায় হারালে বিজন দাদা
ব্লগের উঠোনে তোমার সেই ছায়াটি আর মেলে না।
কোনো লেখা যখন সদ্য প্রসবের ব্যথায়
শব্দেরা যখন খুঁজত একটু...
...বাকিটুকু পড়ুন
সক্রেটিস মানুষের সাথে কথা বলতে ভালোবাসতেন। তিনি যখনই সময়ে পেতেন, মানুষের সমাগম যেখানেই হতো, সেখানেই তিনি বক্তব্য দিতেন। সেই বক্তব্যগুলো ছিলো, সক্রেটিসের ভাষায়, 'দৈব বাণী' বাঁ 'ঈশ্বরের বাণী'। এজন্যে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১১
লাল বদর, কালা বদর এবং ছাপরি.....
লাল বদরঃ ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হওয়া একটি নতুন ও রাজনৈতিক কটূক্তিবাচক শব্দ বা স্লোগান। কোটা সংস্কার আন্দোলন ও সরকার পতনের... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রাজীব নুর, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৫০

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়।
১৯৪৩ সালে জাপান ভারতে আচমকা বেশ কিছু বোমা হামলা করে। সম্ভবত হিটলারকে খুশি করতেই জাপান এই কাজ করে। একের পর এক বোমা ফেলে মাদ্রাজে (বতর্মান...
...বাকিটুকু পড়ুন