somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সবচেয়ে সস্তা তেহরান, ব্যয়বহুল টোকিও

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কাদের মোল্লার ফাঁসির রায় তো হলনা, মন মেজাজ সবার ই খারাপ, কঠিন কিছু লিখতে চাইছিলাম কুলাঙ্গার টারে নিয়ে কিন্তু সবাই যা লিখার লিখে ফেলসেন, আমি চেষ্টা করে কি লিখব বুঝে উঠতে পারলাম না, তাই ভাবলাম একটা সস্তা খবর দেই।
এ বছর বিশ্বের সবচেয়ে কম ব্যয়ে জীবনযাপনের শহরগুলোর তালিকায় বিস্ময়করভাবে শীর্ষস্থান দখল করেছে ইরানের রাজধানী তেহরান। পশ্চিমা দেশগুলোর অর্থনৈতিক নিষেধাজ্ঞার মুখেও তেহরানের এ অর্জন বেশ গুরুত্বের সঙ্গে আলোচিত হচ্ছে। সবচেয়ে ব্যয়বহুল শহরের তালিকার শীর্ষেও রয়েছে এশিয়ার আরেক শহর জাপানের টোকিও। ‘দ্য ইকোনমিস্ট’ পত্রিকার ‘ইন্টেলিজেন্স ইউনিট’ পরিচালিত এক জরিপের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
সস্তা শহরগুলোর তালিকায় বরাবরের মতো এশিয়ার দেশগুলোর প্রাধান্য লক্ষ করা গেছে। শীর্ষ ১০টি কম ব্যয়বহুল শহরের মধ্যে পাঁচটি এশিয়ার বিভিন্ন দেশের।
এশিয়ার দেশগুলোর মধ্যে শ্রীলঙ্কার কলম্বো চারে, নেপালের কাঠমান্ডু সাতে, ভারতের রাজধানী নয়াদিল্লি আটে, মুম্বাই নয়ে এবং পাকিস্তানের করাচি রয়েছে দশ নম্বর স্থানে।
ইন্টেলিজেন্স ইউনিটের প্রতিবেদনে দ্বিতীয় ব্যয়বহুল শহরের তকমা পেয়েছে জাপানেরই আরেকটি শহর ওসাকা, আর ছয়ে রয়েছে সিঙ্গাপুরের রাজধানী সিঙ্গাপুর সিটি। এ ছাড়া তৃতীয় ও পঞ্চমে অস্ট্রেলিয়ার সিডনি ও মেলবোর্ন শহর। গত কয়েক বছরে পশ্চিমা দেশগুলোর ব্যয়বহুল শহরগুলোর তুলনায় বেশ এগিয়েছে অস্ট্রেলিয়ার শহরগুলো।
সম্প্রতি অস্ট্রেলিয়ায় মুদ্রাস্ফীতিসহ নানা অর্থনৈতিক কারণে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি পাচ্ছে। ১০ বছর আগেও ব্যয়বহুল শহরগুলোর তালিকায় ৫০-এর মধ্যে অস্ট্রেলিয়ার কোনো শহরের নাম থাকত না। তবে দুই বছর আগে ব্যয়বহুল শহরগুলোর তালিকার শীর্ষ দশে জায়গা করে নেয় অস্ট্রেলিয়ার শহরগুলো।
জীবনযাত্রার ব্যয় নিয়ে ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের জরিপটি তৈরি করা হয়েছে ১৬০টি পণ্য ও সেবার মূল্য ৪০০টি স্থানে কী রকম, তার ওপর ভিত্তি করে। প্রতি দুই বছর পরপর জরিপটি পরিচালনা করে থাকে ইন্টেলিজেন্স ইউনিট।
সর্বশেষ এডিট : ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:০২
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

লিখেছেন জুল ভার্ন, ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:১৪



সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

হাউকাউ উপভোগ করতে টিভিতে সংসদীয় কার্যক্রমের নিয়মিত দর্শক আমি। বিশেষ ভাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ স্যারের সংসদ পরিচালনা আমি উপভোগ করি। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে শামসুল... ...বাকিটুকু পড়ুন

বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

লিখেছেন অপলক , ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৬



বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন

সংস্কৃতির নামে রাজনীতি, নাকি রাজনীতির নামে সংস্কৃতি?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯


শেখ হাসিনা দেশে ফিরছেন, এই ইস্যুকে কেন্দ্র করে রাজনীতির মাঠ গরম করার চেষ্টা করছে আওয়ামী লীগ। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি যারা কিছুটা বোঝেন, তাদের কাছে বিষয়টি নিয়ে খুব বেশি মাথাব্যথা... ...বাকিটুকু পড়ুন

গল্প- জ্যাকেট সমাচার

লিখেছেন হুমায়রা হারুন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৬

- তুমি কি এখন ঘুমাবা?
- হ্যা
- বাইরে যাচ্ছে না তাহলে?
- না। কেন?
- তোমার ফ্লানেলের ভারী, এই জ্যাকেটটা দিবা?
- হ্যা দিব। কি করবে?
আমারটার সাথে মেশিনে দেব ধোবার জন্য। আমি... ...বাকিটুকু পড়ুন

চারজন মহান সাহিত্যিক, দুটি আদর্শ- আমি কোন পথে? মন যা বলে, যুক্তি দেখায় অন্যপথ

লিখেছেন সুব্রত দত্ত, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১২

বাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন

×