আমাদের এই পোড়া দেশে কিছুই যেন টিকঠাক মতো দাঁড়ানোর সুযোগ নেই। প্রকাশনা শিল্পের কথাই দরুন। সে তো প্রায় ১৫০ বছরের ইতিহাস। অনেক দূরেই তো যাবার কথা ছিল এই শিল্প। অথচ আজও কেমন যেন হাঁটি হাঁটি পা পা করছে ! প্রতিবছর মেলাতে স্টলের সংখ্যা বাড়ছে, সেই অনুসারে এবছর মেলায় স্টলের সংখ্যা প্রায় ছয় শতাধিক।অথচ এই ছয় শতাধিক স্টল থেকে বড় জোড় ৪০/৫০টা প্রতিষ্ঠান খুঁজে পাওয়া যাবে, যারা প্রকৃতি অর্থে বইয়ের ব্যবসা করেন। বাকিরা আসলে করেন মুরগি ধরা ব্যবসা। এই মুরগি ধরা ব্যবসায়ীদের কাজ মোটা অঙ্কের টাকা নিয়ে বই চেপে দেওয়া। সেই লেখার মান যেমনে হোক না কেন! আসলে এই দায় শুধু ওই মধ্যস্বত্বভোগী প্রকাশকদের নয়, এটা এদেশের সংস্কৃতির মধ্যই নিহিত। ১৬ কোটি মানুষের দেশ, শিক্ষার হারও মোটামুটি বেড়েছে। অথচ বইয়ের বাজার বছরে ৫০/৬০ কোটি টাকার বেশি নয়। অথচ দেখুন দেশের ১কোটি শিক্ষিত মানুষ যদি মাসে ১০০টাকা করে বইয়ের পিছনে খরচ করত বইয়ের বাজার হতো বছরে ১২০০ কোটি টাকা। ভাবছে অরণ্য রোধন, মনে রাখতে হবে দেশে ইয়াবার বড়ি বিক্রি হয় বছরে ৩১ হাজার কোটি টাকার। একই সাথে মনে রাখতে হবে, অধিকাংশ মানুষ জ্ঞান অর্জনের জন্য আগ্রহী হয় তখন- যখন সমাজে ব্যক্তির বিকাশ নির্ভর করে জ্ঞানের উপর। যে সমাজে ব্যক্তি অবস্থান উত্তরণের জন্য জ্ঞানের থেকে সনদের, জানার থেকে লাইন বাজির এবং বুদ্ধির থেকে চতুরতার বেশি গুরুত্ব বহন করে সেই সমাজে মানুষ বই পড়বে কোন কারণে?
জেনে রাখা ভাল: বইমেলাকে সামনে রেখে কতিপয় প্রকাশকের মুরগি ধরা ব্যবসা।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
১১টি মন্তব্য ৯টি উত্তর
আলোচিত ব্লগ
”আমার রাজনীতির রূপরেখা” -- জিয়াউর রহমান

শহীদুল ইসলাম প্রামানিক
আমি তখন দৈনিক দেশ পত্রিকায় চাকরি করি। এটা আমার দ্বিতীয় চাকরি। প্রথম চাকরি নিয়েছিলাম ব্রিটিশ আমলের প্রকাশিত দৈনিক আজাদ পত্রিকায়। আজাদ পত্রিকাটি ব্রিটিশ আমলে মুসলমানের পক্ষের একমাত্র... ...বাকিটুকু পড়ুন
ওরা জিডিপি আর সেমিকন্ডাক্টরে ব্যস্ত , আমরা ব্যস্ত গোরুর জিয়াফত নিয়ে ....।

গতকাল মামার ফোন এল দুবাই থেকে, রাতের বেলা। বললেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গরু জবাই করে জিয়াফত খাওয়ার খবর এখান পর্যন্ত পৌঁছে গেছে, ব্যাপার কী? আমি বললাম, মামা, ওরা গরুর মাংস... ...বাকিটুকু পড়ুন
মীর জাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঐতিহাসিক চুক্তি! যে চুক্তির জন্য বাংলার স্বাধীনতার সূর্য ২০০ বছরের জন্য অস্তমিত হয়েছিল!

আমরা পলাশী যুদ্ধের কথা জানি। কিন্তু এই যুদ্ধ শুরু হওয়ার আগে যে একটি ঐতিহাসিক চুক্তি হয়েছিল মীরজাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্ণধার লর্ড ক্লাইভের এর সাথে সেটা সম্পর্কে খুব কমই... ...বাকিটুকু পড়ুন
যার যার ধর্ম, তার তার উৎসব....

যার যার ধর্ম, তার তার উৎসব....
“ধর্ম যার যার, উৎসব সবার”- শুনতে চমৎকার, জনপ্রিয়ও বটে। কিন্তু কথাটি কি ধর্মীয় বিশ্বাসের বাস্তবতার সঙ্গে পুরোপুরি সংগতিপূর্ণ?
আমার কাছে তা নয়। এধরণের বাণী... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

