somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এটেনশন প্লিজ ! পরীক্ষা শুরু, আজকের বিষয় ফেসবুক ১ম পত্র... :)

১২ ই অক্টোবর, ২০১২ সকাল ১০:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


..................চূড়ান্ত মডেল টেষ্ট.....................

................ বিষয়: ফেসবুক ....................

................. পূর্ণমান:- ১০০ ....................
................. সময়: ৩ ঘণ্টা ......................

(বিশেষ দ্রষ্টব্য: খাতার ওপরে নিজ নিজ ফেসবুক অ্যাকাউন্টের ঠিকানা এবং ব্যবহূত ই-মেইল ঠিকানা অবশ্যই লিখতে হবে।
না লিখলে সেই খাতা বাতিল বলে গণ্য হবে।)

১. শব্দার্থ লেখো (যেকোনো ৫টি) ১x৫=৫

Tag, Poke, Notification, Group, Subscriber, Privacy, Password

২. পূর্ণরূপ লেখো (যেকোনো ৫টি) ১x৫=৫

LOL, BTW, OMG, ASL, HRU?

৩. রচনামূলক প্রশ্ন (যেকোনো ৪টি প্রশ্নের উত্তর দাও) ৪x১০=৪০

ক) একটি ফেসবুক অ্যাকাউন্ট খোলার পদ্ধতি শুরু থেকে শেষ পর্যন্ত বর্ণনা করো।

খ) টাইমলাইন কী? ফেসবুক টাইম লাইনের প্রয়োজনীয়তা বর্ণনা করো।

গ) সংক্ষেপে ফেসবুক তৈরির ইতিহাস লেখো।

ঘ) সামাজিক যোগাযোগের মাধ্যম হিসেবে ফেসবুকের ভূমিকা বর্ণনা করো।

ঙ) ফেসবুক ও গুগল প্লাসের মধ্যে পাঁচটি পার্থক্য লেখো।

চ) টীকা লেখো:
...................(১)ফার্মভিল (২) মার্ক জাকারবার্গ

৪. ভাবসম্প্রসারণ করো: ১x১০=১০

(ক) কাঁটা হেরি ক্ষান্ত কেন কমল তুলিতে ফেসবুক বিনা সুখ লাভ হয় কি মহীতে

অথবা

(খ) ফেসবুক এক ভয়ানক ব্যাধি

৫. কথোপকথন তৈরি করো: ১x১০=১০

টিংকু ও টুনির ফেসবুকে নতুন বন্ধুত্ব হয়েছে। ফেসবুক চ্যাটে দুজনের মধ্যে আজ প্রথম কথা হলো। তাদের ফেসবুক চ্যাটে কথোপকথনের কিছু অংশ নিজের ভাষায় লেখো ।

৬. পত্র লেখো: ১x১০=১০

(ক) ধরো, তোমার ইন্টারনেট প্যাকেজ শেষ হয়ে গেছে। ফেসবুকে তুমি ঢুকতে পারছ না। অথচ ফেসবুক ছাড়া একটি দিনও কাটানো সম্ভব না। তাই
ফেসবুকে ঢুকতে ইন্টারনেট চালু করার জন্য টাকা চেয়ে তোমার পিতার নিকট একটি পত্র লেখো।

অথবা

(খ) ফেসবুক আছে কিন্তু ফেসবুক রাখার কোনো ফেসবুক লাইব্রেরি নেই। এ জন্য ফেসবুক ব্যবহারকারীদের বিভিন্ন সমস্যায় পড়তে হচ্ছে। তাই যত তাড়াতাড়ি সম্ভব একটি ফেসবুক লাইব্রেরি স্থাপনের জন্য ফেসবুক কর্তৃপক্ষের কাছে একটি আবেদনপত্র লেখো।

৭! যেকোনো একটি বিষয়ে রচনা লেখো: ১x২০=২০

ক) ফেসবুক আশীর্বাদ না অভিশাপ

খ)ফেসবুক গ্রুপ এবং এর প্রয়োজনীয়তা

গ) একটি ফেসবুক পেজের আত্মকাহিনি

ঘ) ফেসবুক প্রেম

ঙ) ফেসবুক হ্যাকিং—সমস্যা ও প্রতিকার

এখন সময় ১০.০০ ঘটিকা। ঠিক ১.০০ ঘটিকার সময় খাতা নেওয়া হবে। কেও নকল করার চেষ্টা করবেন না , দেখি কে ফার্ষ্ট আর কে লাষ্ট হয় :)
১৩টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এফএম রেডিও

লিখেছেন নাহল তরকারি, ২৬ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৩:২০

২০০৯ সাল। একটি ছেলে। সে তার নানা নানীর সাথে মুন্সীগঞ্জ এ থাকতো। নানা তার নাতিকে একটি মোবাইল উপহার দেয়। নকিয়া ১৬৬১। সেই মোবাইলে এফএম রেডিও ছিলো। সে... ...বাকিটুকু পড়ুন

রাষ্ট্রীয় সফর, আম তারেক আর চার সিটের দূরত্ব!

লিখেছেন জুয়েল তাজিম, ২৬ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৪:১৪

প্রেসিডেন্ট জিয়াউর রহমান নেপালে রাষ্ট্রীয় সফরে যাবেন। সস্ত্রীক আমন্ত্রণ পেয়েছেন তিনি। তখন কিশোর তারেক রহমানেরও শখ জাগল—তিনিও নেপাল যাবেন।

বাবা বুঝিয়ে বললেন, রাষ্ট্রীয় সফরে যাওয়ার আমন্ত্রণ মানেই পরিবারের সবাইকে রাষ্ট্রীয় টাকায়... ...বাকিটুকু পড়ুন

শিরনাম হীন

লিখেছেন রানার ব্লগ, ২৬ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৪:৩৮

তুমি চাইলেই মুঠোর ভেতর
একটা গোটা চাঁদ লুকিয়ে রাখতে পারো,
ইচ্ছে করলেই মেঘের গায়ে
শুকোতে দিতে পারো তোমার ভেজা চুল।
পুরো পৃথিবীর বিস্ময়
তোমার কাছে এসে দাঁড়ায় হাতজোড় করে,
শুধু আমার বুকের কাঁপনে
তোমার এত ভয় কেন... ...বাকিটুকু পড়ুন

শাহজালাল রুমি দেশ ছেড়েছেন কার ভয়ে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৭ শে অক্টোবর, ২০২৬ রাত ১:০৮


থাপ্পড়-কাণ্ডের পর দেশ ছেড়েছেন শাহজালাল রুমি। টঙ্গীতে নিজের মেয়ের সঙ্গে ঘটে যাওয়া অন্যায়ের প্রতিবাদ করাই যেন কাল হয়ে দাঁড়িয়েছে তাঁর জন্য। গণমাধ্যমের সামনে প্রকাশ্যে হত্যার হুমকি, ব্যক্তিগত বার্তায় ভয়ভীতি প্রদর্শন,... ...বাকিটুকু পড়ুন

ব্লগের ওসমান হাদী সৈয়দ মশিউর রহমানের ব্যান

লিখেছেন এল গ্যাস্ত্রিকো ডি প্রবলেমো, ২৭ শে অক্টোবর, ২০২৬ সকাল ৮:৫০

এ আমি কী দেখলাম! ব্লগের প্রতিবাদী মুখ, ভারতের যম, ওসমান হাদীর মুখপাত্র, একাত্তরকা গণ্ডগোলের ব্যাপারে সচেতন মুখ সৈয়দ মশিউর রহমানের ব্লগটি স্থগিত অথবা বাতিল করা হয়েছে। দেশে যখন সামান্য চুমু... ...বাকিটুকু পড়ুন

×