সাবধান! মোবাইল ফোনের সিম ‘ক্লোন’ হচ্ছে বাংলাদেশে !!!!! 
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
বাংলাদেশে মোবাইল ফোনের সিম ক্লোন করা হচ্ছে৷ আর এ নিয়ে চিন্তিত গোয়েন্দারা৷ তাদের আশঙ্কা জঙ্গিসহ সংঘবদ্ধ অপরাধী চক্র ক্লোন করা এই সিম ব্যবহার করতে পারে৷
তবে মোবাইল ফোন অপারেটররা দাবি করছেন, তারা এখনো এরকম কোন অভিযোগ পাননি৷
বাংলাদেশে ছয়টি মোবাইল ফোন অপারেটরের এখন গ্রাহক সংখ্যা ৯ কোটি ৩০ লাখ৷ আর গ্রাহক দিন দিন বাড়ছে৷ কিন্তু অসচেতনার কারণে ঝুঁকিও বাড়ছে৷ টেলিযোগাযোগ বিশেষজ্ঞ জাকারিয়া স্বপন ডয়চে ভেলেকে জানান, পরিমাণে কম হলেও বাংলাদেশে মোবাইল ফোনের সিম ক্লোন করা হচ্ছে৷ আর সচেতন না হলে তা আরো বেড়ে যেতে পারে৷
তিনি বলেন, প্রচারণার অভাবে গ্রাহকরা ক্লোন করা সিম সম্পর্কে তেমন সচেতন নন৷ তাঁর মতে মোবাইল ফোনের ব্যালেন্স হঠাৎ করে অস্বাভাবিকভাবে কমে যাওয়া অথবা একই ফোন নম্বর দু'জন ব্যবহার করলে বুঝতে হবে সিম ক্লোন হয়েছে৷ আর এখন মূল সিম ছাড়াই কম্পিউটারের মাধ্যমে মিসড কল দিয়ে সিম ক্লোন করা সম্ভব৷ কোন গ্রাহক যদি অপরিচিত ফোন থেকে পাওয়া মিসড কলে কল ব্যাক করেন তাহলে তার সিম ক্লোন হয়ে যেতে পারে বলে জানান জাকারিয়া স্বপন৷
ঢাকা মহানগর গোয়েন্দা বিভাগের উপ-কমিশনার মো. মনিরুল ইসলাম ডয়চে ভলেকে জানান, তাঁরা এই ক্লোন্ড সিম সম্পর্কে সচেতন আছেন৷ ক্লোন্ড সিম ব্যবহার করে নানা অপরাধমূলক কাজ করা সম্ভব৷
তিনি জানান, এব্যাপারে গ্রাহকদের মধ্যে সচেতনতা গড়ে তুলতে বিটিআরসি এবং মোবাইল ফোন অপারেটরদের সঙ্গে কথা বলবেন৷
ফোনের সিমের সঙ্গে ফোন সেটটিও ক্লোন হতে পারে৷ আর সেট ক্লোন হলে মেমোরিতে থাকা সব তথ্য চলে যেতে পারে অন্যের হাতে৷ তাই অপরিচিত মোবাইল ফোন থেকে আসা মিসড কলের জবাব দেয়ায় বিরত থাকার জন্য গ্রাহকদের প্রতি আহ্বান জানিয়েছে মহানগর গোয়েন্দা বিভাগ৷ তবে মোবাইল ফোন অপারেটরদের দাবি তারা সিম ক্লোন হওয়ার কোন অভিযোগ এখেনা পাননি৷ পেলে সচেতনতামূলক কর্মসূচি নেবেন৷
এখানে সূত্র"
৯টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।