হরিণাক্ষী তোকে নিয়ে
২৫ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৫:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিকালের সোনালি রোদে-
পুকুরপাড়ের ধারে কদম ফুলের গন্ধে,
তরঙ্গায়িত মোহনীয় জলসুরের ছন্দে ছন্দে,
শুষ্ক পাতার মর্মর ধ্বনি অার তোর নূপুর নিক্বণে,
তোর ঊষর মনোভূমিতে ফলাব সোনালি ফসল।
গোধূলির রক্তিম অাভায়-
নীলাচলের ঝর্ণার স্বচ্ছ স্ফটিক জলে,
নিভু নিভু সূর্যের সিঁদুরে রঙ গায়ে মেখে,
তোর হরিণাক্ষী ছুঁয়ে প্রজাপতির ডানায় চড়ে,
তোকে নিয়ে উড়ে যাব অন্তহীন নীলাম্বরীর বুকে।
নিস্তব্ধ এক যামিনীতে-
দীঘির জলের ধারে শাল মহুয়ার বনে,
জোনাক বাতিতে নগ্ন পায়ে হেঁটে হেঁটে,
ঝিঁঝিঁপোকার ডাক অার মধুর অালাপনে,
ঢেকে দিব তোর উচাটন মনের সকল অমানিশা।
ঘুটঘুটে তমসাচ্ছন্ন অমাবস্যায়-
নির্জন ছোট্ট দ্বীপের ধারে গহীন অরণ্যে,
বৃক্ষরাজির গোপন কথায় অাড়ি পেতে দিয়ে,
অামি তোকে শুনাব প্রণয়কাব্য হাতে রেখে হাত,
তোরই জন্য অরণ্য পুড়িয়ে নামাবো জ্যোৎস্না রাত।[প্রথম প্রকাশঃ ২৪ শে নভেম্বর, ২০১৬ খ্রিঃ, ফেসবুকে]
সর্বশেষ এডিট : ০১ লা ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?ধানমন্ডি ৩২ ভাঙা হয়েছিল- কে দেখেনি, কে জানে না, এটা অস্বীকার করার উপায় নেই।,...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
অপলক , ২১ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:০২

৩৬ জুলাই আন্দোলনের পর অনেক আশায় ছিলাম। আশার গুড়ে বালি। তত্বাবধায়ক সরকারের সময় বাংলাদেশ ব্যাঙ্ক গভর্ণর ড. আহসান এইচ মনসুর বুদ্ধিদীপ্ত প্ররিশ্রম করে ২০২৬ জানুয়ারীতে রিজার্ভে রেখে গেছেন ৩৫...
...বাকিটুকু পড়ুন
ক্ষমতায় গেলে কোন দল যাদেরকে মনে রাখে না ক্ষমতায় গেলে তাদেরকেই তারা সবচেয়ে বেশী মিস করে। সেই নিখাঁদ দল প্রেমিকদেরকে এখন আওয়ামী লীগ খুঁজছে। তারা লগি বৈঠা নিয়ে...
...বাকিটুকু পড়ুন
একুশটি বার মৃত্যুর মুখোমুখি: এক অবিনশ্বর সংগ্রামের নাম শেখ হাসিনাশুধু ২১ আগস্টের সেই ভয়াল গ্রেনেড হামলাই নয- বঙ্গবন্ধুকন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার চেষ্টা হয়েছে ১৯৮৮ সাল থেকে আজ...
...বাকিটুকু পড়ুন
২১শে আগস্ট পালন করা অর্থে , আমার কাছে মনে হচ্ছে আবারো জঘন্য কোনো ঘটনার পুনরাবৃত্তি হবে। কারন আমরা ঐ নারকীয় হত্যাকাণ্ডের কোনো বিচার সম্পন্ন করতে পারিনি। আমরা যারা...
...বাকিটুকু পড়ুন