সাদা কাগজ নিয়ে বসে আছি, কিছু লিখবো বলে,
চারপাশে শব্দ গুলো ছড়িয়ে আছে, শুধু-ই আমি লিখবো বলে,
সকাল গড়িয়ে মধ্য দুপুর তারপর বিকেল অথচ;
একটি ও শব্দ এক সাথে হয়নি, পাশাপাশি বসেনি।
মাঝে মাঝে রঙ্গিন কাগজে লেখার স্বপ্ন দেখি
নীল, লাল, আকাশী আর ও কত রঙের।
সাদা কাগজ নিয়ে বসে আছি, কিছু লিখবো বলে,
স্বপ্নের গগনে ভাসছি শব্দ গুলো কে পাশাপাশি দেখবো বলে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



