somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শায়েস্তা খাঁর সস্তার আমলের সলুক সন্ধান

০৩ রা জুলাই, ২০১৮ দুপুর ১২:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শায়েস্তা খাঁর সস্তার আমলের টাকায় ৮ মন চালের হিসাব।
প্রথমেই ৮ মন চাল উৎপাদনকে দুই ভাগে ভাগ করা যাক
১। ৮ মন চাল উৎপাদনে প্রয়োজনীয় ধান উৎপাদন।
২। সেই ধান থেকে ৮ মন চাল উৎপাদন।
১। ৮ মন চাল উৎপাদনে প্রয়োজনীয় ধান উৎপাদনের খতিয়ানঃ
১ মন চাল উৎপাদন করতে গড়ে ১ মন ২৮ কেজি ধান দরকার পড়ে। সেক্ষেত্রে আট মন চাল বানাতে ৫৪৪ কেজি ধান বা ১৩.৬ মন(৪০ কেজিতে এক মন ধরে) ধান লাগে।
সে আমলে উচ্চ ফলনশীল ইরি বিরি জাতের ধান ছিল না। অতি উর্বর একবিঘা জমি থেকে তিনমন থেকে সর্বোচ্চ চার মন ধান পাওয়া যেত।
গড়ে সাড়ে তিন মন ধরলে প্রায় চার বিঘা জমিতে ধান চাষ করা লাগত।
চার বিঘা জমি ২ বার চাষ করতে দুই বলদ এক নাঙ্গল এক কৃষকের ৮ দিন সময় লাগত।
ধানের বীজ সংগ্রহ করে চারা উৎপাদন করতে হত।
বীজতলা তৈরী করতে হত।
চার বিঘা জমিতে ধানের চারা লাগাতে হত/বুনতে হত।
নিড়ানী, আগাছ পরিষ্কার, বালাই দমন সহ চার মাস নিবিড় পরিচর্যা শেষে ধান কাটতে হত।
কাটা ধান মাথায় করে বা গরুর গাড়ীতে বোঝাই করে বাড়ি আনতে হত।
গরু দিয়ে ধান মাড়াই করতে হত।
ঝাড়াই বাছাই করে চিটা থেকে ধান আলাদা করতে হত।
ধান রোদে শুকাতে হত।
ধান ৫৪৪ কেজি বা ১৩.৬ মন গোলায় তুলতে হত।

২। ৮ মন চাল উৎপাদনের খতিয়ান
এর পর বড় বড় পাতিলে ১৩.৬ মন ধান সিদ্ধ করতে হত।
সিদ্ধ ধান রোদে শুকাতে হত।
তারপর কোমর বাঁকা করে ঢেঁকিতে লাথি মেরে মেরে করে চাল বের করতে হত। তিনজন মহিলা সারাটা দিন ঢেঁকিতে লাথি দিয়ে দুই মন ধান থেকে চাল বের করতে পারত। ১৪ মন ধান ঢেঁকি ছাটা করতে ২১ টা শ্রমিক লাগত।
এরপর গরুর গাড়িতে বোঝাই করে হাটে/গঞ্জে নিয়ে বিক্রি করলে ১ টাকা পাওয়া যেত।
উপরোক্ত বর্ননার সকল শ্রমিকের পারিশ্রমিক ও কৃষকের লাভ সহ দাম ১ টাকা।
যে এক টাকার পেছনে এত শ্রম সে এক টাকা কোন অবস্থায়ই আজকের দিনের একটাকার মত সস্তা না। এ ক্ষেত্রে না চাল সস্তা না টাকা সস্তা । টাকার মুল্য সংখ্যা দিয়ে বিবেচনা করলে হবে না, টাকার মুল্য বিবেচনা করতে হবে তার অর্ন্তনিহিত শক্তি তথা ইনটেনসিক ভ্যালু দিয়ে।
সে সময় কাগজের টাকা ছিল না ছিল সোনা বা রুপার টাকা।
এ ১ টাকা কি তবে ২.৭৯ ভরির সোনার মোহর ছিল? সম্ভবত? ঐ সময়ে সোনার মোহরে ২.৭৯ ভরি সোনা থাকত বলে জানা যায়।
যদি তাই হয়ে থাকে তবে শায়েস্তা খাঁর আমল মোটেও সস্তার আমল ছিল না।ঐ এক টাকা যদি ২.৭৯ ভরির সোনার টাকা হয়ে থাকে তবে ৮ মন চালের দাম বর্তমান বাজার মুল্যে সোনার ভরি ৪৭০০০/- টাকা ধরে ১,৩১,১৩০/-টাকা। বর্তমান বাজার মুল্যে ঐ চালের দাম হচ্ছে ৪০৯. ৭৮ টাকা কেজি।
মোটেও সস্তা না।
তাই আমার মনে হয় শায়েস্তা খাঁর আমলের সস্তার গল্পটা গুড়ে অনেক বালি আছে।
সর্বশেষ এডিট : ০৩ রা জুলাই, ২০১৮ দুপুর ১২:৪৫
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গান - জীবন যেন স্রোতের মাঝে ভাসমান দ্বীপের মতো

লিখেছেন হুমায়রা হারুন, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৫৪

১৯৮৪ সাল। স্কুলের অফিস রুমে গিয়েছি বেতন দেবার জন্য। লাইনে অপেক্ষা আমি আর আমার লাল ঝুটি বন্ধুটি। আমাদের খুঁজে খুঁজে ঐ ভীড়ের মাঝে পুষি এলো। আদর করে পুষি ডাকতাম... ...বাকিটুকু পড়ুন

নীল ড্রামের রহস্য

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৫


ঘরটি অন্ধকারাচ্ছন্ন। ক্ষণে ক্ষণে জানালার ওপাশ থেকে আসা দূরপথের সোডিয়াম বাতির একচিলতে আলো এসে পড়ছে ঘরের ভারী বাতাসের ওপর। ঘামের তীব্র গন্ধ আর উন্মুক্ত ত্বকের উত্তাপ ঘরের পরিবেশকে ভারী করে... ...বাকিটুকু পড়ুন

১৮ বছর ১ সপ্তাহ পার !

লিখেছেন মেহবুবা, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৯


এমনি করে দিন চলে যায়। ১৮ বছর কখন পেরিয়ে গেল এখানে বুঝতে পারিনি। কত জনের কথা, কত ঘটনা মনে আসছে ! এমনি করে সূর্যাস্তের দিকে যেতে যেতে... ...বাকিটুকু পড়ুন

বিজন দাদা, হারালে কোথায় ?

লিখেছেন ডঃ এম এ আলী, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১০


নিত্য নতুন পোস্টের ভিড়ে
সেই চেনা মুখটি আজ আর দেখি না
কোথায় হারালে বিজন দাদা
ব্লগের উঠোনে তোমার সেই ছায়াটি আর মেলে না।

কোনো লেখা যখন সদ্য প্রসবের ব্যথায়
শব্দেরা যখন খুঁজত একটু... ...বাকিটুকু পড়ুন

লাল বদর, কালা বদর এবং ছাপরি.....

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১১

লাল বদর, কালা বদর এবং ছাপরি.....

লাল বদরঃ ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হওয়া একটি নতুন ও রাজনৈতিক কটূক্তিবাচক শব্দ বা স্লোগান। কোটা সংস্কার আন্দোলন ও সরকার পতনের... ...বাকিটুকু পড়ুন

×