somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

ঐশিকা বসু
নমস্কার পাঠক, সামহোয়্যারের এই ব্লগে ঐশিকা আপনাকে স্বাগত জানায়। জীবনের নানা হাসি-কান্না, দুঃখ-বেদনার ইতিহাসে লেগে থাকে কতই না কাহিনী। সেসব কিছু নিয়েই আমার এই ব্লগ। সত্য-কল্পনার মিশেলে কিছু গল্পের ব্লগ। যদি পাঠকের ভাল লাগে। নিজেকে সার্থক বলে মনে করব।

অনন্ত গহ্বর

০৯ ই জুন, ২০২২ রাত ৯:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সায়েন্স সিটিতে ঘুরতে ঘুরতে দেখা হয়ে গেল জীবনের সঙ্গে। জীবন আমার ছোটবেলাকার বন্ধু। একসাথে স্কুলে পড়েছি। অবশ্য এইচ এসটা একসাথে হয়নি। কারণ একবছর ফেল করেছিল ও। ‘তারপর কি করলি জীবন?’ আমি প্রশ্ন করলাম। আমরা যে ঘরে ঢুকেছিলাম, সেটার নাম ইল্যুশন। সেখানে নিজেদের বিভিন্ন ধরনের প্রতিবিম্ব দেখতে দেখতে ও বলল, ‘আর কি? ঢুকে পড়লাম, বাবার কারবার। হোটেল কাম বার। দিলখুশ।’ দিলখুশের নাম শুনেছি। সম্প্রতি অসামাজিক কার্যকলাপের জন্য স্থানীয়রা ওটাকে পুড়িয়ে দিয়েছিল। অবশ্য এখন ওটা আবার আগের মতই রমরমিয়েই চলছে। আমরা যেখানে দাঁড়িয়েছিলাম তার সামনের আয়না দুটোর একটা উত্তল, অপরটা অবতল। ফলে, আমার প্রতিবিম্বটা সোজাভাবে পড়লেও জীবনেরটা উল্টে গেছে।

‘তারপর তোর খবর বল?’ সোৎসাহে বলে ওঠে জীবন। ‘বেশি দূর নয় ভাই। একটা সামান্য বেতনের কেরানি। ছোট একটা অফিসের চাকরি।’ মৃদু হেসে আমি বললাম। এবার যে আয়নার সামনে দাঁড়ালাম, সেখানে আমার প্রতিবিম্বটা দুভাগ হয়ে গেছে। একভাগ উল্টোন আর একভাগ সোজা। ও বলল, ‘বাঃ, বেশ তো। তা তুই শেয়ার মার্কেট বা মিউচুয়াল ফান্ডে টাকা খাটাস তো?’ ‘না রে ভাই। ক’পয়সা আয় করি বল তো? তাছাড়া ওসব আমার মাথায় ঢোকে না।’ আমার কথা শুনে ও একটা বাঁকা হাসি হাসল।

আয়নাতে নিজের প্রতিবিম্ব দেখা শেষ। এরপর আমরা গেলাম তার ঠিক পাশেই। দেখলাম, লেখা রয়েছে অনন্ত কুয়ো। জীবন দেখলাম কুয়োর মধ্যে তাকিয়ে গভীর আগ্রহ নিয়ে দেখছে। কুয়োর সামনে আয়নাটাকে এমনভাবে বসানো হয়েছে যে তার তল খুঁজে পাওয়া যাচ্ছে না। জীবন আমাকে জায়গাটা ছেড়ে দিল। তারপর বলল, ‘হালিশহরে আমাদের আরেকটা বার কাম হোটেল খুলছে বুঝলি, ভেতরে সুইমিং পুল। ক’কোটি টাকা ইনভেস্ট করতে হয়েছে বল তো? হাঃ হাঃ। টাকা উড়ে বেড়ায় রে, তাকে ধরতে শিখতে হয়। তুই শালা দেখছি সারাজীবন গরীবই থেকে যাবি।’ অনন্ত কুয়োর কালো গহ্বরের মধ্যে দৃষ্টিকে তলিয়ে দিয়ে আমি দেখবার চেষ্টা করলাম, কিন্তু বেশিক্ষণ পারলাম না। মাথা ঝিমঝিম করতে লাগল। জীবনকে আমি বললাম, ‘আমি আসছি বুঝলি ভাই। এত ইমেজ দেখতে দেখতে মাথা ঘুরছে।’ কথাটা বলেই দ্রুত বেরিয়ে এলাম আমি।

সর্বশেষ এডিট : ০৯ ই জুন, ২০২২ রাত ৯:৪৯
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আল্লাহ ইসলামপন্থীদের ক্ষমতা দেন না কেন?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:৫৫



সূরাঃ ৩ আলে-ইমরান, ২৬ নং আয়াতের অনুবাদ-
২৬। বল হে সার্বভৈৗম শক্তির (রাজত্বের) মালিক আল্লাহ! তুমি যাকে ইচ্ছা ক্ষমতা (রাজত্ব) প্রদান কর এবং যার থেকে ইচ্ছা ক্ষমতা (রাজত্ব) কেড়ে... ...বাকিটুকু পড়ুন

কৃষ্ণকান্তের উইল ও তৎকালীন নারী সমাজের প্রতিচ্ছবি

লিখেছেন মৌরি হক দোলা, ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৮:০৩




দেশ-কাল-জাতি নির্বিশেষে প্রায় সব সাহিত্যেই নর-নারীর সম্পর্কের জটিল রসায়ন একটি জনপ্রিয় বিষয়। বাংলা সাহিত্যের ঊনবিংশ শতকের বিখ্যাত ঔপন্যাসিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত কৃষ্ণকান্তের উইল উপন্যাসেও এ চিরায়ত বিষয়টি উঠে... ...বাকিটুকু পড়ুন

২০ বছর সামহোয়্যারইন ব্লগে: লেখক না হয়েও টিকে থাকা এক ব্লগারের কাহিনি B-)

লিখেছেন নতুন, ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৯:৪২



২০২৬ সালে আরেকটা ঐতিহাসিক ঘটনা ঘটেগেছে একটু আগে।

ব্লগার হিসেবে ২০ বছর পূর্ন হয়ে গেছে। :-B

পোস্ট করেছি: ৩৫০টি
মন্তব্য করেছি: ২৭০৭২টি
মন্তব্য পেয়েছি: ৮৬৬৭টি
ব্লগ লিখেছি: ২০ বছর... ...বাকিটুকু পড়ুন

এনসিপি: বাংলাদেশের রাজনীতিতে নতুন উদীয়মান শক্তি ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৪ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১:৫০


২০২৬-এর ১২ ফেব্রুয়ারি নির্বাচনের ফলাফল যখন বের হলো, তখন দেশের রাজনৈতিক মহলে একটা চাঞ্চল্য পড়ে গেল। জাতীয় নাগরিক পার্টি: যাদের আমরা এনসিপি বলে ডাকি—প্রথমবারের মতো নির্বাচনে নেমে ৩০টা... ...বাকিটুকু পড়ুন

প্রথমেই বিএনপির যে কাজগুলো করা জরুরি

লিখেছেন শ্রাবণধারা, ১৪ ই ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৪:৪৬


বিএনপির প্রথম কাজ হলো তারা যে “অত্যাচারী” নয়, তা মানুষের কাছে প্রমাণ করা। "ক্ষমতাশালী" মানে যে ডাকাতি, লুটপাট এবং মাস্তানির লাইসেন্স পাওয়া নয়, এটা নিশ্চিত করা। এর জন্য তাদের... ...বাকিটুকু পড়ুন

×