এবার শ্বাসরোধ করে বাংলাদেশীকে হত্যা করলো বিএসএফ
০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
কুষ্টিয়ার দেৌলতপুর সীমান্তে বজলুর রশীদ নামে এক বাংলাদেশী কৃষককে শ্বাসরোধ করে হত্যা করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ। আজ সোমবার সকাল ১১টার দিকে উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের মহাম্মদপুর সীমান্তের ১৫৭-১ (এস) পিলারের কাছে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে মহাম্মদপুর গ্রামের ৪/৫ জন কৃষক সীমান্ত সংলগ্ন মাঠে ঘাস কাটতে যান। এসময় ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার জলঙ্গী থানার বাউশমারি ক্যাম্পের বিএসএফ সদস্যরা ওই কৃষকদের ধাওয়া করে। এসময় সবাই পালিয়ে আসতে সক্ষম হলেও বজলুর রশীদকে আটক করে তারা। এরপর শ্বাসরোধ করে হত্যা করে লাশ বাংলাদেশী ভূখণ্ডে ফেলে রেখে যায় বিএসএফ। নিহত বজলুর রশীদ মহাম্মদপুর গ্রামের মৃত আজাহার আলীর ছেলে।
পালিয়ে আসা কৃষকদের কাছ থেকে খবর পেয়ে ৩২ ব্যাটালিয়নের অধিনস্থ রামকৃষ্ণপুর বিজিবির সদস্যরা তার লাশ উদ্ধার করে।
৩২ ব্যাটালিনের অধিনায়ক লে. কর্ণেল কাজী আরমান হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এ হত্যাকাণ্ডের ব্যাপারে বিএসএফের কাছে প্রতিবাদ জানানো হয়েছে।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গতকাল মামার ফোন এল দুবাই থেকে, রাতের বেলা। বললেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গরু জবাই করে জিয়াফত খাওয়ার খবর এখান পর্যন্ত পৌঁছে গেছে, ব্যাপার কী? আমি বললাম, মামা, ওরা গরুর মাংস...
...বাকিটুকু পড়ুন
আমরা পলাশী যুদ্ধের কথা জানি। কিন্তু এই যুদ্ধ শুরু হওয়ার আগে যে একটি ঐতিহাসিক চুক্তি হয়েছিল মীরজাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্ণধার লর্ড ক্লাইভের এর সাথে সেটা সম্পর্কে খুব কমই...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মুনতাসির, ১৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ৮:৫৯
আমি যখন ইঞ্জিনিয়ারিং পড়ি, তখন আমার কয়েকজন বন্ধু তাবলিগ করত। তাবলিগের প্রতি আমার কখনোই আগ্রহ ছিল না। তবে ওরা নিজেরা রান্না করত, আর আমি রান্না করতে পছন্দ করি। তাই একদিন... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
জুল ভার্ন, ১৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:১০

যার যার ধর্ম, তার তার উৎসব....
“ধর্ম যার যার, উৎসব সবার”- শুনতে চমৎকার, জনপ্রিয়ও বটে। কিন্তু কথাটি কি ধর্মীয় বিশ্বাসের বাস্তবতার সঙ্গে পুরোপুরি সংগতিপূর্ণ?
আমার কাছে তা নয়। এধরণের বাণী...
...বাকিটুকু পড়ুন
গত বুধবার সৌদি আরবের শরিয়া আদালত একজন নারীসহ দুই বাংলাদেশি অভিবাসী শ্রমিকের শিরশ্ছেদ কার্যকর করেছে। এ বিষয়ে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ যে বিবৃতিটি দিয়েছেন, সেটা পড়ে বোঝা গেল যে, পররাষ্ট্র...
...বাকিটুকু পড়ুন