somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মাগী ও অমানুষ...

২৫ শে জুন, ২০১৩ দুপুর ২:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মাগী শব্দটির আভিধানিক অর্থ যাই হোক আমরা কিন্তু খারাপ ভাবেই ব্যবহার করি। কাউকে অন্তত কেউ আদর করে মাগী ডাকেনা। এক বন্ধুর ফেসবুক স্ট্যাটাস এ কোন এক অমানুষের comment দেখে কথাটা মাথাই আসলো।শেখ সাদি(রহঃ) একটা কথা বলেছিলেন ‘বন্ধুদের সাথে মদের আসরে নাউজুবিল্লাহ বলা যত সহজ,একাকি সময় পাপ থেকে বেঁচে থাকা তার চেয়ে অনেক কঠিন।”আমাদের স্বভাবের সাথেই পুরাই মিলে যায়। দিনের আলোয় সবাই ভাল মানুষ,রাত হলেই পতিতালয়ে।আবার ভোরের আলো ফুটলেই ওই মেয়ে গুলা মাগী হয়ে যায়।ভাই যে মেয়েটা দু মুঠো ভাতের জন্য নিজের সর্বস্ব বিলিয়ে দিচ্ছে তাকে মাগী বলে sunny leone এর মত porn star এর পুজা করা কেমন মানসিকতা রে???আমাকে কেউ কি খুলে বলবেন।আমার ক্ষুদ্র মাথাই ধরেনারে ভাই।একটা বাক্তিগত অভিজ্ঞতা
থেকে কাহিনী বলছি।আমার চাচাত ভাইয়ের বিয়ে থেকে রাত ১২ টাই বাসায় ফিরছিলাম।স্থান মিরপুর ১ মুক্তিযোদ্ধা সুপার মার্কেট এর অইখানে।দেখি একটা বাচ্চা মেয়ে বয়স খুব হলে ১২ কি ১৩।দেখেই বুঝলাম রূপবজীবীনি(পতিতা শব্দটা আমার কাছে গ্রহণযোগ্য মনে হইনা) কারন সে মানুষের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছে। বাচ্চাটাকে ডাক দিলাম।বললাম কি নাম তোমার।ধরি নামটা আশা।
আমিঃআশা তুমি কি কর?এত রাতে এখানে কেন?
আশাঃsir আমিতো দেহ বেইচা খায়।এক বার ২০ টাকা।
আমিঃsir bola lagbena vaia bolo.তোমার সাথে কিছুক্ষন গল্প করা যাবে।
আশাঃvai গল্প করলে পেট চলব কেমনে।customer না পাইলে কাইলকা না খাইয়া থাকতে হইব।
আমিঃসারা রাত এ তুমি কয়বার এমন কর।
আশাঃ৬-৭ বার।
আমিঃঠিক আছে ১০০ টাকা রাখ তুমি কিছুক্ষন গল্প করবো তোমার সাথে।তুমি এতো কিছু থাকতে কেন এ সবে আসলে। তোমার ঘরে কে কে আছে?
আশাঃকেউ নায়। ছোট থেকেই রাস্তাই বড় হইছি।কেও ভাল কোন কাজ দেইনায়।অনেক চেষ্টা করছি ভাল কিছু করার পারি নাই।খিদার জ্বালা বড় জ্বালা ভাই।একটা মেয়ে ভাইয়া খুব ঠেকাই না পড়লে এই রাস্তাই আসেনা।এই রাস্তাই অনেক কষ্ট।
আমিঃতোমার কাস্টমার কারা?তারা তোমার সাথে কেমন আচরণ করে?
আশাঃভাই মোটামুটি সবাই।গাড়িতে করে অনেক বড় লোকও আসে।তবে ভাই মানুষ খুবি খারাপ।খুব খারাপ।কেউ কেউ কইরা টাকা দেয়,আবার কেউ কেউ দেয় না।আমার খুব কষ্ট হয়।ছোট্ট শরীরে সহজে সইতে পারিনা।কিন্তু কি করমু কন কিছুত করার নাই।বাঁচতে তো হইব।
(অনেক কষ্টে অশ্রু সংবরন করতে হল।আরে নরপশুর দল দেখ এরা বাঁচার জন্য এমন করে।তোরা কেমনে এদের মাগী বইলা গালি দেস।পারলে এদেরকে সম্মান কর। না পারলে ঘৃণা করিস না।)
আরও অনেক কথা হইছিল আশার সাথে।কিন্তু লেখার জন্য ছোট করে লেখলাম।ও শেষ যে কথাটা বলেছিল ভাবলেই ছোখে জল চলে আসে।“ভাই জান আমারে দুই বেলা ভাত খাওয়ার বেবস্থা কইরা দিতে পারবেন।আমি সব ছাইড়া দিমু।আমি সব ছাইড়া দিমু”তার অশ্রু সিক্ত কথা গুলো আজও কানে বাজে।আমি পারিনাই।আসার আগে আরেকটা ১০০ টাকার নোট হাতে দিয়া কইছিলাম আমারে মাফ কইরা দিস বইন আমারতো এতো ক্ষমতা নাই।কিন্তু যাদের আছে তাদের মনে যেন একটু ভালবাসার উদ্রেক হয়।আসার আগে ওর মাথায় হাত বুলিয়ে বলেছিলাম ভাল থাকিস বইন।বুঝেছিলাম তার ফুঁপিয়ে উঠা দেখে জীবনে এই প্রথম সে মানুষের ভালবাসা পাইছে।
সমাজের চোখে আজ সে পতিতা,নষ্টা।কিন্তু যাদের জন্য আজ এই অবস্থা তাদের দিকে যেদিন মানুষ আঙ্গুল তুলে বলবে পতিত,নষ্ট।সেদিন হইত আশার মত আশাহত মেয়েরা আশান্বিত হবে সুন্দর একটা জীবনের আশায়।
(ওই অমানুষটা comment e ওদের মাগী বলে আদর করে ডেকেছিল)

লেখাটা আমার না। আমার এক কুমিল্লা মেডিক্যাল পরুয়া বন্ধু আসিফুর রাহমান আসিফএর লেখা জীবন থেকে নেউয়া গল্পটা হুবুহু কপি পেস্ট মেরে দিলাম..
তার ফেবু Click This Link
সর্বশেষ এডিট : ২৫ শে জুন, ২০১৩ বিকাল ৩:৩৪
৪টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নির্বাচনী অঙ্গীকার চাই ফুটপাথ ফেরাও মানুষের কাছে

লিখেছেন ডঃ এম এ আলী, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৯:৪৬


ভোটের মিছিলে কথা হয় অনেক
পোস্টারে ভরা উন্নয়নের ঢাক
কিন্তু বলো তো ক্ষমতাপ্রার্থী দল
ফুটপাথ কার এ প্রশ্নের কি জবাব?

ঢাকা ছোটে না, ঢাকা পায়ে হেটে ঠেলে চলে
শিশু, নারী, বৃদ্ধ সবাই পড়ে কষ্টের... ...বাকিটুকু পড়ুন

বালুর নিচে সাম্রাজ্য

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:৫১


(ডার্ক থ্রিলার | কারুনের আধুনিক রূপক)

ঢাকার রাত কখনো পুরোপুরি ঘুমায় না।
কাঁচের অট্টালিকাগুলো আলো জ্বেলে রাখে—যেন শহর নিজেই নিজের পাপ লুকাতে চায়।

এই আলোর কেন্দ্রেই দাঁড়িয়ে ছিল করিম গ্লোবাল টাওয়ার
আর... ...বাকিটুকু পড়ুন

জ্ঞানহীন পাণ্ডিত্য

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:২০


এমন এক পর্যায়ে পৌঁছেছে স্বদেশ,
যে কিছু জানে না; সে-ই দেয় উপদেশ।
“এই করো, সেই করো;” দেখায় সে দিক-
অন্যের জানায় ভ্রান্তি, তারটাই ঠিক।
কণ্ঠে এমনই জোর, যে কিছুটা জানে-
সব ভুলে সে-ও তার কাছে... ...বাকিটুকু পড়ুন

গণভোটের ব্যালটটি দেখতে কেমন হবে?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:৫৭



সামনের গণভোট ঘিরে অনেক অপপ্রচার চলছে বলে শোনা যাচ্ছে। অনেকেই জানতে চাঁচ্ছেন, গণভোটের ব্যালটটি দেখতে কি রকম হবে? নির্বাচন কমিশনের ওয়েসবাইট থেকে জানতে পারা গিয়েছে যে, গণভোটের ব্যালটটি উপরের... ...বাকিটুকু পড়ুন

মুহতারাম গোলাম আযমই প্রথম We Revolt বলেছিলেন !

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:৫৮


আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের দলীয় ইশতেহার প্রকাশ করেছে, যার নাম দেওয়া হয়েছে ‘জনতার ইশতেহার’। দলটির দাবি, অ্যাপভিত্তিক প্রচারণার মাধ্যমে সংগৃহীত ৩৭ লাখের বেশি... ...বাকিটুকু পড়ুন

×