সিগারেট
হিমেল
সিগারেটের তৃষ্ণায় যখন বুক ফেটে চৌচির হয়ে যাচ্ছে
ঠিক তখন ত্রাতার ভূমিকায় সিগারেট নিয়ে হাজির হুমায়ূন ,
কিন্তু পোড়া কপাল , দেয়াশলাই নেই , সবাই আগুনের খোঁজে ব্যাস্ত
আমি মনে মনে হাসি , ওরা বোকা মূর্খের দল , আগুন দেখে না !
আরে আমার বুকের ভিতর জ্বলতে থাকা আগুনই তো পারে
পুরো পৃথিবী জ্বালিয়ে দিতে অনায়াসে ।
তোমরা কি জান কেন আমার বুকের ভিতর জ্বলছে
আগ্নেয়গিরি থেকেও ভয়ঙ্কর এই আগুন ?
কারণ , আমার ভালবাসা এখন অন্যের বিছানায় !!!
দীর্ঘ কতগুলো বছর তোমায় স্পর্শ না করে পবিত্র রাখলাম ,
প্রতিবার তোমার গোলাপি ঠোঁট দেখেছি আর ভেবেছি
এই ঠোঁটের স্পর্শ পেলে পুরো পৃথিবী তোমার পদতলে রাখতে পারি ।
কিন্তু কিছুই হল না ,
তোমার পবিত্র শরীর এখন রোজ অপবিত্র করে আরেকজন
যে কিনা প্রতিরাতে তোমার রক্তগোলাপের নতুন পাপড়ি ছিরে
রক্তাক্ত করে তোমার পদযুগলের মাঝের অন্ধকার গিরিখাত ।
এখন তোমার নরম মাংসাল শরীরে রোজ গরম নিঃশ্বাস পড়ে -
কোন এক শরীর খাদক পুরুষের ।
এতগুলো বছরেও আমি ছুইনি যে ঠোঁট ,
সেই ঠোঁট আজ প্রতিবেলা চুষে চলে অচেনা এক লোক ।
কারণ , আমার ভালবাসা এখন তার বিছানায় !!!
অনন্যা , তুমি তো আমাকে আশ্রয় দিলে না তোমার ওই ঠোঁটে ,
তাই এই ঠোঁট এখন আশ্রয় নিয়েছে হলুদ ফোমের সিগারেটে !
ফেবু লিঙ্ক - Click This Link
সর্বশেষ এডিট : ২৬ শে নভেম্বর, ২০১২ রাত ১১:০৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



