অদ্ভুত এক শাস্তির কথা শুনলাম, লন্ডনে এক লোককে ১০ বছর নারীর সাথে কথা বলতে নিষেধ করেছে আদালত ।যৌন হয়রানির দায়ে লন্ডনে এক ব্যক্তিকে ১০ বছরের জন্য অচেনা কোনো নারীর সঙ্গে কথা বলতে নিষেধ করেছেন আদালত। ইংল্যান্ডের উত্তর-পশ্চিমাঞ্চলের কাম্বরিয়া কাউন্টির একটি আদালত এই রায় দেন।
ডেভিড ডেলাহানটি নামের ৫৬ বছর বয়সী ওই ব্যক্তি প্রকাশ্যে কোনো অপরিচিত নারীর সঙ্গে কথা বলতে পারবেন না। যদি তিনি কোনো অপরিচিত নারীকে শুধু ‘হ্যালো’ বলেন, তা হলে তাঁর পাঁচ বছরের বেশি সময় কারাভোগ করতে হবে।
‘দ্য সান’ পত্রিকার বরাত দিয়ে আজ বুধবার ‘টাইমস অব ইন্ডিয়া’র এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
‘দ্য সান’ পত্রিকার খবরের বরাত দিয়ে ‘টাইমস অব ইন্ডিয়া’র প্রতিবেদনে বলা হয়, ডেভিড বাসস্ট্যান্ডে দাঁড়ানো অপরিচিত এক নারীর (বয়স বিশের ঘরে) গালে চুমু খান এবং তাঁকে ‘সুদর্শনা’ বলেন। তিনি ওই নারীর কাছে নিজেকে সদ্য কারাভোগ করা ধর্ষক বলে পরিচয় দেন, যা ছিল মিথ্যা। এ ঘটনায় আদালত তাঁকে এ শাস্তি দেন।
আদালত বলেন, ডেভিডের এ কাণ্ডে ওই তরুণী খুব বিরক্ত হন এবং ভয়ও পান। আদালত তাঁকে নয় মাসের স্থগিত দণ্ডাদেশ দিয়েছেন। একই সঙ্গে ১২০ ঘণ্টা সামাজিক কাজে নিয়োজিত থাকারও নির্দেশ দেন। তাঁর নাম যৌন অপরাধের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। দুঃখ লাগলো এটা চিন্তা করে যে ইশ আমাদের দেশেও যদি এমন শাস্তি দেয়া যেত!!!
সূত্র - প্রথম আলো
অদ্ভুত শাস্তি,১০ বছর নারীর সঙ্গে কথা বলা নিষেধ!!!
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
১টি মন্তব্য ১টি উত্তর
আলোচিত ব্লগ
সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!
হাউকাউ উপভোগ করতে টিভিতে সংসদীয় কার্যক্রমের নিয়মিত দর্শক আমি। বিশেষ ভাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ স্যারের সংসদ পরিচালনা আমি উপভোগ করি। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে শামসুল... ...বাকিটুকু পড়ুন
বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন
সংস্কৃতির নামে রাজনীতি, নাকি রাজনীতির নামে সংস্কৃতি?

শেখ হাসিনা দেশে ফিরছেন, এই ইস্যুকে কেন্দ্র করে রাজনীতির মাঠ গরম করার চেষ্টা করছে আওয়ামী লীগ। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি যারা কিছুটা বোঝেন, তাদের কাছে বিষয়টি নিয়ে খুব বেশি মাথাব্যথা... ...বাকিটুকু পড়ুন
গল্প- জ্যাকেট সমাচার

- হ্যা
- বাইরে যাচ্ছে না তাহলে?
- না। কেন?
- তোমার ফ্লানেলের ভারী, এই জ্যাকেটটা দিবা?
- হ্যা দিব। কি করবে?
আমারটার সাথে মেশিনে দেব ধোবার জন্য। আমি... ...বাকিটুকু পড়ুন
চারজন মহান সাহিত্যিক, দুটি আদর্শ- আমি কোন পথে? মন যা বলে, যুক্তি দেখায় অন্যপথ
বাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।