somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ছুটির দিনের কড়চা: প্রেম

০১ লা মে, ২০০৭ সকাল ৯:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কখনো কেউ পড়বে না জানি, তবু কেন যেন মনে হয় কারো হাতে গিয়ে পড়বে। হয়তো দুআঙুলে তুলে নেবে একজন, ঢেউ দিয়ে খুলে ফেলবে একপাতা: 'তোমাকে দিলাম, তুমি আমার কবিতা'। 'দ্যাখো তো, কবেকার কোন কথা, কোন মানে হয় এইভাবে মনে করানোর'। করুণায় হেসে উঠবে সে, ভুরু কুঁচকে ফেলবে ভুল করে: 'কতো ধরনের মানুষ আছে, কিরকম যে তাদের ধারণা। আর লিখবেই বা কি দিয়ে, সোনার দোয়াতকলম তো নেই, সেসব জানে সমালোচকরা'।

প্রথম অনুচ্ছেদটা তুলে দিলাম বীতশোক ভট্রাচার্যের লেখা 'কোনো কবিতার বইয়ের ভূমিকার বদলে' থেকে। প্রেমে পড়া খারাপ না। ভাল লাগাটা কি আর কবিতার বইয়ের মতো, সাজানো গুছানো আর ছন্দময় হয়? অবশ্যই হয় না। বারবার ভুলে যায় প্রেমিক মন। মনকে কি আর পাথর চেপে রাখা যায়? তাই প্রেমে পড়ে মন। কিন্তু প্রেমের গল্পের চেয়ে বিচ্ছেদের গল্পগুলো অনেক বেশী গভীর। কস্টগুলো সবসময়ই মনকে সবচেয়ে বেশী নাড়া দেয়। মনে হয়, নিজের হাতে বিরহের গল্পগুলো সাজিয়ে তুলি মিলনের আনন্দে। বিরহের কান্না কেউ দেখতে চায় না? কস্টগুলো কখনও ফুল হয় না। শুধু অশ্রুই হয়। প্রেমে পড়ার কস্ট জানে ভুক্তভোগী। অন্যরা তামাশা দেখে। মুখ টিপে হাসে। তারপরও পাগল মন প্রেমে পড়ে।

পৃথিবীতে প্রেম বলে কিছু না থাকলে সবচেয়ে বিপাকে পড়তো কবি আর শিল্পীরা। কি দিয়ে সাজাতো কবিতার শরীর আর সুরের মুর্চ্ছনা? ধন্যবাদ প্রেম। প্রেমের বাঁধন যেমন শক্ত তার মরা তেমনই হালকা। তাই সহজে জলে ডুবে না। ভেসেই থাকে। পত্রিকায় গতকালই পড়লাম, কপোত কপোতীর মতো পুরোটা দুপোর গড়িয়ে আড্ডা মারল। তারপর হাত ধরে চলন্ত ট্রেনের নীচে ঝাঁপ দিয়ে আত্মহনন করল। কি ছিল তাদের মনে? জানি না। একবার বিশ্ববিদ্যালয়ে গরমের ছুটি থেকে ফিরে এসে দেখি দ্বিতীয় বর্ষে পড়া আমাদের একেবারে শান্ত মেয়েটি ফিরে আসেনি। খবর পেলাম, সে আর কখনও আসবে না। প্রত্যাখ্যানের কস্ট ছিল অনেক বেশী। সেই ভার সহ্য করতে পারেনি। তাই বাঁচার স্বপ্ন উতসর্গ করলো। নির্বোধ প্রেম, শুধু কি মন চুরি করে, পুরো জীবনটাও।

আমি আড্ডাবাজ একবার প্রেমে পড়লাম। মনটা বড়োই উড়ুউড়ু। বাসায় বোন জানে। আর আমার মামা জানে। সেদিন দুপুর বেলা মামার অফিসে গেছি। সকালটা অন্যখানে ছিলাম! তাই দুপুরটা মামার কাছে গিয়ে সময় কাটাচ্ছি। একটা ছুতোও তৈরী হলো। ফিরলে কাজে লাগানো যাবে সারাদিনের বাইরে থাকার অজুহাত তৈরীতে। তাই সেখানে থামা। হঠাত মামার অফিসে এক বয়োবৃদ্ধ মানুষ। লোকটা আমার মুখের দিকে তাকিয়ে আছে। তাকিয়ে বলল, "জীবনে যদি সুখী হতে চান তাহলে আপনি যাকে পছন্দ করেন তাকে বিয়ে না করে যে আপনাকে পছন্দ করবে তাকে বিয়ে করবেন"। আমি হতবাক ভদ্রলোকের এই অপ্রাসঙ্গিক বক্তব্যে। তাই, আজকের ছুটির দিনে আমাকে কেউ যদি জিগ্যেস করে বসে: আপনি কি সুখী?

আমি কি উততর দেব? বলব, "অসম্ভব সুখী মানুষ আমি। এখনও অনেকের ঈর্ষার কারণ"। জীবনে সুখ খুঁজে নেওয়ার বড্ডো দরকার। প্রেম করে অসুখী হওয়ার কি কোন যুক্তি আছে? কে শোনে কার কথা? ইদানীং শুনছি, আমার উততরসূরীরাও কঠিন প্রেমে আক্রান্ত (আম্মাআআ) ।
সর্বশেষ এডিট : ০১ লা মে, ২০০৭ সকাল ৯:০৪
১৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

লিখেছেন জুল ভার্ন, ২২ শে জুন, ২০২৬ সকাল ৮:৫০

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

প্রিয় সহব্লগার,
একসময় সামু ছিল আমাদের ছোট্ট এক মহাবিশ্ব।
দৈনিক গড়ে তিন-চারশ' ব্লগার অনলাইনে থাকতেন। প্রতি মিনিটেই নতুন নতুন পোস্ট আসত। কেউ গল্প লিখছেন, কেউ কবিতা, কেউ... ...বাকিটুকু পড়ুন

অন্য ধর্মের অনুসারীদের সাথে সদয় আচরণ করলে আল্লাহর ভালোবাসা পাবেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২২ শে জুন, ২০২৬ সকাল ১০:২৭

১) "দ্বীনের ব্যাপারে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি এবং তোমাদেরকে নিজ দেশ থেকে বের করে দেয়নি, তাদের প্রতি সদয় আচরণ ও ন্যায়বিচার করতে আল্লাহ তোমাদের নিষেধ করেননি। নিশ্চয়ই আল্লাহ ন্যায়পরায়ণদের... ...বাকিটুকু পড়ুন

সবার আগে মাতৃভূমি

লিখেছেন এম ডি মুসা, ২২ শে জুন, ২০২৬ সকাল ১১:১৩



প্রভাতের আলোতে যে রূপ আমি দেখি
সে যে চেনাজানা চির জন্মভূমিখানি,
পাখির মুগ্ধ সুরেলা কন্ঠে জোড় জাদু
আহা মন ভালো করে দেয় প্রতিদিনি।

পাহাড় নদী মাঠের সবুজ গালিচা
নারীর রূপ লাবণ্য নজর... ...বাকিটুকু পড়ুন

দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল

লিখেছেন রোকসানা লেইস, ২২ শে জুন, ২০২৬ দুপুর ১২:০৭



বাংলাদেশে শেষ কবে সিনেমা হলে গিয়ে মুভি দেখেছিলাম মনে নাই। গতকাল সন্ধ্যায় আমন্ত্রিত হয়ে গিয়েছিলাম, স্টার সিনেপ্লেক্স মুভি থিয়েটারে। এখন আর আগের মতন সিনেমা হল নেই। অনেক কিছু বদলে... ...বাকিটুকু পড়ুন

ব্লগে প্রথম ১০০০০০ মন্তব্যপ্রাপ্ত রাজীব নুর'কে অভিনন্দন ও শুভেচ্ছা!!

লিখেছেন বিজন রয়, ২২ শে জুন, ২০২৬ বিকাল ৪:৪০



প্রাপ্ত মন্তব্য ১,০০,০০০!!
ঐতিহাসিক!

এই ব্লগের ইতিহাসে রাজীব নুর আপনি সর্বপ্রথম ১০০০০০ মন্তব্য পেয়ে দৃষ্টান্ত সৃষ্টি করলেন!

আপনাকে অভিনন্দন আর শুভেচ্ছা প্রাণঢালা।

আপনি আবার এই ব্লগে সর্বপ্রথম ১০০০০০ মন্তব্যকারীও বটে!
সেটা নিয়ে আমি এই... ...বাকিটুকু পড়ুন

×