রাষ্ট্র পরিচালনা করতে গেলে মনে হয় মিথ্যা বলা বাধ্যতামূলক। যে যত শৈল্পীক ভাবে মিথ্যা বলতে পারবে তার কদর তত বেশি, কিন্তু সুন্দর মোড়কে না মুড়িয়ে মিথ্যা বললেই সর্বনাশ।
বাংলাদেশে পাঁচটা অঘটন ঘটে ভারত ফুলিয়ে ফঁপিয়ে তাকে ৫০ টা বানিয়ে বলে আর বাংলদেশ সব ঘটনা যথারীতি আস্বীকার করে। এই তো সেদিন সুনামগঞ্জের এক গ্রামে সনাতনী কোন এক বালকের করা ধর্ম বিদ্বেষমূলক মন্তব্যের জেরে সনাতনিদের প্রায় ৩০/৪০ টি ঘর এবং ব্যাবসা প্রতিষ্ঠান ধারালো আস্ত্র দিয়ে কুপিয়ে ধ্বংস করা হয়েছে। সাংবিদকরা যখন সেখানকার ওসিকে এ ব্যাপারে জিজ্ঞাসা করলো তিনি উত্তর দিলেন- এখন পরিস্থিতি শান্ত। সনাতনী ঐ বালককে গ্রেফতার করা হয়েছে আর যারা এ এখানে এসেছিলেন তাদে বুঝিয়ে বাড়িতে পাঠানো হয়েছে। চমৎকার ফয়সালা!!
সেদিনই কোন এক জজবা গ্রস্থ ব্লগারের পোষ্টে সংখ্যালঘুদের বিষয়ে কিছু যৌক্তিক মন্তব্য করায় তিনি আমাকে সনাতনী ভেবে এমন ভাষা প্রয়োগ করলেন যে তার পোষ্টে দ্বিতীয়বার যাওয়ার রুচি হলোনা। একেই মনে হয় বলে সাম্প্রদায়ীক সম্প্রীতি।
সর্বশেষ এডিট : ১০ ই ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৪১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



