সকাল থেকেই শুধু স্মৃতি হাতড়ে দেখছি পুরাতন কাপড়ের ভাজে ভাজে, ঝুল বারান্দার গাছ গুলোর মাঝে, ধুলোপড়া বই গুলোর পাতায় পাতায়, ফুলদানির আদি ফুল গুলোর মাঝে, ডায়রির লিপিতে। আর সেই দিন গুলোর কথা ভেবে চোখ এ অশ্রু বিন্দু আমার। বার বার চোখ ভিজে আসছে, জানি না কি কারন। বৃথাই এই চোখ এর অশ্রু আমা্র তার পর ও ফেলছি, যাদের জন্য এ ব্যথা তাদের কাছে কোন ঠাঁই নেই এই সব কিছুর।
বৃথাই এই ভালবাসার আমার, বৃথা এই বিন্দু বিন্দু অশ্রু, বৃথা এই সহস্র জাগ্রত ভালবাসা। সহস্র দিবা আলোয় আমি এক লুপ্ত আঁধার, আর সেটার ও দেখা পাই গুটি কয়েক চরিএ।
ভালবাসার শীতল ছায়ায় ছিলাম এক সময় আর এখন সেই আমি ভালবাসার শীতলতা হীন। আধুনিক জীবনের কঠিন আঘাতে আমি ক্ষতবিক্ষত। বাবা-মা, ভাই-বোন এর সম্পর্ক কেমন হয় তা আমার থেকে ভাল আর কেউ যানে না।
আমি জানি না আমি কেন কাঁদছি
সত্যিই আমি জানি না, আমি কেন কাঁদছি

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


