ঠিক না মনে নেই ভাবছো,সব বিস্মৃতি হয়ে গেছে।
সেই নিভু নিভু করে নিভে যাওয়া,চুপচাপ করে
নিঃশ্বাস আসা যাওয়া করে,পশ্চিমে থেমে যাওয়া।
এক ভয়ংকর প্রলয়ের আগ্নেয়গিরির ধারা,এখন কেন?
মাঝ রাতটি ধরে ক্ষুধার্ত হিংসের গর্জনের মতোন
মাঝে মাঝে হাহাকার শূণ্যতায় গর্জে উঠে গর্জে উঠে।
প্রেমে মরা প্রেতাত্মার হয়নি দগ্ধ,নীল মেঘ জুড়ে ক্ষত,
ঠিক যেনো সমুদ্র সৈকতের নীরব আর্তনাদের মত,
তীব্র গতীতে মাটি ভাঙ্গা যমুনার উত্তল স্রোতের মত।
এ কেমন প্রেম?যার ছায়া নেই!মায়া নেই শুধু অন্তদহ
জ্বালা আর জ্বালা।স্মৃতির কখন হয়না মরণ,হকনা যত
বিস্মৃতি,স্বপ্ন ঘোরে করে বিচারণ,পরে না তো প্রভাতের
লাল সূর্যের কিরণ,বিষণ্ণতা!বিষণ্ণ ভরা এক কাকাতুয়া,
আঁধার নামে শোক বিষণ্ণে,বিস্মৃতি নয়,স্মৃতির গর্জনে।
লেখার তারিখঃ ০৫/০১/১৩
সর্বশেষ এডিট : ০৭ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:০৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




