
বাংলাদেশের ইতিহাসের দিকে তাকিয়ে দেখলাম। হত্যা, ক্যু, অভ্যুত্থান ছাড়া রাষ্ট্রীয় ক্ষমতা হস্তান্তর এর ইতিহাস নেই বললেই চলে (তত্ত্বাবধায়ক সরকার কর্তৃক ব্যতিত)। শেখ মুজিব, মোস্তাক আাহমেদ, খালেদ মোশাররফ, জিয়া, এরশাদ, খলেদা জিয়া থেকে থেকে শেখ হাসিনা সবখানেই হত্যা, ক্যু বা অভ্যুত্থান এর ইতিহাস ওতোপ্রোত ভাবে জড়িত। সেই ১৯৭১ সাল থেকে ২০২৪ একই ঘটনার বলা যায় পৌনঃপুনিকতা। " বলা যায়" বললাম এ কারণে যে এতোগুলো রাষ্ট্রীয় ক্ষমতার পালা বদলের মধ্যে মাত্র একবার কোন রাজনৈতিক দল অন্য কোন সরকারের কাছে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করেছে। প্রশ্ন হলো কোন দল, কত সালে এ কাজটি সম্পন্ন করেছে? উত্তর দেয়ার দায়িত্বটা পাঠকের কাছে অর্পণ করলাম।
সর্বশেষ এডিট : ২১ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:০৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



