
ছবি: গুগোল মামা
এই শুনছ-
এখনো তোমাকে ভালবাসি
আজো তোমার স্মৃতিগুলি -আমার মনে
গ্রীষ্মের প্রচন্ড গরমের সময়
লিলুয়া বাতাসের মত- শরীরে একটা প্রশান্তির দোল দেয়।
আরামে চোখ জোড়া বুজে আসে।
এই শুনছ-
আমি এখনো তোমাকে অনেক ভালবাসি।
শুধু ভুলে থাকার অভিনয় করে
নিজেকে, নিজের অস্তিত্ত্বকে বাঁচিয়ে রাখি-
আবার যেন তোমার স্মৃতিগুলি
আমার দেহ মনে অনুভব করতে পারি।
সর্বশেষ এডিট : ২১ শে সেপ্টেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৪৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




