
মোট দাগে আমরা এটা মনে করে বশে থাকি যে আমি এই গুলো জানি আর ঐ গুলি জানিনা। কিন্তু বাস্তবাতা হচ্ছে খুব জ্ঞানী মানুষেরও ৯৯% অজ্ঞতা নাকি সে জানেইনা যে সে কি জানেনা। মাঝে মাঝে অনেক সাধারণ বিষয় জেনে চমকে উঠি যে বয়স হাফ সেঞ্চুরী পার করেও এই সামান্য বিষয়টা জানতাম না!!! তেমনই সেদিন ইউটিউবের একটা রিল দেখে চমকে উঠলাম।
একটা পশু কতভাবে মারা পড়তে পারে তার অনেকটাই জানি, আবার অনেকটা অনুমান করে নিতে পারি। কিন্তু কখনাই ভাবিনি যে একটা পশুর মৃত্যু তার শিং এর কারণে হতে পারে। এটুকু পড়ে সবাই হয়তো মনে করবেন এ আর নতুন কি। গণ্ডার তার শিং এর কারণে মারা পড়ছে, কত প্রাণী শিং এর গুঁতো খেয়ে মরে, আবার কত প্রাণী শিং ভেঙ্গে মারা পড়ে । কিন্তু এ মৃত্যে মোটেও সে রকম না। কোন কোন পশুর শিং অস্বাভাবিক ভাবে বেঁকে নিজের মাথার দিকে বড় হতে থাকে এবং এক সময় এই শিং তার মাথার খুলি ভেদ করে ঢুকে পড়ে যার ফলে পশুটির মৃত্যু হয়। আমার কাছে বিষয় টি একেবারেই অজানা ছিল হয়তো আপনাদের কারও কারও কাছেও এ বিষয়টি অজানা, তাদের জন্য নিচে রিলটির লিন্কটি দিলাম-
আপন শিং' ই যখন নিজের মৃত্যুর কারণ
সর্বশেষ এডিট : ২৩ শে ডিসেম্বর, ২০২৪ রাত ৮:৪০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




