somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রূঢ় বাস্তবতা এবং আমাদের ক্ষুদ্রতা

১৬ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৩:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

খুবই ধনী একজন লোক একদিন সকালে ঘুম থেকে উঠে পেপার পড়তেছেন। পেপারে দেখলেন যে, একটা এলাকায় শিশুরা খুব কষ্টে আছে, তাদের দেখার কেউ নাই, খাবার নাই, পড়াশুনার ব্যবস্থা নাই এবং তারা আরও নানাবিধ সমস্যায় ভুগতেছে। পড়ার পর তার মন খুবই খারাপ হইলো । তিনি ডিসাইড করলেন তাদের পাশে দাঁড়াবেন। তিনি ঐখানে গেলেন এবং তার সমস্ত সম্পত্তি শিশুগুলার জন্য, তাদের সুন্দর একটা জীবনের জন্য দান করলেন। এরপর তিনি বাসায় ফিরে আসলেন এবং রাতে তার খুব ভালো একটা ঘুম হইলো।

পরদিন সকালে ঘুম থেকে উঠে পেপার পড়ে আবার তার মন খারাপ হইলো। এবার তিনি দেখলেন যে, অনেক মানুষ অসুস্থ যাদের সেবা করার কেউ নাই, চিকিৎসার টাকা নাই। তিনি ডিসা্ইড করলেন যে, তিনি তার একটা কিডনী ডোনেট করবেন।

একটা ক্লিনিকে গেলেন এবং গিয়ে ডাক্তারের কাছে বললেন যে, তিনি দরিদ্র অসুস্থ ব্যক্তিদের জন্য তার একটি কিডনী ডোনেট করতে চান এবং ডাক্তার খুশি হয়ে তার একটি কিডনী নিলেন। তারপর উনি আবার বাসায় ফিরে আসলেন এবং রাতে তার খুব ভাল ঘুম হইল।

পরদিন সকালে আবার পেপার পড়ে তার মন খারাপ হয়ে গেল। কারণ তার এতকিছুর পরও এখনো অনেক মানুষ অসুস্থ, দরিদ্র, অভুক্ত এবং নানা সমস্যায় আক্রান্ত। তিনি আবার সেই ডাক্তারের কাছে গেলেন এবং ডাক্তারের কাছে গিয়ে বললেন যে, আপনি আমার সবকিছু নিয়ে নেন, আমার কর্নিয়া, লিভার, হার্ট, যা আছে সবকিছু, এভরিথিং । ডাক্তার মুচকি হেসে বললেন, আপনার সবকিছু নিলে তো আপনি মারা যাবেন, এটা আমার দ্বারা সম্ভব না। ডাক্তার কিছুতেই রাজি হলেন না। লোকটা মন খারাপ করে বাড়িতে চলে আসল এবং সারারাত ঘুমাইতে পারল না। সে কিছুতেই শান্তি পাচ্ছিল না। পৃথিবীর এত এত সমস্যা কিন্তু সে কিছুই করতে পারতেছে না, এরকম একটা অনুভূতি তাকে আর বাঁচতে দিল না, তিনি সকালেই আত্মহত্যা করলেন।

আসলে এখানে কি ঘটলো ! লোকটা তো বিনা কারণেই সুইসাইড করল, নাকি !?! শুধু একজন মূর্খ লোকই মনে করে যে, তার পক্ষে দুনিয়ার সব সমস্যার সমাধান করা সম্ভব। তাই নয় কি !!
পৃথিবীটা অনেক অনেক বড় আর এখানে অনেক অনেক সমস্যা ! পৃথিবীর সব সমস্যার সমাধান করা পৃথিবীর কারো পক্ষে সম্ভব না। এসব সমস্যা সাথে নিয়ে, এগুলোর সাথে যুদ্ধ করেই আমাদের বাঁচতে হয়।

ফার্গো নামের একটা টিভি সিরিজ দেখতেছিলাম, ওইখানে দেখলাম গ্রিমলি নামের এক পুলিশ অফিসার খুব ফ্রাস্ট্রেটেড, তখন তাকে সান্ত্বনা দেয়ার জন্য তার প্রতিবেশি এই গল্পটা গ্রিমলি কে শুনান। এন্ড হি ওয়াজ ফিলিং বেটার।


ছোটবেলায় মনে আছে, আশেপাশের হাজার হাজার সমস্যা দেখে আমি নিজেও অনেক ফ্রাস্ট্রেটেড হয়ে পড়তাম, এগুলোর সমাধান নিয়ে অনেক চিন্তা করতাম এবং নিজের ক্ষুদ্রতার অনুভূতি অনুভব করতাম।

শুধু আমি না, ইনফ্যাক্ট আমাদের বেশিরভাগ ই মনে হয় একটা নির্দিষ্ট বয়সে দেশ, সমাজ ও এসবের বিরাজমান সমস্যা নিয়ে ভাবতে ভাবতে এরকম ফিল করি.. এবং তারপর ধীরে ধীরে পর্যায়ক্রমে পৃথিবীর রূঢ় বাস্তবতা আমাদেরকে পৃথিবীতে বসবাসের উপযোগী করে গড়ে তোলে, নিজেকে নিয়ে ভাবতে শেখায় এবং আমাদের অনেকেরই মূল্যবোধের-স্বার্থহীন মানসিকতার গুণগত পরিবর্তন ঘটায় এবং হয়তো কাউকে কাউকে একজন নিখাদ স্বার্থপর মানুষ হিসেবে গড়ে তোলে। :(







০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

হায়ার সেলফ্‌

লিখেছেন হুমায়রা হারুন, ২৬ শে অক্টোবর, ২০২৬ সকাল ১১:৪১


শীতের সময়ে রাত ১০ টা অনেক রাত। আর তা যদি হয় শহর থেকে দূরে শহরতলীতে,আবাসিক এলাকার আশপাশে,তাহলে তো কথাই নেই। রাত আটটা বাজতে না বাজতেই পাড়ার সকলে সেখানে... ...বাকিটুকু পড়ুন

এফএম রেডিও

লিখেছেন নাহল তরকারি, ২৬ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৩:২০

২০০৯ সাল। একটি ছেলে। সে তার নানা নানীর সাথে মুন্সীগঞ্জ এ থাকতো। নানা তার নাতিকে একটি মোবাইল উপহার দেয়। নকিয়া ১৬৬১। সেই মোবাইলে এফএম রেডিও ছিলো। সে... ...বাকিটুকু পড়ুন

শিরনাম হীন

লিখেছেন রানার ব্লগ, ২৬ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৪:৩৮

তুমি চাইলেই মুঠোর ভেতর
একটা গোটা চাঁদ লুকিয়ে রাখতে পারো,
ইচ্ছে করলেই মেঘের গায়ে
শুকোতে দিতে পারো তোমার ভেজা চুল।
পুরো পৃথিবীর বিস্ময়
তোমার কাছে এসে দাঁড়ায় হাতজোড় করে,
শুধু আমার বুকের কাঁপনে
তোমার এত ভয় কেন... ...বাকিটুকু পড়ুন

শাহজালাল রুমি দেশ ছেড়েছেন কার ভয়ে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৭ শে অক্টোবর, ২০২৬ রাত ১:০৮


থাপ্পড়-কাণ্ডের পর দেশ ছেড়েছেন শাহজালাল রুমি। টঙ্গীতে নিজের মেয়ের সঙ্গে ঘটে যাওয়া অন্যায়ের প্রতিবাদ করাই যেন কাল হয়ে দাঁড়িয়েছে তাঁর জন্য। গণমাধ্যমের সামনে প্রকাশ্যে হত্যার হুমকি, ব্যক্তিগত বার্তায় ভয়ভীতি প্রদর্শন,... ...বাকিটুকু পড়ুন

ব্লগের ওসমান হাদী সৈয়দ মশিউর রহমানের ব্যান

লিখেছেন এল গ্যাস্ত্রিকো ডি প্রবলেমো, ২৭ শে অক্টোবর, ২০২৬ সকাল ৮:৫০

এ আমি কী দেখলাম! ব্লগের প্রতিবাদী মুখ, ভারতের যম, ওসমান হাদীর মুখপাত্র, একাত্তরকা গণ্ডগোলের ব্যাপারে সচেতন মুখ সৈয়দ মশিউর রহমানের ব্লগটি স্থগিত অথবা বাতিল করা হয়েছে। দেশে যখন সামান্য চুমু... ...বাকিটুকু পড়ুন

×