somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এবার ডাচ বাংলা-ট্রাস্ট-সিটি ব্যাংকের তথ্য চুরি ! কী আছে ৩ ব্যাংকের চুরি যাওয়া তথ্যে

১৩ ই মে, ২০১৬ রাত ৮:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :






বাংলাদেশের তিনটি বাণিজ্যিক ব্যাংকসহ দক্ষিণ এশিয়ার মোট পাঁচটি ব্যাংকের তথ্য চুরি করেছে তুরস্কের হ্যাকারদের একটি দল। যুক্তরাষ্ট্রভিত্তিক সাইবার নিরাপত্তা বিষয়ক ওয়েব সাইট’ ডাটা ব্রিচ টুডে’র এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
তথ্য চুরি যাওয়া বাংলাদেশের তিনটি ব্যাংকের মধ্যে রয়েছে: ডাচ বাংলা ব্যাংক, দ্য সিটি ব্যাংক ও সেনাবাহিনী পরিচালিত ট্রাস্ট ব্যাংক।‘বোজকার্টলার’ নামের একটি হ্যাকরদের একটি দল তথ্য চুরির ওই ঘটনার সঙ্গে জড়িত। নেপালের দুটি ব্যাংকের তথ্যও চুরি করেছে তারা। ব্যাংক দুটি হচ্ছে: বিজনেস ইউনিভার্সাল ডেভেলপমেন্ট ব্যাংক এবং সানিমা ব্যাংক।
চুরি করা সব তথ্যই তারা অনলাইনে প্রকাশ করেছে বলে ধারণা করা হচ্ছে। এর আগে কাতারের ‘ন্যাশনাল ব্যাংক’ এবং সংযুক্ত আরব আমিরাতের ‘ইনভেস্ট ব্যাংক’র তথ্যও চুরি করে ফাঁস করে দিয়েছিল বোজকার্টলার। হ্যাকার দলটি ভবিষ্যতে এশিয়ার আরো ব্যাংকের তথ্য চুরি করে ফাঁস করে দিতে পারে বলে ধারণা করা হচ্ছে।
সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের বরাত দিয়ে ‘ডেটা ব্রিচ টুডে’ জানায়, ব্যাংক পাঁচটির চুরি করা তথ্য আসল বলেই ধারণা করা হচ্ছে। যদিও কাতার ন্যাশনাল ব্যাংক ও ইনভেস্টব্যাংকের চুরি করা তথ্যের তুলনায় তা অনেক কম।

- কী আছে ৩ ব্যাংকের চুরি যাওয়া তথ্যে
চুরি করা এসব তথ্যের মধ্যে বাংলাদেশের সিটি ব্যাংকের ১১.২ মেগাবাইট, ডাচ-বাংলা ব্যাংকের ৩১২ কিলোবাইট ও ট্রাস্ট ব্যাংকের ৯৫ কিলোবাইট আকারের ফাইল রয়েছে। এছাড়া নেপালের দুটি ব্যাংকের ফাইলগুলোর আকার যথাক্রমে ২৫১ ও ৪৭ মেগাবাইট।
নিরাপত্তা প্রকৌশলী ওমর বেনবুজা জানান, তার ধারণা হ্যাকাররা সানিমা ব্যাংক ও ডাচ-বাংলা ব্যাংকে ওয়েবশেল আপলোড করেছে। কাতার ন্যাশনাল ব্যাংকের ক্ষেত্রেও একই ধরনের কাজ করেছিল তারা। উল্লেখ্য, ওয়েবশেল এমন একটি কোড, যা কম্পিউটার বা সার্ভারে ঢুকিয়ে ওয়েব সাইটের অ্যাডমিন সুবিধা নেয়া যায়।
উল্লেখ্য, চলতি বছরের ফেব্রুয়ারিতে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে ১০ কোটি ১০ লাখ মার্কিন ডলার চুরি করে নিয়ে যায় হ্যাকাররা, যা বিশ্ব মিডিয়ায় তোলপাড় সৃষ্টি করে। চুরি যাওয়া অর্থের মধ্যে শ্রীলঙ্কা থেকে দুই কোটি ডলার উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে ফিলিপাইনে চলে যাওয়া আট কোটি ১০ লাখ ডলারের বেশিরভাগেরই কোনো হদিস মিলছে না। এই ঘটনায় পদত্যাগ করতে হয়েছে ব্যাংকের গভর্নর আতিউর রহমানকে।
সর্বশেষ এডিট : ১৩ ই মে, ২০১৬ রাত ৮:১৮
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দেশভাগের পর-

লিখেছেন রাজীব নুর, ২৬ শে অক্টোবর, ২০২৬ সকাল ১১:০৮



সময় তখন ১৯৫০ সাল।
ওমর আলীর জ্বর এসেছে। জ্বর নিয়েই তিনি পত্রিকা পড়ছেন। দীর্ঘদিনের অভ্যাস। টারজান গিয়েছে বাজার করতে। এর আগেও টারজান বেশ কয়েকবার বাজার করেছে। বাজার করতে... ...বাকিটুকু পড়ুন

হায়ার সেলফ্‌

লিখেছেন হুমায়রা হারুন, ২৬ শে অক্টোবর, ২০২৬ সকাল ১১:৪১


শীতের সময়ে রাত ১০ টা অনেক রাত। আর তা যদি হয় শহর থেকে দূরে শহরতলীতে,আবাসিক এলাকার আশপাশে,তাহলে তো কথাই নেই। রাত আটটা বাজতে না বাজতেই পাড়ার সকলে সেখানে... ...বাকিটুকু পড়ুন

এফএম রেডিও

লিখেছেন নাহল তরকারি, ২৬ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৩:২০

২০০৯ সাল। একটি ছেলে। সে তার নানা নানীর সাথে মুন্সীগঞ্জ এ থাকতো। নানা তার নাতিকে একটি মোবাইল উপহার দেয়। নকিয়া ১৬৬১। সেই মোবাইলে এফএম রেডিও ছিলো। সে... ...বাকিটুকু পড়ুন

শাহজালাল রুমি দেশ ছেড়েছেন কার ভয়ে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৭ শে অক্টোবর, ২০২৬ রাত ১:০৮


থাপ্পড়-কাণ্ডের পর দেশ ছেড়েছেন শাহজালাল রুমি। টঙ্গীতে নিজের মেয়ের সঙ্গে ঘটে যাওয়া অন্যায়ের প্রতিবাদ করাই যেন কাল হয়ে দাঁড়িয়েছে তাঁর জন্য। গণমাধ্যমের সামনে প্রকাশ্যে হত্যার হুমকি, ব্যক্তিগত বার্তায় ভয়ভীতি প্রদর্শন,... ...বাকিটুকু পড়ুন

ব্লগের ওসমান হাদী সৈয়দ মশিউর রহমানের ব্যান

লিখেছেন এল গ্যাস্ত্রিকো ডি প্রবলেমো, ২৭ শে অক্টোবর, ২০২৬ সকাল ৮:৫০

এ আমি কী দেখলাম! ব্লগের প্রতিবাদী মুখ, ভারতের যম, ওসমান হাদীর মুখপাত্র, একাত্তরকা গণ্ডগোলের ব্যাপারে সচেতন মুখ সৈয়দ মশিউর রহমানের ব্লগটি স্থগিত অথবা বাতিল করা হয়েছে। দেশে যখন সামান্য চুমু... ...বাকিটুকু পড়ুন

×