
সেই সোনালি দিনের কথাগুলোর
মাঝে প্রণয় ছিল কতখানি-এক পূর্ণিমার
চাঁদ বুঝতে পারেনি; বুঝে- বুঝে নিঃশেষ হলো
আমার অমাবস্যা রাত-ভোর কি কথা কয়-
কষ্ট বিড়ম্বনায়-জোনাক জ্বলা রাত- ঘাসফড়িংর
চঞ্চলতা-ফিরতে দেশে খায় দুধ মাখা ভাত!
পেতনি রূপে থাকে দেওয়াল ঘেঁষে- ঘেঁষে
যন্ত্রনা শেষে- ঘারে ভূত- ভূত চেপেছে-
গায়ের পারে ভুলেছে যত- প্রণয়ের তাৎপর্য;
তবুও ভোরের কি কথা থাকে-গোলাপের
পাপড়ির সাথে-আজ শুধু শিশির বিন্দু জল-
ভূতের ভয়ে কেঁপে উঠে- দেহ মনে টল টল।
১৫ পৌষ ১৪২৬, ৩০ ডিসেম্বর ২০
-------------------------------------

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

