
তোমার খুনে চোখ স্বপ্নের-
কুহক ছড়ায়
অমি অনিচ্ছায় ফিরাই আঁখি
তবু জগৎ মায়াময় !
আমার চোখ ফেটে যায় বুক ভেঙ্গে যায়
না বলা কথার কান্নায়
সূর্য উঠে সূর্য ডোবে কাল কাটে প্রতীক্ষায়-
তবু আসেনা সময়
শিউলির গন্ধ ভেসে আসে তবু-
আসোনা তুমি !
যত নষ্ট যত কষ্ট যত ভয়-সংশয়
সব প্রেমিকের !
ঘুমহীন চোখে জ্বালাময়ী বুকে
কই সুখ চাদর ?
চাঁদ নেই চাঁদের অলো নেই-
আছে তার বক্র অধর !
পৃথিবীর সব গরল ঢেলে দাও
আমার বুকে, অমি বেদনায় নীল হবো-
ক্রোধে লাল হবো তবু
মরবো হাসি মুখে ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


