
শেষ নিদ্রার কাছে জেনো- গান শুনা
এক কোকিলের রাত- মৃদু বাতাস বয়,
গাও গ্রামে গন্ধ নেওয়ার স্বাদ জেনো এক
মায়াজাল- চাঁদ ফাঁকি দেয়া এক সাথে চলা
স্পর্শের হাত শুধু দূরত্ব- ভোর রজনীগন্ধার
হাতে দাঁড়িয়ে থাকা, অদৃশ্যের এক মমতাবোধ
সমস্ত ঘোর পাপ, চারপাশে করবে ছুটাছুটি-
অশ্রুজল জানি জান্নাতের সুখ- মুখ ফসকে গাইবে
গান- ঝরবে খানিক মেঘলা বাদল- এভাবেই
সমীকরণ- এক ফুটা হবে মায়া জলের কিরণ।
১২ পৌষ ১৪২৬, ২৭ ডিসেম্বর ২০
--------------------------------------

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

