মাস্তান হাতির শাস্তি:
০৩ রা এপ্রিল, ২০০৬ রাত ৮:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
খবরটা পড়ে খুবই আশ্বস্ত হলাম। এতোদিন পর দেশে অন্তত: একটা স্বস্তির নিশ্বাস ফেলতে পারব। মাস্তানের হাত থেকে জনগণকে বাঁচানোর জন্য আমাদের করিৎকর্মা পুলিশ বাহিনীকে অনেক অনেক ধন্যবাদ। শুকরিয়া, শুকরিয়া, শুকরিয়া। রাস্তাঘাটে মাস্তানের আজকাল বড়ই আকাল। হঠাৎ করে পথে পাওয়া গেল এক চাঁদাবাজ হাতীকে। সাথে সাথে তাকেও ধরা হলো। আইনের ফাঁক-ফোকর দিয়ে কেউ পার পাবে না আমাদের বাংলাদেশে।
ব্যাটা মাস্তান হাতী কুর্নিশ করে লোক হাসিয়ে চাঁদাবাজি করছিল। মানিকগঞ্জে দু'দিন আগে ঘটনাটি ঘটে। মাস্তান হাতী মোটামুটি পার পেয়েও গিয়েছিল। কিন্তু পথিমধ্যে আমাদের সামরিক বাহিনীর এক কর্মকর্তার স্ত্রী ও শিশুপুএের সামনে কুর্নিশ করে শুড় আগালেই ব্যাটা হাতীর বারোটা। সাথে সাথে ঢাকার পুলিশ সদর দপ্তরে ফোন। পুরো থানাসহ হাজির। মাস্তান হাতি ও তার মাহুতকে শিবালয় থানায় নিয়ে আসা হয়। এখন এই মাস্তান হাতী ও তার মাহুতকে শিবালয় থানায় রাখা হয়েছে। সাসপেন্ড করা হয়েছে বরঙ্গাইল ফাঁড়ির এক কর্মকর্তাকে। সাধুবাদ জানাই আমাদের পুলিশ ভাইদের। হাওয়াভবনের এই দেশে হাতীর ব্যাটা এবার হাওয়া খেয়ে তুই মাস্তানী কর!!! ব্যাটা হাতী সার্কাসে তামাশা দেখে কম পায় না, তা আবার রাস্তায় নেমেও চাঁদাবাজি!!! একেই না বলে, যেমন কর্ম তেমন ফল। (ক্লোজআপহাসি)
এপ্রিলের 3 তারিখে প্রকাশিত এই মূল খবরটি নিজ চোখে পড়তে চান, তাদের জন্য:
Click This Link
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
জুল ভার্ন, ২২ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:১০
মাজার থেকে নৌকাবাইচ- এরপর কোথায়?
মাজার বিদ্বেষ, বাউলগান বিদ্বেষ, সাংস্কৃতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে আপত্তি- এরপর কিছুদিন ধরে দেশের বিভিন্ন জায়গায় কলেমা লেখা পতাকা টানানো; আর এখন সিলেটের বিয়ানীবাজারে ‘তৌহিদী জনতা’র ব্যানারে ঐতিহ্যবাহী... ...বাকিটুকু পড়ুন

রাত দুটায় রাকিবের ফোন বেজে উঠলো।
—ভাই, আপনার মুক্তিযোদ্ধা সনদটা কোথায়?
—কেন?
—একজন আমেরিকা-প্রবাসী ব্লগার বলেছেন, আপনি নাকি ভুয়া মুক্তিযোদ্ধা।
রাকিব কিছুক্ষণ চুপ করে থেকে বললেন,
—আমার সনদ তো আলমারিতে। কিন্তু আশ্চর্য ব্যাপার,...
...বাকিটুকু পড়ুন
- রাজনৈতিক সুবিধার জন্য তৌহিদী জনতার ব্যবহার করা জানতে হবে।
- রাষ্ট্রের নিরাপত্তা বাহিনী চোখের সামনে থাকা সত্ত্বেও মবকে থামাতে না পারলে সেটাকে রাষ্ট্রের ব্যর্থতা না বলে "জনতার শক্তি" বলতে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
ইসিয়াক, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৫৪

আমাদের পরিবারে সাব্বির নামটা উচ্চারণ করা নিষিদ্ধ । সাব্বির ভাইয়া আব্বুর প্রথম সংসারের একমাত্র সন্তান আর আমরা দুই ভাই -বোন তার দ্বিতীয় সংসারের।
সাব্বির ভাইয়ার মা...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
অর্ক, ২৩ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:১৫

ফেলে আসা এক সড়কের কথা মনে পড়ে। হলুদ নিয়ন বাতির ম্লানাভ সন্ধ্যেবেলা। পলেস্তারা খসা বয়োজীর্ণ দেয়াল। দুয়েকটি রিক্সা। সিটের ’পর পা তুলে আঁটোসাটো ঝিমানো চালক। খেলা শেষে ঘরে ফেরা...
...বাকিটুকু পড়ুন