প্রণতি জানাই পল উইলিয়ামসকে:
০৪ ঠা মার্চ, ২০০৭ দুপুর ১:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ক'দিন থেকে বাংলা ভাষার চর্চা নিয়ে ইন্টারনেটে বেশ খোঁজ খবর নিচ্ছিলাম। তখনই দেখা হলো পল উইলিয়ামসের সাথে। আনন্দ আর লজ্জা লাগছিল। তাই ভাবলাম পরিচয় করিয়ে দিই তাঁকে আপনাদের সাথে। [লিংক=যঃঃঢ়://িি.িরঃ-প.ফশ/ঢ়বড়ঢ়ষব/ঢ়ভ/িনবহমধষর/] বাংলা শেখার জন্য একটা অন-লাইন কোর্স[/লিংক] তিঁনি প্রকাশ করেছেন। পেশায় শিক্ষকতা। সহকারী অধ্যাপক ছিলেন ডেনমার্কের কোপেনহেগেনে আইটি ইউনিভার্সিটিতে। এখন ম্যাসাচুসেটসে [লিংক=যঃঃঢ়://িি.িংুহড়ঢ়ংুং.পড়স/]সিনোপসিস[/লিংক] নামে কম্পিউটার ফার্মের জন্য কাজ করেন। কম্পিউটার প্রোগ্রামার। অথচ অবসরে চর্চা করেন বাংলা আর হিন্দী।
বাংলা ব্যাকরণ প্রকাশ করেছেন অন-লাইনে। বাংলা শিখতে হলে আর চর্চা করতে হলে শুধু বাঙ্গালী হতে হয় না। বরং বাংলাকে ভালবাসতে হয় হূদয়ের অনেক গভীর থেকে। আমরা যারা জন্মগতভাবে বাঙ্গালী হয়েও বাংলা বলতে আর লিখতে গিয়ে প্রতিনিয়ত হোঁচট খাই পল উইলিয়ামস আমাদেরকে ভীষণভাবে লজ্জিত করলেন। সেই লজ্জা আর ক্ষোভ থেকে এই পোস্টিং। আমাদের সমস্টিগত ব্যর্থতার দায়ভার কমাতে পল উইলিয়ামসের প্রচেস্টার জন্য প্রণতি জানাই তাঁকে। আজকের আর আগামী দিনের নতুন প্রজন্মদের বাংলা শিখতে আর শেখাতে তিনি উৎসাহ জোগাবেন। বারবার স্মরণ করিয়ে দেবেন বাংলা শিখতে বাঙ্গালী হতে হয় না। সশ্রদ্ধ প্রণতি তোমার জন্য: পল উইলিয়ামস: এন আনসাং হিরো।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ধর্মের দোহাই দিয়ে ধর্ষক ও ব্যভিচারীদের পাপ ঢাকা এবং সাধারণ ধর্মপ্রাণ মানুষকে অন্ধ বানিয়ে রাখার এই ভণ্ডামি আর কতকাল সহ্য করবেন?
পবিত্র ইসলাম আর সাহাবিদের ত্যাগকে কতখানি নামালে এই ভণ্ড মোল্লা...
...বাকিটুকু পড়ুন
খাস খাতার পাতায় কলম চালাচ্ছিলেন ফরিদা বেগম (৪৫)। রাত তখন সাড়ে সাতটা। চশমাটা নাকের ডগায় নামিয়ে পাশে বসা ছোট ছেলে সিয়ামকে (৯) বললেন, "হাতের লেখা এত দ্রুত শেষ করলে হবে?...
...বাকিটুকু পড়ুন
আজকাল সামাজিক যোগাযোগমাধ্যমে ঢুকলে মনে হয় ভারতের ভাগ্য নির্ধারণের গুরুদায়িত্ব বুঝি এদেশের মানুষের ওপর এসে পড়েছে। ভারতে কোথাও একটু আন্দোলন বা উত্তাপ ছড়ালেই এপারে যেন উৎসবের ধুম পড়ে যায়।...
...বাকিটুকু পড়ুনপ্রাথমিক শিক্ষা একটি জাতির মানবসম্পদ উন্নয়নের ভিত্তিপ্রস্তর। এই স্তরেই শিশুর ভাষা, গণিত, নৈতিকতা, সৃজনশীলতা, সামাজিকতা ও জীবনদক্ষতার ভিত নির্মিত হয়। যে দেশের প্রাথমিক শিক্ষা যত শক্তিশালী, সেই দেশের অর্থনীতি, সামাজিক... ...বাকিটুকু পড়ুন

নরেন্দ্র মোদীকে আপনি যতই অপছন্দ করেন না কেন, তার একটা একটা প্রশংসনীয় গুণ আছে। সে বিশেষজ্ঞদের উপদেশ নিতে এবং সেই অনুযায়ী নিজের অপছন্দের কাজটা করতেও পিছপা হয় না।
সে...
...বাকিটুকু পড়ুন