রক্তের রং লাল কেন?
রক্তের রং লাল না হয়ে সাদা, কালো, নীল
যে কোন রংয়ের হতে পারতো,
এতে কারো কোন সমস্যা হতে পারে বলে মনে হচ্ছে না।
রক্ত হতে পারতো কাশবনের মত,
সিগারেটের ধোয়ার মত
কিশোরের অাকাশময় উড়িয়ে বেড়ানো ঘুড়ির মত
এবং সর্বশেষ চোখের জলের মত।
এতে কারো কোন লাভ হতো কিনা জানিনা,
তবে অামি তোমাকে অন্তত চোখের ফোটা অার
রক্তের ফোটার পার্থক্য বুঝতে দিতাম না।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


