অনুভূতির এতোটুকু দীর্ঘশ্বাস নেই বুঝি তোর !
অবশিষ্ট্য স্মৃতির আকাশে,অনুশোচনার একটাও নক্ষত্র নেই-
পূর্ণিমার রাতে নীলমেঘের সাথে দিবি না একটু হুকার টান;
তাহলে জীবন সংসার মাঝে কিসের বেঁচে থাকার করিস অকুতি ?
কিছু না দেখলে বলিস অন্ধ-কিছু না চিনলে কিছু না বুঝলে বলিস পাগল-
তবে কি আলোগুলো অন্ধ -তবে কি অনুভূতিগুলো পাগল
ভালোবাসা নেই, শ্রদ্ধা নেই, স্নেহ নেই,শোকবহ মায়াটাও জেনো নেই-
তাহলে কি ভাবে থাকবে বলো ! দীর্ঘশ্বাস স্মৃতির অনুভূতির উচাটন-
কি দুঃখপিড়ন কি অফসোস অনুভূতিহীন প্রেমের গড়ন;
তাই তো সমুজ্জ্বল করে যায় মুর্খ স্মরণ -মুর্খ কথোন -
স্বার্থের গাঁয়ে কি নিঠুর কি অদ্ভূত ? আর -
এখানে দীর্ষশ্বাস জলনদের বান ডেকে যায় বর্ষার শ্রাবণ।
২৯/১২/১৫
=====
সর্বশেষ এডিট : ২৯ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৫৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





