somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রাজনৈতিক খতীব:

২১ শে জানুয়ারি, ২০০৬ রাত ১:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

(উপরের ছবিটি সংবাদ সংস্থা এপি'র সৌজন্যে-পাভেল রহমান) গত বছরের মে মাসে ইউপিএল-এ হ্রাসকৃত মূল্যে বই বিক্রি চলছে, এমনি এক শুক্রবারে মতিঝিলে বই কিনে ফেরার পথে জুম'য়ার নামায পড়তে থামলাম বাইতুল মোকাররমে। খতীব হচ্ছেন বর্ষীয়ান মাওলানা ওবায়দুল হক। দেশের অনেক মাওলানা সাহেবদের তিনি সরাসরি শিক্ষক। তার খুতবা শুনে মনে হলো তিনি রাজনৈতিক বক্তৃতা দিচ্ছেন ক্ষমতাসীন দলের একজন হয়ে। এককভাবে অসহিষ্ণুতা ছড়াচ্ছেন বিরোধী দলের বিরুদ্ধে। টিপ্পনী করে বিষোদগার করছেন। কি বিচিএ। এসব রাজনৈতিক খতীবরা ইসলামের সবচেয়ে বেশী ক্ষতি করে থাকেন। কারণ, এরাই ধর্মকে ব্যক্তিগত ও রাজনৈতিক স্বার্থে ব্যবহারে পথ দেখিয়ে থাকেন।

একবার তো ঈদের নামাযে তিনি খ্যাতি অর্জন করেছিলেন থুতু মেরে এক পরাশক্তিকে মুছে দিবেন মুনাজাতে এই কথা বলে। তিনি নিজে একবারও ভেবে দেখলেন না, মুসলমানদের দুর্দশার জন্য পরাশক্তিগুলো দায়ী নয়, দায়ী হচ্ছে মুসলমানরা নিজেরা। বাংলাদেশে সহ আরব দেশে মানবাধিকার ও সামাজিক অধিকারের যে চূড়ান্ত অবক্ষয় চলছে, তার বিরুদ্ধে তিনি ক'দিন প্রতিবাদ করেছেন? ক'দিন তিনি চিঠি লিখেছেন অন্যায়ের বিরুদ্ধে, আমন্ত্রন দিয়েছেন সেসব নেতাদের ইসলামের শান্তির পথে? ক'দিন তিনি নিজে প্রচার করেছেন সহনশীলতার কথা? পএিকায় দেখলাম তিনি মাদ্রাসা শিক্ষার আধুনিকীকরণেরও বিরোধী। কি হতভাগ্য আমরা। তৃতীয় সংখ্যগরিষ্ঠ মুসলিম প্রধান বাংলাদেশে রাজনৈতিক ইসলামের সাময়িক অসুস্থ উত্থান ঘটছে, তার পাশাপশি রাজনৈতিক খতীবরা ধর্মকে রাজনীতির স্বার্থে অপপ্রয়োগ করছেন। প্রকৃত ধর্মবিশ্বাসের গভীরতা ও আধ্যাত্মিকতা এদেশ থেকে না পালিয়ে কি উপায় আছে? ইসলাম মানে শান্তি ও সহনশীলতা, যারা ইসলামের নামে ঘৃণা, অসহিষ্ণুতা, অসহনশীলতা ছড়ান, তারাতো মুসলমানদেরকে তাদের ধর্ম থেকে অনেক দূরে সরিয়ে দেন।
সর্বশেষ এডিট : ২১ শে জানুয়ারি, ২০০৬ রাত ১:১৫
৮টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ভেষজ চায়ের সঙ্গে আমার অব্যাহত প্রেম!

লিখেছেন জুল ভার্ন, ১২ ই আগস্ট, ২০২৬ সকাল ১১:৫৩



ভেষজ চায়ের সঙ্গে আমার অব্যাহত প্রেম!

জীবনে অনেক কিছুই শেষ করেছি- কিন্তু ভেষজ চায়ের পরীক্ষা-নিরীক্ষা এখনও শেষ হয়নি!
সবুজ চা, লেবু-আদা-তেজপাতা, দারুচিনি, এলাচ-লবঙ্গ, গোলমরিচ, পুদিনা-রোজেলা, জাফরান, জেসমিন থেকে শুরু... ...বাকিটুকু পড়ুন

আশা রাখি: কর্নেল (অব.) অলি আহমেদ রাষ্ট্রপতি হবেন

লিখেছেন অপলক , ১২ ই আগস্ট, ২০২৬ রাত ৮:৪০



আমার দেখা সকল রাষ্ট্রপতিগন ছিলেন ডায়াবেটিকস রোগীদের মত। যাদের রাজনৈতিক জীবনীশক্তি ছিল না বললেই চলে। প্রধানমন্ত্রীর অলিখিত আজ্ঞাবহ মাত্র। ফর্মালিটি আছে কিন্তু কাজের স্বকীয়তা ছিল না। কোন আইকোনিক ডিসিশন... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৫৬৩৫-৩৬

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১২ ই আগস্ট, ২০২৬ রাত ১১:৪৯

মন কথনিকা-৫৬৩৫
খেতে খেতে গেল জীবন, নজর যে নাই স্বাস্থ্যের পানে
খেয়ে গেছি যা পেয়েছি, যা পেয়েছি বামে ডানে
বাড়লো চর্বি, কমলো যে জোর, শান্তি হারাই পদে পদে
এই না জীবন পার করতে চাই,... ...বাকিটুকু পড়ুন

রাত ৮ টায় বিপণিবিতান-দোকানপাট বন্ধের নির্দেশ | দেশজুড়ে বইছে গণতন্ত্রের সু-বাতাস

লিখেছেন জ্যাক স্মিথ, ১৩ ই আগস্ট, ২০২৬ রাত ১:৩৫



দেশজুড়ে বহু বহু করে বয়ে যাচ্ছে গণতন্ত্রের সু-বাতাস, চারিদিকে পতপত করে উড়ছে গণতন্ত্র নামক শান্তির পতাকা- সারা বংলায় এমন শান্তিময় পরিবেশ স্বাধীনতা পরবর্তীকালের ইতিহাসে আর দেখা যায়নি কখনো; এরই ধারাবাহিকতায়... ...বাকিটুকু পড়ুন

২০০১ সালেও বিএনপিকে ডোবানোর দায়িত্ব নিয়েছিল টুকু!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৩ ই আগস্ট, ২০২৬ দুপুর ২:৫১


ভয়াবহ লোডশেডিং। মধ্যরাতে ঢাকবাসীর হাঁসফাঁস। হঠাৎ করে এতো লোডশেডিং হওয়ার কোন কারণ নেই অথচ মধ্যরাতে ভয়াবহ লোডশেডিং। গ্রামে বিদ্যুৎ থাকেনা বললেই চলে। গ্রামে বিদ্যুৎ যাওয়ার সময় আছে কিন্তু আসার... ...বাকিটুকু পড়ুন

×