ভালোবাসার তীব্র অনুভূতিতে দেখো?
আজ ফাল্গুনের প্রথম প্রহর!
শত ভাজে ভাজে উড়ছে- ভাসছে- দুলছে
মহাসমুদ্রর তরঙ্গের স্বপ্ননীল স্রোত।
সমুদ্রের লোনা জল কভু দেখেনি-
বিশটি বছর দেখেছি শুধু ঐ যমুনার স্চ্ছ ভরা মিঠা পানি
আর মিঠা পানি- একচিমটি কোথায় ছিলনা কাঁদা বালি;
সারাটা বেলা অঙ্গ র্স্পশ করে ভিজেছি -ভিজেছি
বারে বারে চুমুতে মুখরিত হয়েছি
শুনসান বৈরী হাওয়ারা বলেছে কেন আজ খুব বেশি ভালোবাসি-
ভাবনাতে স্বচ্ছ মিঠা জল নাকি ঢেউয়ে সমুদ্র দেবে পারি
স্বপ্ন আশারা লোনাতে মিশেছে, কখন বুঝিনি-
তবুও পূর্ণিমায় সাজে জ্বলছে দেখো?
ফাল্গুনী ভালোবাসা – ভালোবাসা-
এ খানে শুধু এ খানে – এখনো।
লেখার তারিখঃ ১৪/০২/১৫
================

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



