somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ঋত্বিকের গলা কেটে আরিফিন শুভর মাথা

০৮ ই মে, ২০১৬ সকাল ১১:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :





নকল যেন পিছু ছাড়ছেই না বাণিজ্যিক চলচ্চিত্রের। হিন্দি কিংবা তামিল ছবির নকল করে চলচ্চিত্র নির্মাণ যখন হরহামেশা ঘটছে তখন জাতীয় চলচ্চিত্র পুরস্কারও কলঙ্কিত হলো গল্প চুরির অপবাদে। এবার মৌলিক গল্পের ছবি দাবি করা বিতর্কিত নির্মাতা অনন্য মামুনের নতুন চলচ্চিত্র ‘অস্তিত্ব’তে ধরা পড়লো নকল পোস্টার। তাও অনাকাঙ্ক্ষিত ভুলে মিলে যাওয়ার মতো কিছুও নয়। ‘কৃষ’ চলচ্চিত্রের পোস্টার থেকে ঋত্বিকের গলা কেটে বসানো হয়েছে চলচ্চিত্রটির নায়ক আরিফিন শুভর মাথা। পোস্টারটিতে দেখা গেছে নারায়নগঞ্জের ঐতিহ্যবাহী সিনেমা হল ‘নিউ মেট্রো সিনেমা’র স্টিকার।
নকল গলাকাটা পোস্টার ছাপিয়ে চলছে চলচ্চিত্রটির প্রচারণা। এ নিয়ে ক্ষোভ ও সমালোচনা চলছে সিনেমা পাড়ায়। সমালোচকরা বলছেন, আরিফিন শুভর শারীরিক গঠন ঋত্বিকের চেয়ে কম নয়। তারপরও নির্মাতাকে কেন গলাকাটা পোস্টারের আশ্রয় নিতে হলো? সমালোচকরা মনে করছেন, এতে আরিফিন শুভসহ চলচ্চিত্রটিকেই খাটো করা হলো। সেই সঙ্গে নকলপ্রবণতার আরেকটি উদাহরণ সৃষ্টি হলো।
চলচ্চিত্রটির নির্মাতা অনন্য মামুন এর আগেও নানা বিতর্কের জন্ম দিয়েছেন চলচ্চিত্র পাড়ায়। ২০১৪ সালের ২১ জুন পরিচালক সমিতির এক বৈঠকে শিক্ষাগত যোগ্যতার জাল সনদপত্র, জালিয়াতি করে যৌথ প্রযোজনার চলচ্চিত্রের নামে ভারতীয় ছবি বাংলাদেশে প্রদর্শনসহ বেশকিছু অভিযোগের ভিত্তিতে তার সদস্য পদ বাতিল করা হয়। এখনো সদস্য পদ ফেরত পাননি এ নির্মাতা।
তবে, গত ডিসেম্বরে পরিচালক সমিতির এক সভায় তার নির্মাণাধীন চলচ্চিত্রগুলোর ক্ষেত্রে প্রাথমিক ছাড়পত্র দেয়া হয়। ফলে ‘অস্তিত্ব’ চলচ্চিত্রটিতে নির্মাতা হিসেবে নিজের নাম ব্যবহার করতে পারছেন অনন্য মামুন।
অনন্য মামুন পরিচালিত ‘অস্তিত্ব’ চলচ্চিত্রটিতে আরিফিন শুভর বিপরীতে অভিনয় করেছেন তিশা। চলচ্চিত্রটি সারাদেশের ৮০টি সিনেমা হলে মুক্তি দেয়া হয়েছে।
সর্বশেষ এডিট : ০৮ ই মে, ২০১৬ সকাল ১১:০৫
৯টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ভারত কেন মক্কা চুক্তি নিয়ে শ্বাসকষ্টে ভুগছে?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২৭ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:২৭


সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে চলতি মাসে স্বাক্ষরিত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি যা মক্কা চুক্তি নামে পরিচিত। সবেমাত্র এতে বাংলাদেশকে যুক্ত করার সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়েছে। যা এখনো... ...বাকিটুকু পড়ুন

ডানপন্থীদের তোয়াজ বা মক্কা প্যাক্টে ঢোকার আগ্রহ দ্রুতই বুমেরাং হতে পারে বিএনপি সরকারের জন্য

লিখেছেন শেহজাদ আমান, ২৭ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:২৮



জামাত-এনসিপিকে 'বিরোধী দল হিসেবে' হাতে রাখতে বা আওয়ামী লীগের ফিরে আসাকে ঠেকাতে জামাত-এনসিপি বা এদের মতো ডা*নপন্থীদের দাবি-দাওয়াকে খুব বেশি প্রাধান্য দিলে সেটা বুমেরাং হয়ে দেখা দেবে বিএনপি সরকারের... ...বাকিটুকু পড়ুন

মক্কাহ চুক্তি কি ?

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৭ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৪৯



মক্কাহ চুক্তি লেখা হয়েছে আরবি ভাষায়। বাংলাদেশের পত্র পত্রিকা - পূর্ণাঙ্গ “মক্কাহ চুক্তি” বাংলা অনুবাদ করে প্রকাশ করছে না কেনো ? দেশের মানুষ কিভাবে জানবে এই চুক্তিতে কি লেখা... ...বাকিটুকু পড়ুন

চিঠির সঙ্গে আমার এক অন্যরকম সম্পর্ক

লিখেছেন নাহল তরকারি, ২৮ শে আগস্ট, ২০২৬ সকাল ৭:৫৩



চিঠির সঙ্গে আমার এক অন্যরকম সম্পর্ক

উনি আমাদের ভবেরচর পোস্ট অফিসের পোস্টমাস্টার। অত্যন্ত ভালো মনের একজন মানুষ। তাঁর সঙ্গে আমার পরিচয়টা শুধু পোস্ট অফিসের প্রয়োজনের কারণে নয়; বরং দীর্ঘদিনের এক আন্তরিক... ...বাকিটুকু পড়ুন

নীরব আত্মপক্ষ।

লিখেছেন রাজা সরকার, ২৮ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:৪০

নীরব আত্মপক্ষ।

স্বাধীনতার জন্য সশস্ত্র আন্দোলনের মাসুল বাঙালি হিন্দুকে গুণে গুণে দিতে হয়েছিল ব্রিটিশকে । বাকিটা মুসলিম লীগ ও নেহেরুইয়ান কংগ্রেস মিলে যা করার করে গেছে। এবং পরবর্তীকাল থেকে মুসলিম... ...বাকিটুকু পড়ুন

×