ধরুন জেল খানায় বিনোদন না থাকলে কারাবন্দীরা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়বে। ডিপ্রেশনে ভুগবে। বিদেশে তো জেলখানা থেকে বই পএ লিখে, চিএকর্ম করে, হাতের কাজ করে অনেক বন্দী বেশ নাম কুঁড়িয়েছেন । আমি তত্ত্বাবধায়ক সরকারের কাছে আবেদন জানাই জেলখানায় আপাতত বন্দী নামীগুণীদের বাংলা ব্লগিং করার সুবিধা দেওয়া হোক। ধরুন জেলখানায় নামী গুণীরা এখন কি ভাবছেন তা আমরা জানতে পারব। অন্যরাও শিক্ষা নিতে পারবে!!! জেলখানায় বসে অনেক নামী দামী মানুষরা হয়তো ভাবছেন, স্যাটেলাইট চ্যানেলগুলোর টেরেস্টিয়াল সুবিধা দিলে এখন আর বিটিভি'র বস্তাপচা অনুষ্ঠানগুলো জেলে বসে তাদের দেখতে হতো না। এতোবড়ো একটা ভুলের জন্য দেওয়ালে মাথা ঠুকে কেঁদেও কোন কাজ হচ্ছে না। কি যে করা
?
ধরুন এমন যদি হয়, জেল খানা থেকে বের হয়ে তাহের ভাইয়ের দাওয়াতী কাজের বদৌলতে নাসিম ভাই জামাত শিবিরে জয়েন করেন। অথবা হুদা ভাই তার লাইফ পার্টনারকে বাদ দিয়ে ভিন্ন রকম লাইফ স্টাইলের প্রতি ঝুঁকে পড়েন- তা হলে কি হবে? সৎসংগে সর্বনাশ হলেও হতে পারে!!! না, এর চেয়ে বেশী কিছু ভাবতে পারছি না!!! ভানুর মতো বলতে মন চায়, কিছুই তো কওন যায় না.....
সর্বশেষ এডিট : ১৬ ই মার্চ, ২০০৭ দুপুর ১২:৪০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



