বন্ধুত্বের ঘ্রাণ //
// আলমগীর সরকার লিটন
বর্ষার পালাগানের জোয়ার চলছে
প্রেমযমুনার ঘাটে-
আজ শুধু ধুধু বালিচর জাগছে
বন্ধুত্বের পটে।
তাস খেলার প্রতিযোগিতা চলতো
আর বাধ ভাঙ্গা রাগ
বন্ধু তুই আছিস যেথায়
ভাল থাক- ভাল থাক;
শিমুল পলাশ রঙ রাঙিয়ে তুলিস-
স্রোতধারায় স্মৃতির ঢেউয়ে
ফিরে আসতে বল্লে কেউ
আসবি না ফিরে
তাস খেলার বেলা যায় যে বয়ে্
বন্ধুত্বের ঘ্রাণ দিলাম -প্রাণ দিলাম-
যুগ থেকে যুগান্তর যাবে যেনো রয়ে;
বন্ধুত্বের ঘ্রাণ ছুঁয়ে - ছুঁয়ে ।
লেখার তারিখঃ ০২/০৮/১৫
===============

সর্বশেষ এডিট : ০২ রা আগস্ট, ২০১৫ বিকাল ৪:৫০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



